সেন্ট্রাল পার্কের পাইন ট্রির নিচে,
জলাশয়ের ধারে।
যে মেয়েটি টলমল চোখে অবনত মস্তকে,
প্রতিক্ষা করছে।
তাকে কি আমি কোন কথা দিয়েছিলাম!
তাহোলে ধানমন্ডির লেকের ধারে,
কৃষ্ণচুড়ার নিচে দাড়িয়ে।
কেনো আমি গোলাপ দিচ্ছি,
চঞ্চলা হরিনীর মত নয়নের মেয়েটিকে?
আমি কি প্রতারক!অথবা দ্বিচারক!!
(দ্বিচারিনী অর্থে)
না মনে প্রাণে আমি তা নই।
কিন্তু আমি জানি আমার অক্ষমতা।
আমিতো তোমাদের কাউকে-
ভালোবাসতে পারবনা।
সে অধিকার আমি আমাকে দিতে পারিনি।
কাল থেকে আমি তোমাকে,
আবার আগের মত আপনি বলবো।
কারন:জন্মই আমার আজন্ম পাপ।
যুদ্ধ আমাকে জন্ম দিয়েছে,
কিছু অধিকারও কেড়ে নিয়েছে।
তাই কাল থেকে তোমাকে ,
আবার আমি আগের মতই দেখবো।
অ.ট.-লিখতে ইচ্ছে করলো তাই লিখলাম।
ভালো লাগতে হবে এমন কোন কথা নেই।
শুদ্ধ হোতে হবে তাও মানলাম না।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





