আমার প্রিয় পোস্ট
- ভারতীয় যে সকল পণ্য আমাদের পরিহার করা উচিত……(বাংলাদেশের স্বার্থে রিপোষ্ট) - তাইয়িব
- ইতা কিতা কইলায় রবো ঠাকু ভাই - নাজমুল ইসলাম মকবুল
- কক্সবাজার ভ্রমণের সময় সংগ্রহে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর - পয়গম্বর
- বিভিন্ন পিকনিক স্পট ও রিসোর্টের ঠিকানা - ***হাফিজ***
- কেন Samsung এর LCD TV কিনবেন?সস্তা,মান ভাল,Warrenty আছে দীর্ঘ সময়…. - তুহিণ
- ঢাকা শহর এবং এর আশেপাশে সুবিধাজনক ডেটিংপ্লেস* সমূহ - পয়গম্বর
- ট্রানজিটের পয়লা মাশুল: তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম! - দিনমজুর
- সামু'র বাছাই করা ছাগু পোস্ট - আমি সুফিয়ান
- আমার সংগ্রহের প্রথম (কার্টুন) ছবি ব্লগ:১ - জহির উদদীন
- "৭১-এর জ্বালাময়ী সকল গানের লিরিক্স"-(বিজয় দিবসের বিশেষ পোস্ট) - ইউসুফ খান
- বিদ্রোহী গ্রুপ ‘সেভ শিবির’-এর চাঞ্চল্যকর তথ্য- জামাত নেতাদের ছেলেমেয়েরা যেভাবে চলে - রাজদরবার
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- বাংলা ভিশনে প্রায় এক ঘন্টা ব্যাপী অধ্যাপক গোলাম আযমের একটি এক্সক্লসিভ সাক্ষাতকার প্রচারিত হয়। সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ বিবরণ - স্মৃতির ছেঁড়াপাতা
- পাকি বীর্যে জন্মগ্রহনকারী বাংলাদেশী যে সব কুত্তার বাচ্চা বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ফাকিস্তানের পতাকা নিয়া লাফাইলো তাদের কিছু ইতিহাস জানাতে চাই। পড়ে দেখ কি অন্যায় তোরা করেছিস? - শরীফ মহিউদ্দীন
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং বইয়ের নাম - মুশফিকুর রহমান সুমিত
- প্রাচীন সভ্যতার নিরব সাক্ষী ফুলবাড়ীয়ার লাল চিনি - মোত্তালিব দরবারি
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
- একজন ছেলে
- ESET NOD 32 ইউজারনেম এবং পাসওয়ার্ড। মাত্র ২০১৬ সাল পর্যন্ত মেয়াদ!!! - তালহা ইবনে জাফর
- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল : যে যুদ্ধ তিনি শেষ করে যেতে পারেননি - দস্যু রত্নাকর
- Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) - দৈনিক কপি-পেষ্ট
- জেনে নিন নিম্ন ক্যালোরীর খাবার কোন গুলো....ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে.... - ডোরা রহমান
- নাফাখুম যাবার বর্তমান খরচা পাতি - শিবলী
- আমরা কি খাচ্ছি?ঃ

মুরগিতে বিষক্রিয়ার উপাদান থাকার প্রমাণ পেয়েছে বুয়েটের শিক্ষার্থীরা - কাজিম কামাল
- ইহা বাংলাদেশের কিছু ফাইট্টা যায় টাইপের বিজ্ঞাপন । হাসতে হাসতে পেটে খিল ধরলে আমি দায়ি নই - যত্নহীন রবি
- চাকরি খোজার লিঙ্ক এবং আমার প্রিয় কিছু ওয়েবসাইট!! - অ্যাঙ্গেল বয়
- কাপড়ের দাগ দূর করতে !!! - অ্যাঙ্গেল বয়
- জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে - অতি দরকারি ও শিক্ষামুলক পোস্ট!!! - অ্যাঙ্গেল বয়
- নীলুমনি'র জন্য কিছু মিস্টির রেসিপি.....
