কাজেই আইডি কার্ডের জন্য কিছু নতুন সমস্যা হতে পারে । তার চেয়ে ছবি সম্বলিত এবং ইন্টারনেটে ডাটাবেজ করে সংরক্ষিত ভোটার তালিকা আই ডি কার্ডের চেয়ে বেশী উপযোগী হবে । ছবি সম্বলিত ভোটার তালিকার সুবিধা গুলো কিকি -
1/ ছবি সম্বলিত ভোটার তালিকা আইডি কার্ডের মতই সঠিক ভোটিং এর নিশ্চয়তা বাড়ায় । কিনতু পার্থক্য হলো আইডি কার্ড ভোটার নিজে বহণ করবে আর ছবি সম্বলিত ভোটার তালিকা ইন্টারনেটে থাকবে আর প্রিন্ট কপি থাকবে নির্বাচনী কর্মকতৃাদের কাছে । প্রয়োজনে দূর্গম এলাকার জন্য সরকার ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করতে পারে ।
2/ ডাটাবেজ দেখে যে কেউ তার ভোটার পরিচয় সংশোধন করতে পরবে । সেই জন্য ডাটাবেজ ইন্টারনেটে উন্মূক্ত রাখতে হবে । এবং ডাটাবেজ দেখে বিভিন্ন বেসরকারী নির্বাচন পর্যবেক্ষক এবং রাজনৈতিক কর্মীরা তাদের নিজেদের এলাকার ভোটার তালিকা সংশোধনের জন্য কাজ করতে পারবে ।
নির্বাচন কমিশনের এখনই উচিৎ হবে আইডি কার্ড না ছবি সম্বলিত ভোটার তালিকা ভাল হবে এ ব্যাপারে দ্রুত বিভিন্ন ফোরামে এবং উন্মুক্ত আলোচনা করে ছবি সম্বলিত ভোটার তালিকা তৈরীর কাজে হাত দেয়া ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


