আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে
দিব্য আছি এখন
অমৃত আর বিষের পাত্র রাখা,
বেছে নিতে হবে আমায়…
একটা আমার আর একটা তোর জন্য।
বড় দোটানায় পড়েছি...
বিষের পাত্রটা তুলে নিতেই পারি,
কিন্তু অমৃত যে বিষবৎ হবে তোর কাছে।
তোকে শাস্তি দেব কি করে?
নিয়ম ভেঙে দুটোই গলায় ঢেলে দিলাম।
প্লাস মাইনাসে মাইনাস…
দিব্য আছি এখন।
তুই ও দিব্য আছিস ।।
আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে
নাই বা শব্দ... বাকিটুকু পড়ুন