- নাআমি
- ডেসটিনি এবং আমার খুদ্র অভিজ্ঞতা ভুল কিছু লিখলে আগেই বিনীতভাবে ক্ষমা প্রার্থী - গাজী খায়রুল হাসান
- কোন software ছাড়াই folder lock করুন - মোহাম্মদ আরিফ
- বব মার্লের জীবনের শেষ কিছু সময় - (সাথে সবকটি গান ডাউনলোড লিংক) - কবির চৌধুরী
- " বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- লিবিয়া জীবন: ৫ ... - সাঈফ ইবনে রফিকের কবিতা
- কেন আপনি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করবেন? এড-অনস স্ক্রিপ,নিরাপত্তা সোজা কথায় পালটে যাবে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা!!

- হাসান জোবায়ের
- হিটলার বনাম স্ট্যালিনঃ খুনী কে ? (পর্ব ১) - আমি অমানুষ
- একাত্তরে হত্যার অভিযোগ মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা - এস্কিমো
- মহান আল্লাহ্ তা আলার সুন্দুরতম নাম সমুহ ! - সাইদুর রহমান মুন্না
- নিশ্চিত করুন আপনার পাঠানো ইমেইলটি প্রাপক পড়েছেন নাকি পড়েননি
- অংকন কুরী
- সেকাল এবং একালের সেরা কিছু হিন্দি গান - পাগলমন২০১১
- জামাতে মওদুদীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এবং আমাদের ইসলামী আন্দোলন - পঙ্খিরাজ
- দ্রুত স্ক্যানের 8টি সেরা অনলাইন এন্টি ভাইরাস স্ক্যানার - আবুসু িফয়ান
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- ৬৪ টি জেলার ওয়েবপোর্টাল - জেনে নিন বিভিন্ন জেলার তথ্যাদি - সািকল খান
- সামুতে ব্লগার/পাঠকদের সর্বাধিক পছন্দের কিছু পোষ্ট - জহিরুল ইসলাম তাহা
- মোবাইল থেকে বাংলা লিখুন। - ১৪
- এবার সামুর যে কোনো পোস্ট কে এমনকি অন্যের কমেন্ট সহ এডিট করুন নিজের ইচ্ছা মতো - অণুজীব
- হিরক রাজার দেশের স্পেশাল আপডেটঃ বিশেষ দিনের বিশেষ কৌতুক তবে বাস্তব। - বেঙ্গল মাসুদ
- সামু জাফর ইকবাল রে নিয়া আমার লেখাটা সরিয়ে দিল কেন??? আমার অপরাধ টা জানতে চাই - দিদুমিয়া
- চলুন শুনে নেই সর্বকালের সর্বসেরা ১০টি ইংরেজী গান। - কল্পবিলাসী স্বপ্ন
- সিলটী নাগরী ঠুমরীঃ খান্দাত আইতে দেও - সজল শর্মা
- বাংলা ব্লগের লিংক - ব্লগ রাতুল
- বাচ্চাদের ছড়া কোথায় পাব? - জাকিরুল হক তালুকদার
- কনসার্ট ফর বাংলাদেশ ও এর কয়েকটি পোস্টার - গাব্রিয়েল সুমন
- সুন্দরী পূবাইল - নাআমি
- ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : (৪র্থ পর্ব) - আশরাফ মাহমুদ মুন্না
- windows7 এ্যক্টটিভ করে নিন... - bangal manus
- আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ২০১১ - এহ্তেশাম
- আর নয় বাংলা বানান ভুল। ভুল হলে শব্দের নিচে লাল দাগ চলে আসবে, আপনাকে শুধু কষ্ট করে ডান বাটন ক্লিক করে শুদ্ধটি বেছে নিতে হবে।
- বালক বন্ধু
- নির্মলেন্দু গুণের "হুলিয়া" লেখার পূর্বমুহুর্ত যেমন ছিল.......................... - ময়ুখ
- আশরাফ; এই ছবিগুলো দেখে আপনি কি বলবেন প্লিজ.... (ফটো ইনসাইক্লোপিডিয়া অব ছাত্রলীগ) - কানন শাহ
- কলকাতা বেড়াতে গেলে এই হোটেল গুলোতে অবশ্যই খেয়ে আসবেন। - সাহাদাত
- $$ ঘরে বসে ইন্টারনেট এ আয় করতে চান? - বেবি
