somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শুন্যতা

লিখেছেন নীল মনি, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০

তুমি চিরকাল এমনি রবে
যেন আমার সামনে দাঁড়িয়ে আছ
‎ এক গুচ্ছ সাদা ফুল নিয়ে।
‎ফুলের গন্ধ আসছে ভেসে
‎তাকিয়ে আছি তোমার দিকে
‎চাওয়া না চাওয়া সব হারিয়ে
‎এতটা কাছে যেন ছুঁয়ে দেয়া যাবে
‎ অথচ বলতে পারি না সেই কথা
‎ভালোবাসে ভালো থেকো প্রিয়
‎অতঃপর
‎মনে হয় দাঁড়িয়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     ১ like!

প্রচলিত সিস্টেমের গলদ

লিখেছেন বিদ্রহীসূত, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬



একসময় সেনাবাহিনীর মাধ্যমে নতুন নতুন দেশ জয় হতো, প্রচুর পরিমাণ ধনসম্পদ দেশে প্রবেশ করত। সেনাবাহিনীর দ্বারা অর্জিত সম্পদের কিছু অংশ সেনাবাহিনীর পেছনে ব্যয় করা হতো আর বাকিটা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ত, ফলে দেশ সমৃদ্ধ হতো।

বর্তমান সিস্টেমটা হয়েছে এমন যে, তৃতীয় বিশ্বের দেশগুলোর সেনাবাহিনীর মাধ্যমে দেশের কোনো আয় হয় না,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৮৮ বার পঠিত     ১ like!

বাবা শাহজালাল !!

লিখেছেন চির চেনা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

শাহজালালের মাজারের সাথে ইসলামের সম্পর্ক কি?
শাহজালাল কে বাবা ডাকা এবং তাকে উছিলা বা সামান্যতম ফজিলতের কিছু মনে করা নিঃসন্দেহে শিরক।
আর আল্লাহ্‌ সকল গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবে না।
মুসলিম দাবী করা আর মুসলমান এক জিনিষ না।
উতবা শায়বারাও লোকের কাছে মুসলিম ছিল তবে মুনাফিক ছিল সত্যিকার... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৪৬৩ বার পঠিত     ১ like!

নতুন ভালোবাসা (কবিতা)

লিখেছেন লাবিব ফয়সাল, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

ভালোবাসা,তোমায় রেখেছিলাম কত জতনে,
চেয়েছিলাম পেতে মনেরি বিহনে।
কিন্তু একি হলো হায়,
ভালোবাসা বলিতে রহিলো কি আর এ ধরায়।

সকলে বাসছে ভালো যখন,
পৃথিবীতে চলছে কেন যাতন!

প্রেমিকজন হচ্ছে মহান ভালোবেসে
তবে মা বাবার বসত কেন বৃদ্ধাশ্রমে।
ভালোবাসার নোবেল পাচ্ছে কতজন,
তবুও মানুষ মারছে ভাতৃজন।

তাইতো বলছি, ক্লান্ত প্রেমিক বেসে
হয়তো আমার বিকেলে গড়িয়েছে শেষে,
ভালোবাসার করছি আমি বিদ্রুপ
তুমি ফিরে পাও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৭৫ বার পঠিত     ০ like!

মিউট থাকলে কিউট?

লিখেছেন এম এল গনি, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

আমার এক প্রিয় লেখকের এক লাইনের এক ফেইসবুক পোস্ট দেখে কিছু লিখতে ইচ্ছে হলো। তাঁর পোস্টটি এরকম: "বসের সামনে মিউট থাকাই কিউট।" কথাটি পড়ে মনে প্রশ্ন জাগে, বস, বা মুরুব্বির সামনে মিউট বা চুপচাপ থাকাটা কতটা ভালো, বা খারাপ?

আমার বুয়েটের বেশিরভাগ বন্ধুই বিশ্ববিদ্যালয় শেষ করে বছর দুই পার না হতেই... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ২ like!

মানুষ মাত্রই ভুল

লিখেছেন সামিয়া, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০



যখন মানুষের ভুল ধরি ;
ভুল ধরতেই থাকি।
কথা বলতে বলতে
আর থামিনা
শুধু শুনাইয়া যাই
কথা শুনাইতে যে আনন্দ সেই আনন্দ
তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।

ভালোরে খারাপ বইলা
খারাপেরে ভালো বইলা
হাজারো কথা শুনাই ।
সেই কথা যে মন গড়া হইতে পারে
সেই কথা যে সঠিক না তাও হইতে পারে
সেই কথা যে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৫০০ বার পঠিত     ৩ like!

বাংলা ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিস ভূমিকা ভুলে যাওয়ার মত না

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪


১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। কিন্তু পাকিস্তানের দুইটি অংশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও ভৌগোলিক এবং ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য ছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ।আর সেই ঘোষণার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০২৫ বার পঠিত     ১ like!

ধর্ম, দর্শন আর বিজ্ঞানের জগাখিচুড়ির সাথে বাস্তবতার বোরহানি!

লিখেছেন তেলাপোকা রোমেন, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫



সঙ্গদোষে লোহা ভাসে। ঠিক আছে এইটা দর্শন বলে। কিন্তু... ঘনত্বের তারতম্যের কারনে লোহা নিজেও ভাইসা থাকতে পারে, সঙ্গীর ছোঁয়া ছাড়াই। এইটা বিজ্ঞান বলে। তাইলে আমরা বিজ্ঞানের চেয়ে দর্শনেরে এখনো বেশী গুরুত্ব দিতেসি না? নাকি দর্শনের উদ্যেশ্য বিজ্ঞানরে প্রায়োরিটি না দিয়া একচেটিয়াভাবে ভুল জিনিস মানুশরে গুলায়ে খাওয়ানো? দর্শন কইতে পারত যে,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     ০ like!

