বন্দি
আমিতো আসতে চাইনি
তবু কেন পাঠালে এই পৃথিবীতে?
দুর্গন্ধময় আবর্জনা আর নর্দমার কীটে ভরা,
নিঃশ্বাস যেখানে বিষাক্ত,
হিংসা হানাহানি স্বার্থপরতা
আর বিশ্বাসঘাতকতায় পূর্ণ কৃত্রিম-সুখের নগরীতে
কেন নিয়ে এলে আমায়?
পেয়েছি, হারিয়েছি, আবার পেয়েছি, আবার...,
কিন্তু এভাবে আর কত দিন?
এখানে সবাই উন্মাদ
তন্দ্রাচ্ছন্ন বেদনার্ত হৃদপিন্ডে চলছে দূষিত রক্তের মিছিল
শিরা-উপশিরায়... বাকিটুকু পড়ুন







