দৃষ্টি

শিখেছে, সন্ধ্যার মায়া
ওই আঁখিদুটি,
চাহিলে হৃদয়-পানে
মরমেতে পড়ে ছায়া
তারা উঠে ফুঁটি।
আগে কে জানিত বলো
কত কী লুকানো ছিলো
হৃদয়নিভৃতে----
তোমার নয়ন দিয়া
আমার নিজের হিয়া
পাইনু দেখিতে।
কখনো গাওনি তুমি,
কেবল নীরবে রহি
শিখায়েছ গান----
স্বপ্নময় শান্তিময়
পুরবীরাগিণীতানে
বাঁধিয়াছে প্রাণ।
আকাশের পানে চাই,
সেই সূরে গান গাই
একেলা বসিয়া।
একে একে সূরগুলি
অনন্তে হারায়ে যায়
আঁধারে পশিয়া।।
সংগৃহীতঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও কাব্য... বাকিটুকু পড়ুন