- কি-বোর্ডের ফাংশন কি সমূহের কাজ (F1 থেকে F12 পর্যন্ত) - সফটওয়্যার
- ছোট্ট আয়েশার চিঠি : লন্ডনে মুজিব ও ভুট্টো - অমি রহমান পিয়াল
- এক ক্লিকেই জেনোইন করে ফেলুন আপনার windows 7, vista, xp, ms office 2007,ms office 2010 না দেখলে মিস - কালো চিতা
- কম্পিউটার ও ইন্টারনেট চালানোর সাধারণ জ্ঞান থাকলে ঘরে বসে আপনিও ইনকাম করতে পারেন মাসে ২০০০০ টাকা - সামি আহমাদ
- অর্ণব-বাক্সে বাক্সে - মন ভাল না
- মচমচে জিলাপীর প্যাচসম্বৃদ্ধ পোষ্ট

- মুনলাইট
- যার জন্য ব্লগ লিখি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- DSLR ক্যামেরা কিনব , ফটোগ্রাফার ভাইদের পরামর্শ চাই - শাহনেওয়াজ কাইসার
- বিনোদনের মাধ্যম হিসেবে মঞ্চের সঙ্গে পরিচিত হতে হবে - রিজভী
- ইচ্ছে অবসর - আরিয়ানা
- দ্য আদার কনসার্ট ফর বাংলাদেশ : যেটার কথা কেউ বলে না! - অমি রহমান পিয়াল
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- কিভাবে আপনার উইন্ডোজের গতি বাড়াবেন? - কমপিউটার জগৎ
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- নিলুফার ইয়াসমিনের কয়েকটি গান... - গানচিল
- সূরা আল-ফাতিহা...মক্কায় অবতীর্ণ: ।আয়াত-৭ - রোমি খান
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- হাড়িয়া কাবাব - আমার নাম আশিক.........
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- গীতবিতান এবং একটি গান - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কথাচ্ছলে মহাভারত - ১৫ - দীপান্বিতা
- রাজাকার সাঈদীর পিরোজপুরের ২ মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে - মানুষ
- একে ধরতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে একে জুতা মারার জন্য প্রস্তুত হউন - শেখ রফিক
- ছহিহ্ রাজাকার নামা!!!!!!!! - তাইয়িব
- কুরআনের সবগুলো সূরার নামের বাংলা অর্থ জানতে ইচ্ছা হয় না ? আসুন..জেনে নিই...(২)
- রংধনুর সাত রঙ
- বিভিন্ন "গণতান্ত্রিক !" দেশে সাংসদদের সংসদে আচরন - ফেরদাউস আল আমিন
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- গরীব দেশের রাজধানীতে দৈনিক নামছে ৯৮টি প্রাইভেট কার! - বাংলাপ্রতিদিন
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ৪র্থ পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-১৪ - তায়েফ আহমাদ
- থেমে আছে সময় - ডাইনী বুড়ী
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- আসুন ব্যাচেলরের রান্না ঘরে - ২ - রাগ ইমন
- কষ্ট পেলাম মাননীয় প্রধানমন্ত্রী - উন মানুষ
- শেয়ার করার মত চমৎকার কিছু ছবি - ৪৩ | দেখেন তো জায়গাগুলো চিনতে পারেন কিনা | - কুঁড়ের বাদশা
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- গন্ধটা বড় জ্বালাচ্ছে.... - দুরণ্ত সাহস
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- মজাসে উবুন্টুতে বাংলা ইউনিজয় লিখুন। - শরীফ উদ্দীন
