শ্রীশরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা পল্লী-সমাজ পর্ব ১

বেণী ঘোষাল মুখুয্যেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিলেন এই যে মাসি রমা কই গা ? মাসী আহ্নিক করিতেছিলেন ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাড়াইয়া বলিলেন তা হ'লে রমা কি কর্বে স্থির করলে ? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা... বাকিটুকু পড়ুন









