বৃষ্টি রোদের খেলা
পাহাড়ের বুকে মেঘ ভেসে যায়
সাদা সাদা তুলো তুলো
এই সুযোগে রোদেরা এসে
উড়ায়ে চলেছে ধুলো।
রোদে তাপেরা বাড়াবাড়ি করে
গরম দিয়েছে ঢেলে
পাহাড়ের বুকে মোচড় দিয়ে
উঠেছে মেঘের ছেলে।
আকাশে উঠেছে মেঘ
বাতাস দিয়েছে বেগ
প্রকৃতির বুকে তাকিয়ে মেঘের
হৃদয়ে জেগেছে আবেগ।
টুপ টাপ টুপ বৃষ্টি পড়ে
শান্ত হলো দেশ
মেঘ-বৃষ্টি-রোদে তাপে
বাংলার পরিবেশ।
বাকিটুকু পড়ুন






