কাকের রাজ্য

কাকের রাজ্যে কাক রাজা
মন্ত্রী পাখি দোয়েল,
ঢাল বিহীন সেনাপতি
ছোট্ট পাখি কোয়েল।
আকাশ ঝরা তারার মেলা
ময়ূরী গানের কন্যা,
মিষ্টি মধুর নিত্য সুরে
বয় যে খুশির বন্যা।
বাবুই পাখি শিল্পী হল
ময়না গেল ফাঁকা,
কাকের বদলে সে রাজ্যে
কোকিল করে কা-কা। বাকিটুকু পড়ুন














