somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উর্মি -শর্মি - তখনো ডোবেনি ভোর , তখনো মায়ায় বাঁচি!

২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজে আমাদের নাম হয়ে গেল ডি ফোর। ডেয়ার ডেভিল ড্যান্সিং ডুয়ো । অথবা ড্যান্সিং ডিভা কিসিং ড্রাংকেন ডেফোডিল। কিন্তু আমাদের কোন বদনাম হলো না। আমরা দুইজনেই পড়ালেখায় ভালো। বর্না তো ফাটায় ফেলে । আর কলেজের সব ৪র্থ শ্রেনীর কর্মচারীর সাথে আমাদের দারুন খাতির । ফলে দুনিয়ার সব রকমের বদমাইসি করেও কোন দিন ধরা পড়ি না। তবে আমাদের শয়তানি গুলা সাধারনত আমরা ছাড়া অন্য কেউ বুঝতোও না। উচচমার্গীয় ব্যাপার স্যাপার।

একদিন স্টারের বিরানী খাব। স্কুটার ভাড়া, বিরানীর দাম কোনটাই নাই। পকেট, পার্স ঝেড়ে ঝুড়ে ৪৬ টাকা পাওয়া গেল। মাইক্রো বায়োলজির মুশাররাফ ভাইয়ের কাছ থেকে টিনের থালা নিলাম। তারপর ডিপার্ট্মেন্টের সামনে বসে সুর করে গান গাওয়া শুরু করলাম।
একটা টাকা দিয়া যান
আমার রাঙা ভাঈজান
প্রফ দিব, এ্যাপ্রন নাই
মানবতা ভিক্ষা চাই ! .............ইত্যাদি ইত্যাদি !

ডিপার্ট্মেন্টের হেড আদিবের মা। উনি বেরিয়ে এসে কোন রকমে ২০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে কান ধরে মেডিকেল চত্বর থেকে বের করে দিলেন, আর এও বলে দিলেন, এই রকম আবার করলে আব্বু আম্মুকে বলে দিবেন । হু কেয়ারস, বিরানী খাইলে বাপের নাম!!!

নিজের অজান্তেই অট্টহাসি [ আসলে অট্ট না, ছোট্টই ] । হাসি শুনে খোকন ছুটে আসে।
ঃ আপামনি কি হইসে ? চা আনুম?
ঃ আন। ঘন চা!
বর্নার কাশি তখনো থামে নাই । মেঝের দিকে তাকিয়ে খোকন সাহেব জিগায়,
ঃ আফনে কি এট্টু গলা ভিজাই লইয়া আবার কাশবেন নাকি একবারে কাশাকাশি শেষ হইলে চা আনুম?

বর্না খোকনকে চামুচ ছুড়ে মারে ! পিচচি হাসি মুখে দৌড় মারে , ইস্পিশাল ঘন চা বানানোর জন্য।

খোকন সদ্য কৈশোরে । আপাদের চা দেওয়ার পাশাপাশি উদ্ভিন্ন যৌবনা শরীর গুলোর ভাঁজে ভাঁজে ওর চোখ আলগোছে ঘুরে আসে। আমার চোখ এড়ায় না ওর এইটুকু কৌতুহলী চুরি!

আশ্চর্য ব্যাপার হচ্ছে আমাকে বা বর্নাকে কিছু বলা বা দেওয়ার সময় খোকনের চোখ থাকে মেঝেতে , কখনোই কোন দিন এক্চোখ তুলে দেখে না! এমনকি আমরা যখন বিল মিটিয়ে চলে যাচ্ছি,পিঠ ফেরানো, তখনো না! যেন অলিখিত কোন চুক্তি আছে ওর চোখের সাথে আমাদের , সে তার পাপ বিদ্ধ দৃষ্টি কিছুতেই রাঝবে না বর্না কিংবা আমার শরীরে !

অদ্ভুত ভাবায় আমাকে এই শ্রদ্ধা। আজিব ব্যাপার। সহজ সরল মনের সহজিয়া সম্মান । মনে হয় পৃথিবীর সব থেকে দামী। এতটা সম্মান আর কোন পুরুষ চোখ আমাকে করেছে কি না সন্দেহ! মানব মন!!!!

বর্না শেষ পর্যন্ত উঠে বসতে পারে। চোখের পানি ওর ঘন কালো টানা টানা পাপড়ি গুলো জড়িয়ে মড়িয়ে ভয়াবহ সুন্দর করে ফেলেছে । এক এক বার পলক ফেলছে আর উপর নিচের পাপড়ি একে অন্যকে আলিঙ্গনে এক একটা কবিতা হচ্ছে।

অনেক্ষন হয়ে গেল।এই নয়ন কাব্য বন্ধ করে উর্মি শর্মির খবর নেওয়া দরকার।

আমরা চা খেয়ে বিল মিটিয়ে উঠে পড়ি। ভীষন ফুরফুরে আনন্দে ভাসছি দুইজনেই। আমার গয়না গুলি কই বেচবো , আলোচনা সেই পথেই চলতে থাকে ।

ঢাকা
২০০৩

[ পরবর্তী পর্বে সমাপ্য]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×