ক্ষত
তাকে আমি চিনি
খুব করে হাসে/খুব ভালোবাসে
টিপে দিয়ে গাল/বলে গেল কাল
ভুলবে না কোনো দিনই।
ভালোটুকু সে/ভালোবেসেছে
কালোটুকু সে/দূরে ফেলেছে
খুব করে তারে/বলি বারে বারে
চিরকাল আমি ঋণী।
`কাল' হলো গত/ভাবি অবিরত
চোখে জল নেমে হয়ে গেছে ক্ষত
বাহিরের রূপ/ছিল অপরূপ
ভেতরের রূপ ভিন্ন;
পেয়ে গেছি খবর/আছে সে জবর
রূপধোয়া জলে/খুব তলে তলে
নাচে গায় আর/করে অধিকার
পড়ে না পদচিহ্ন। বাকিটুকু পড়ুন