কচি চেহারার বিড়ম্বনা

লিখেছেন এম এল গনি, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

কচি চেহারার বিড়ম্বনা

ঢাকা গ্রন্থমেলার পুথিনিলয় স্টল ২০০, ২০১, ২০২ এ পাবেন আমার গল্পের বই "কচি চেহারার বিড়ম্বনা"। ২৫০ পৃষ্ঠার এ বইয়ের ভূমিকা লিখেছেন হায়াৎ মামুদ। কভাবে বিশেষ মূল্যায়ন লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক। বইটি ২০১৬ বইমেলায় পুরস্কার পাওয়া বইগুলোর একটি। টেলিফোনেও খোঁজ নিতে পারেন: ০১৯৮৭৭০৩৪১৩, ০১৭৪৭৬৭০৫০২

বইটির এক কপি আপনার সংগ্রহে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

খেলাপি ঋণের প্রতিযোগীতা! শীর্ষ ৯ ব্যাংকের ঋণ খেলাপ ৫০ হাজার কোটি টাকা!

লিখেছেন আল-শাহ্‌রিয়ার, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮

বাংলাদেশের ব্যাংকগুলোতে এক ধরনের অচলবস্থা বিরাজ করছে। অব্যাহত ভাবে বেড়েই চলছে খেলাপি ঋণের হার। এই মুহূর্তে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা।


খেলাপী ঋণের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে সরকারি ৬ ব্যাংক এবং বেসরকারি ৩ ব্যাংক। শীর্ষ ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে প্রায় সাড়ে ৪৮ হাজার কোটি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ০ like!

মাদ্রাসা ও মাদ্রাসা ছাত্রদের উত্থান উদ্বেগজনক

লিখেছেন আবু সায়েদ, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের বহুলাংশে ভর্তি হচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলভাবে টিকে এরকম একটি বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা হতে আগত ছাত্ররা কিভাবে চান্স পাচ্ছে, তা বিরাট উদ্বেগের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, মসজিদের গন্ডি পেরিয়ে শিক্ষা, সাংবাদিকতা, বক্তৃতা, লেখালেখি ইত্যাদি ঘরানাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের সরব পদচারনা বৃদ্ধি পাচ্ছে, যাতে... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ১০৩১ বার পঠিত     ৬ like!

অমর একুশে গ্রন্থমেলায় আমার দুটো বই পাওয়া যাচ্ছে

লিখেছেন ফারুকুর রহমান চৌধুরী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১


১) ভ্রমণ স্মৃতি
(ঐতিহাসিক স্থান, স্থাপনা, পর্যটন কেন্দ্র ইত্যাদি সম্পর্কে বস্তব অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্ট এলাকার সামাজিক, সাংস্কৃতিক, ভৌগলিক বিবরণ, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি নিয়ে লেখা ভ্রমণ কাহিনী। বইটি ভ্রমণ গাইড হিসেবেও ব্যবহার করা যাবে)


২) ভাবের পান্থশালা
(ভাবুক মাজু মিয়ার লেখা ২২০টি সহজিয়া গান আছে। গানগুলো ২৯টি ধারায় বিভাজন করা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ০ like!

ডিজিটাল বন্ধুত্ব বনাম বন্ধুত্ব

লিখেছেন সাত্ত্বিক মানুষ, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

ডিজিটাল বন্ধুত্ব নিয়ে কিছু লেখার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। কিন্তু হয়ে উঠেনি।যাই হোক আজকে এ নিয়ে কিছু কথা বলবো। বন্ধুত্ব বলতে আমি যেটা বুঝি সেটা হলো বিশ্বাস করা ,আস্থা রাখা ,ভরসা করা যায় যে ব্যাক্তিকে এবং সুখে দুঃখে সে ব্যাক্তি যদি আমার পাশে থাকে সেই বন্ধু।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৫০ বার পঠিত     ০ like!

সখি যাতনা কাহারে বলে

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫


ক্রোধে সাজি অসুরের সাজ;
দুর্গা রুষ্ট, নষ্ট রুটি ভাত
প্রেম গেছে বনবাসে।
অনিমেষ শিকারের নেশায়
লেজ নাড়ে আর হাসে
কচকচিয়ে খায় তারে ধোড়া সাপ
মাঝ রাত্রিরে হঠাত বিলাপ শোনা যায়
পোয়াতি বউটারে নিলো কি যমে ?
কারা যেন এই আকালের দিনে
হেসে খেলে গান গায়-
সখি যাতনা কাহারে বলে?
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     ০ like!

রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক রূপ (যেই বিষয়ে গবেষণাটা বাংলা একাডেমী আজও করেনি)

লিখেছেন কুকরা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

সলিমুল্লাহ খান যখন 'সাম্প্রদায়িকতা' নিয়ে প্রবন্ধ লিখে বললেন রবীন্দ্রনাথও মুক্ত ছিলেন না সাম্প্রদায়িকতা থেকে।(১) তখন অনেকেই সেটা হজম করতে পারেন নাই। কেমনে কি, রবীন্দ্রনাথ কিভাবে সাম্প্রদায়িক হয়? রবীন্দ্রনাথের নিজের লেখা থেকেই আমরা তার সাম্প্রদায়িক মনের পরিচয় পাই। তবে সেটা বঙ্কিমের মত শক্ত (hard) হয়ত নয়, সেটা ছিল নরম (soft) সাম্প্রদায়িকতা।... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৯২ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য