somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ও পতিত ভালোবাসা

১৮ ই জুন, ২০০৬ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অনেক দিন ধরেই একটি সিরিজ লিখব ইচ্ছে, কিন্তু এতদিন পরিক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সময় পাওয়া যায়নি।)

যে কোন বাংলাদেশী গ্রুপে গেলেই দেখা যায়, দেশকে নিয়ে, দেশের দুরবস্থা নিয়ে বেশ আলাপ হয়। অবশ্যই প্রায়শঃই তা একরাস হতাশার ঘ্রাসে আটকে থাকে।

কিন্তু আমরা যদি দেশকে এ অবস্থা থেকে উত্তোলিত দেখতে চাই তবে হতাশার কথা বলে লাভ নেই। আমাদের উচিত আশার আলো দেখানো, ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয়া। স্বপ্ন দেখা সুন্দর আগামীর।

সিরিজের প্রথম পোস্ট ভেবেছিলাম দেশের দুরবস্থার কথা নিয়েই লিখব, কিন্তু তার কোন প্রয়োজন বোধ করছিনা, কারণ আমাদের গনমাধ্যম তা খুব ভাল ভাবেই আনজাম দিচ্ছে, এমনকি অনেক সময় একটু বেশি করেই।

প্রাপ্তি একসময় ছিল একটি পরিবারের বাধভাঙ্গা কষ্টের নাম, কিন্তু তা আজ আমাদের সামহোয়ের পরিবারের একটি একতা বদ্ধ প্রচেষ্টার প্রতিফলন। এই প্রাপ্তি নিয়ে যা সবাই করতে পারলাম তা এই প্রমান করে যে, আমরা সবাই একতাবদ্ধ হলে অনেক বড় কিছু করা সম্ভব।

এই ব্লগে নানা রঙের, নানা রকমের মানুষের সমাহার। চিন্তা চেতনা, শিক্ষা - দিক্ষা, সবদিক দিয়েই ব্যাপক বৈচিত্রে মিলনমেলা। শুধু তাই নই, এই ব্লগে হরেক রকমের গ্রুপিং। কিন্তু দেখা গেল প্রাপ্তির ক্ষেত্রে সবাই একতা বদ্ধ।

আমাদের একে অপরের মাঝে অনেক অমিল থাকতে পারে, কিন্তু তার মানে কি এই যে একটাও মিল থাকবেনা? মোটামোটি এই ব্লগে সবাই বাংলাদেশী ও দেশপ্রেমিক (কেউ যদি না হয়ে থাকেন, তবে এই পোস্ট আপনার জন্য নয়)। তাহলে এ ক্ষেত্রে তো আমরা একমত হতে পারি এবং দেশের কল্যানে কাজ করতে পারি।

আজ স্বাধিনতার 35 বছর পরও আমাদের দেশের কোন গোল নেই। নেয় কোন লংটার্ম পল্যান। আমরা যারা তরুন-তরুনি বা যুবক-যুবতী, তাদের সামনে নেই কোন নির্দিশট দিকনির্দেশনা। আর সর্বোপরী নেই এমন কোন নেতা নেত্রী যাদেরকে আমরা ফলো করতে পারবো, যাদের পানে আমরা সম্মানের সহিত থাকাবো।

কিন্তু তার মানে এই নয়যে আমরা হাত গুটিয়ে বসে থাকব, কবে আসবে সেই স্বপ্নের রাজপুত্র আমাদের দুরবস্থা থেকে উদ্দার করবে সে অপেক্ষা। মাঝিবিহীন নৌকায় যাত্রীদেরকেই এগিয়ে আসতে হয় বৈঠা হাতে, নতোবা নৌকা সারাজীবনই মাঝপথে আটকে থাকবে।

তবে আশার কথা হচ্ছে, আব্দুল্লাহ আবু সাইয়্যিদ স্যারের মত অনেকেই নীরবে কাজ করে যাচ্ছেন, আলোকিত ভবিষ্যত প্রজন্মের আশায়। এখন শুধু প্রয়োজন আমাদের এগিয়ে আসা।

আমি তেমন গুছিয়ে লেখতে পারিনা, তাই সংক্ষেপে আমার পয়েন্ট হল - আসুন আমরা সমস্যার কথা না বলে সম্ভাবনার কথা বলি।

আর এ সম্ভাবনার প্রথম ধাপ হলো স্বপ্ন দেখা। এই সিরিজের পরবর্তী পোস্ট হবে সেই সম্ভাবনা নিয়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×