চাওয়া . .
কখনো নিজেকে নিজের মতো করে
বাসিনি ভালো,
এবার বাসতে চাই;
ডুব সাতার খেলার জন্য
একটা নীল পুকুরের আবদার করছি,
আর বৃষ্টিতে ভেজার জন্য
একটা খোলা আকাশ,
অলস বিকেলের জন্য
কাশফুলে ঘেরা একটা মরা নদীর চর !
হারিয়ে যাওয়ার জন্য
একটা ঘাস-শিশিরের মেঠোপথ ।
স্বপ্ন দেখার জন্য কিছু
পাহাড়ী মেঘময় কুয়াশা দেবে কি ?
ঝরনার গানে কিছুক্ষন
একা থেকে ভেজা বাতাসে
বুক ভরে শ্বাস নিতে চাই... বাকিটুকু পড়ুন