- DATA ENTRY কাজের জন্য লোক খুজছি। - আতাতুর্ক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- কালুরঘাটের শুক্কুর মিয়া ভাই- বেলাল মোহাম্মদ - সেলটিক সাগর
- প্রাণভিক্ষার আবেদন নিয়ে ধূম্রজাল: দাবী প্রাণ ভিক্ষা চাননি কেউই: পরাজিতেরও কিছু ইতিহাস থাক - মগ্নতা
- অন্যতম প্রমাণ এক ভিডিও টেপ - অজানা আমি
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- গুগলে সার্চ কৌশল। জেনে নিন কয়েকটি দরকারি টিপস - নুর মোহাম
- ডায়াবেটিক রোগিদের নতুন ঔষধ - ইউ,এন,এন
- ঝটিকা সফর: হ্যানয় - সব্যসাচী প্রসূন
- পঁচাত্তরের ১৫ আগস্ট। সেদিন যা ঘটেছিল - াহো
- পিসি হেলথ কেয়ার টুল Iobit Advanced SystemCare PRO জেনুইন লাইসেন্স - আরিফ বল্গ
- নেট/ voip ফোন এর ব্যবসায় যারা অাগ্রহী , তারা যোগাযোগ করূন । - সাগর - ডুবাই হতে
- ব্লগনামচা ৩ :কুলদীপ নায়ারের কলাম ও প্রস্নের একুল অকুল - আশফাকুর র
- আসেন আবার পড়ি : ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করি - অমি রহমান পিয়াল
- বাংলাদেশের ৬৪ জেলার ওয়েবসাইট - মহসিন০৮
- যারা স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তাদের জন্য ► ফাটাফাটি ডাউনলোড
- অক্টোপাস
- যুদ্ধাপরাধ বিষয়টি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘায়েল করা - শাহ নজরুল আলম
- সামুতেও জামায়াত-শিবিরের কালো থাবা! কর্তৃপক্ষ দৃষ্টি দেবে আশা করি। - ইরোর
- টিপাই বাঁধ হলে বাংলাদেশের লাভ হবে : রাজ্জাক - এহসানুল হক জসীম (১)
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- একটি বিজয় দিবসের গল্প। (দ্বিতীয় পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- মুভি ডাউনলোড... - আহাসান
- কম্পিউটারের স্পিড বাড়ানোর কয়েকটা ছোটখাট Utility - অমেদুল
- বর্তমান ঢাকা : সংগৃহীত সেরা ১০ - অন্যআনন
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- টেকি কিছু পোষ্ট - নতুন রাজা
- বিজয়ের মাসে বিজয়ের স্মারক কিছু ভিডিও - ধ্রুবমেঘ
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- চারটা rapidshare প্রিমিয়াম লিংক জেনারেটর দিয়ে pie-7 - অদ্ভুত
- মোবাইলে বাংলা ফন্ট কিভাবে ইনেষ্টল করব? - mamun
- একজন বীরশ্রেষ্ঠের মা এবং তাঁর পায়ের ছেঁড়া স্যান্ডেল - অতন্দ্র তওসিফ
- ওস্তাদ আলাউদ্দীন খান - সজল শর্মা
- আওয়ামী লীগ কি পারবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ? - সুধাসদন
- "MUJIB SHOULD BE FATHER OF THE NATION" -- Killer Khandaker Abdur Rashid - সেক
- Diversity Visa (DV) Lottery 2011 শুরু হয়েছে - মাছুম পলাশ
- সেদিন যা ঘটেছিল - গল্পসল্প
- “অনলাইনে আয় করুন বেকারত্ব দুর করুন” - েমা ঃজামাল উিদ্দন
- ছবি ব্লগ - লুভর মিউজিয়াম (১৮+) - সীমন্ত ইসলাম
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- ফরমালিন টেস্ট করার নিয়মঃ - জুল ভার্ন
- থাইল্যান্ডের ভিসা তথ্যঃ - জুল ভার্ন
- মনপুরা সিনেমা নয়ঃ- - জুল ভার্ন
- কিছু প্রতিবেশী
- হাসজারু
- সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা...
