স্যার ,আমরা আপনার পাশেই আছি ।যেমন ছিলাম বিগত দিন গুলোতে।আমরা অতি দরদি আওয়ামি প্রেমি নই।আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক।আমাদের যুদ্ধটা অন্য ১০টা যুদ্ধ থেকে ভিন্নতর।আমাদের লড়তে হয় শত্রুর বিরুদ্ধে।এমনকি আমরা আমাদের মিত্রদের বিরুদ্ধেও রুখে দাড়াই ,অন্যায় দেখলে।কারণ আমরা নিরপেক্ষ নই ।একটি প্রশ্নে কখনই নিরপেক্ষ হতে চাইনা।সেটা হলো ১৯৭১ ও আমাদের মুক্তিযুদ্ধ।ভার্চুয়াল ওয়ার্ল্ডে যারা নিবেদিত প্রাণ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে দাড়ান তাদের পাশে ছিলাম আছি ও থাকবো।শুধু আমাদের সতর্ক থাকতে হবে কোন সুযোগ সন্ধানি যেনো তাদের অপকৌশল প্রয়োগ না করতে পারে।ব্লগারদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে।আর সেই ব্লগারদের পাশে আপনার মত মানুষদের খুব বেশি প্রয়োজন।আপনার কোন ভয় নেই ।
জাতির জনকের কণ্যার প্রাণ যেমন নিবেদিত প্রাণ মানব বর্ম দ্বারা পরিবেষ্টিত ।ঠিক তেমনি আপনার মত প্রেরণাদানকারিরাও সুরক্ষিত।নির্মোহ মানুষদের উপর আঘাত আসে এই জন্য যে শত্রুরা মনে করে এদেরকে নিকেশ করতে পারলে অযোগ্যদের পথচলা সুগম হবে।
হঠাৎ গজিয়ে উঠা কুলাঙ্গার আওয়ামি প্রেমি এমপি "মাহমুদ-উস-সামাদ"রা সব সময় সংকিত থাকে বিধায় নিজের পাছা রক্ষার্থে আবোল তাবোল বকতে থাকে।কুকুরের লেজ ১২ বছর চুঙ্গার ভেতর থাকলেও তা খুলে নিলেই আবার যথারিতি রুপ ধারন করে।ঠিক তেমনি রাজাকারের সন্তানেরা আওয়ামি লীগের ছায়ায় থেকেও তাদের অপারেশনে নিয়োজিত থাকে আজিবন।এবং তাদের পিতাদের পারপাস সার্ভ করার চেষ্টা করে প্রথম সুযোগেই।কাজেই এদেরকে গণনায় ধরলে আমরাই পিছিয়ে যাবো স্যার।
আমাদের কোন ব্যাক্তিগত প্রত্যাশা নেই -আওয়ামি লীগ বা দেশের কাছে।দেশ আমাদের অনেক দিয়েছে এখন আমাদেরই দেশকে কিছু দেওয়ার পালা।এই দেশ আমাকে একটি বিশাল পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে।সবুজ পাসপোর্টের বদৌলতে ছুটে বেড়াই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে।যা হয়তো কোনদিনই সম্ভব হতোনা নাপাক -পাকিস্তানিদের সাথে থাকলে।আমদের হারানোর কোন ভয় নেই।আমাদের পুর্ব পুরুষেরা আমাদের জন্য যা অর্জণ করে দিয়ে গেছেন এর সুরক্ষায় জিবন চলে গেলেও কোন দুঃখ নেই।'জাফর স্যার' আপনারা আমাদের পথের দিশারি ।আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আপনাদের পাশেই থাকবো ইনশাহ-আল্লাহ।
ভুল কথা বললে "জয়" কেনো ! "সেখ হাসিনার" কথারও প্রতিবাদ করবো আমরাই।কিন্তু কোন ধূর্ত শেয়াল যেনো শিকারির বেশে আমাদের মাঝে প্রবেশ করতে না পারে সে বিষয়ে শতভাগ সতর্কতা থাকতে হবে আমাদের।নিঃসংকোচে উচ্চারিত হোক সত্য-ভাষণ।সত্যের কোন পরাজয় নেই।
জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু।

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৫ সকাল ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



