ঐ যে আকাশ
ঐ যে আকাশ নীলের দেশে
পাখির ডানা মেলা,
ঐ যে আকাশ মেঘের দেশে
ভাসছে সাদা ভেলা।
ঐ যে আকাশ উদার বুকে
উদারতা শিখায়,
ঐ তো আকাশ দূরের দেশে
গা এলিয়ে ঘুমায়।
ঐ তো আকাশ রাতের বেলা
তারার ছড়াছড়ি,
ঐ তো আকাশ সুবহে সাদিক
প্রভাত ফুলের কুঁড়ি। বাকিটুকু পড়ুন