- সত্যাশ্রয়ী
- Sleeping Beauty..... - রানা
- আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy - ২৬ - গোল্ডেন বাংলাদেশ
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- পৃথিবীর গভীর গভীরতর অসুখ ও জীবনানন্দের ভূতে পাওয়া একজন। - পল্লী বাউল
- ব্যাবিলন - ইমন জুবায়ের
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- মোরগ পোলাও - আমার মত করে - ভূলু
- ২ তারিখের আড্ডা - আরিয়ানা
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- E-mail থেকে পা্ওয়া - এম আর আলম
- চলেন বিল গেটস রে ব্যাম্বু দেই - অমিত হাসান
- ভূমিকম্প - রাড্ডা
- ফ্রান্সে'র লুভ মিউজিয়াম ๑۩۩.۩۩๑ - হাশেম
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- জাতীয় রক্ষীবাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে - অন্তু
- কিডনি সমস্যা বোঝার উপায় - তানভীর চৌধুরী পিয়েল
- একটি অপমৃত্যু ও আমার শোক - স্বপ্নকথক
- কড়াই মাটন - ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই)
- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার - সৈয়দ আমিরুজ্জামান্
- Grave Humour - রানা
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- ঈদের ঘাঁয়ে রোজাদার পাগল - লেখাজোকা শামীম
- ইবনে হিশাম এবং ইবনে ইসহাক তুলনামূলক আলোচনা- - রাসেল ( ........)
- কাব্বালাহ: সংক্ষিপ্ত পর্যালোচনা - ইমন জুবায়ের
- মহান কবি "আল্-সাতগুরু কবির"- হিন্দু, মুসলিম এবং শিখ সম্প্রদায়ের একটি মিলনবিন্দু - ভাবারূ
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- পানির নীচে অন্য এক জগত - শেষ পর্ব (শুধুই ছবি ব্লগ) - রাব্বি !
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- ভাটিবন্দনা - ফকির ইলিয়াস
- ঢাকা থেকে আকিয়াব : পূর্ব পাকিস্তানের শেষ উড়ান - অমি রহমান পিয়াল
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- দ্বিচারিনী একজন......[চতুর্থ] - ত্রেয়া
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে ............ - ব্লগেস্ট তৌহিদ
- বাংলা সাহিত্যে ননসেন্স্-এর প্রবর্তক শিশু সাহিত্যিক সুকুমার রায় - সৈয়দ আমিরুজ্জামান্
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গনহত্যার একটি ভিডিও - আতিকুল হক
- """মিলিয়ে নিতে পারেন কোন বইটি আপনার পড়া হয়নি"""(হুমায়ূন আহমেদ) - আসাদুজ্জামান সোহাগ
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কর্নেল তাহেরঃ ভয়শূন্য এক বিপ্লবীর নাম - ভিন্ন চিন্তা
- অল্প কষ্টে দারুণ আয়+জনসেবা - এম রাসেল
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- পোষ্টটাকে ষ্টিকি করুন: জাগো বাহে কোনঠে সবাই............... - বিদ্রোহী রণ ক্লান্ত
- নিউজিল্যান্ডের শিশুদের চড়-থাপ্পড় মেরে শাষনের পক্ষে গনভোট - কানা-বাবা
- নিঃসঙ্গ যোদ্ধা : তাজউদ্দীন - মেঘ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- রুম্মাকে দেয়া আমার অমূল্য সাজেশনসমূহ ~ ব্লগিংয়ের মাধ্যমে ইন্টারনেটে আয়ের কৌশল - হাসান
- মোল্লা নাসিরুদ্দিনের গল্প - ০৩ (নাম ভাঙ্গিয়ে খাওয়া) - লেখাজোকা শামীম
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- শোনোগো দখিনো হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি || - আনোয়ারুল আলম
- আজ ১৫ই অগষ্ট, ভারতের ৬২তম স্বাধীনতা দিবস……সেই উপলক্ষে কিছু পছন্দের VDO… - দীপান্বিতা
- বাকশাল - ওবায়েদ
- সরকারকে এর জবাব দিতে হবে - জলপাই দেশি
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- মীরজাফরের সাথে আরেক নাম তোরাব আলী - কমজান্তা
- [ছবি ব্লগ]: ঘুড়ি উৎসব-২০ মার্চ - বোকা ছেলে
- উদ্বাস্তু || বাংলাদেশ-১৯৭১ || বহিঃবিশ্ব - নির্বিকার
- বিএনপি জামাতের জন্যই আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না - হমপগ্র
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- Realistic Paintings - রানা
- সেক্টর কমান্ডারস কর্তৃক ৫০ যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৩)) - এস্কিমো
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ৪র্থ পর্ব) - লীনা দিলরূবা
- আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস...(শেষ পর্ব) - সাঁঝবাতি'র রুপকথা
- চট্টগ্রাম - War Cemetery (1939 - 1945 ) - তারার হাসি
- সিয়াম রিপ অ্যাংকর ওয়াট - আরিয়ানা
ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১
৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫
অবতরনিকা:
বংগবন্ধু শেখ মুজিবুর (ত্রিভুজ আপনার বানান ভুল) রহমানকে নির্বংশকারীদের (আমি নির্বংশই বলবো কারন প্রচলিত ধারায় বংশগতি পুরুষ উত্তরাধিকারীর ওপরেই বর্তায়) শাস্তি প্রদানের পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটার পর একটা পোষ্ট আসছে। যার প্রায় সবগুলোই (গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া) পক্ষপাত দুষ্ট। অনেক ভাবনা চিন্তা করে আমার নিজস্ব ক্ষতির কথা ভুলে/ এড়িয়ে, আমি আমার একান্ত ব্যাক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি, শিরোনামে উৎসর্গীকৃত ব্লগারদের জন্যে। ৩ বছর বয়সটা উল্লেখ করার কারন হ'ল যে মানুষের কোন স্মৃতি ৩ বছর বয়সের আগে থাকেনা, সাধারনত।
এ পোস্টে আমার ব্যাক্তিগত ক্ষতি গুলোঃ
১। এটা প্রকাশিত হবার পর আমার পরিচয় আর গোপন থাকবেনা, যা আমি এতদিন সযতনে রক্ষা করেছি (হাতে গোনা কয়েকজন ছাড়া আমার পরিচয় কারুরই জানা নেই)।
২। ব্যাক্তিগত ঘটনা বয়ান পাঠকদের কাছে মাঝে মধ্যে আত্মপ্রচার ও পারিবারিক প্রচারের মত লাগবে যা আসলেই অশোভন, অরুচিকর এবং বিরক্তিকর। এগুলোও আমি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে এসেছি আজীবন।
৩। কোন পক্ষাবলম্বন না করে লেখাটা অত্যন্ত দুঃসাধ্য। আমার জন্যে আরো কঠিন। কারন যৌবন যখন সদ্য দেহ-মনে ভর করে আমার সমগ্র সত্তাকে ভীষনভাবে নাড়িয়ে দিচ্ছে, যা কিছুই সুন্দর তারই প্রেমে পড়ছি, ঠিক সে সময়ই বংগবন্ধুর সাথে আমার পরিচয়। নিরপেক্ষভাবে তাঁর ব্যাপারে লিখতে আমার খুবই কষ্ট হবে এবং আমাকে অসাধ্য সাধন করতে হবে।
আমি আপ্রাণ চেষ্টা করবো-আমার যে একটা দায় আছে আমার পরের প্রজন্মগুলোর কাছে।
আমার এই দায় শোধ যদি এই প্রজন্মগুলোকে আমাদের গৌরবময় আর কলংক লেপিত অতীতকে নিরপেক্ষ ভাবে দেখতে শেখার পথে একপাও এগিয়ে নিয়ে যায়, তা'লেই সেটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।
অনুগ্রহ করে মনে রাখবেন এটা আমার একান্তই ব্যাক্তিগত সৃতিচারন। পারিবারিক ঘটনাবলীর চর্বণ। সমগ্র দেশের ব্যাপারটা এখানে কখনোই প্রধান্য বিস্তার করবেনা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
জেলের তালা ভেংগেছি শেখ মুজিবকে এনেছি-প্রথম দেখা
আমি তখন পড়ি সরকারী জুনিয়র হাই স্কুল, (সাবেক এম ই স্কুল, এখন সরকারী হাই স্কুল) ষষ্ঠ শ্রেণীতে। ১৯৬৯এর একদিন। ক্লাস করছি। হঠাৎ রাস্তার ওপারের চট্টগ্রাম কলেজ থেকে হৈচৈয়ের শব্দ। আমাদের জানা ছিল সদ্য কারা মুক্ত শেখ মুজিবুর রহমান তখন চিটাগাংএ এবং সেদিন এ পথ দিয়ে যাবেন। কোব্বাৎ স্যারের লাগাম ছাড়া গালিগালাজ, সিদ্দিক স্যারের XXXL করতলের চড়, নেপাল স্যারের অসহনীয় বেত্রাঘাত সব তুচ্ছ হয়ে গেল এক লহমায়। পুরো স্কুলের ছাত্রেরা মাঠ পেরিয়ে রাস্তার কাছে চলে এলো। আমাদের স্কুলটি রাস্তা থেকে উঁচু ছিল। আমরা ক'জন বাঁদর স্কুলের মাঠ থেকে নেমে রাস্তায় নেমে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি শৃংখলার দৃষ্টান্ত সিদ্দিক স্যারও ছাত্রদের মাঝে থেকে উকিঝুকি দিচ্ছেন।
লোকে লোকারন্য-সবার মুখে একটাই শ্লোগান: জেলের তালা ভেংগেছি/শেখ মুজিবকে এনেছি। চক বাজারের দিক থেকে ধীরে ধীরে একটা লাল রংএর গাড়ি (কার) আসতে থাকলো। ঠিক চিটাগাং কলেজের গেটের সামনে ছাত্রেরা গাড়িটিকে থামিয়ে দিল। আমরা ক'জন যাদের গালি, চড় আর বেত ততদিনে সহ্য হয়ে গিয়েছে তারা ভীড়ের মধ্যে কারো দুপায়ের মাঝখান দিয়ে ,কারো বগলের তল দিয়ে এগিয়ে গাড়িটার কাছে পৌঁছে গেলাম।
অতি সুদশর্ন, দীর্ঘ একজন মানুষ বেরিয়ে আসলেন গাড়ী থেকে। আজ পর্যন্ত অত সুন্দর মানুষ (লক্ষ করুন আমি মানুষ বলেছি, পুরুষ নয়) আমি দেখিনি। সে বয়সে কারিশমা, পৌরুষ, শৌর্য কি বুঝতাম না-সুন্দর অসুন্দর বুঝতাম শুধু। ৩২ নম্বরের লনে এক মিনিটের জন্যে কথা হয়েছিল শেখ কামালের সাথে। শেখ হাসিনা, শেখ রেহানাকে আমি কেন আপনারা সবাই দেখেছেন। বিধাতার এ কি লীলা! মুজিবের সন্তানদের একজনও সে সৌন্দর্য্যের ছিঁটে ফোঁটাও পান নি। শেখ হাসিনা যদি বাবার সৌন্দয্যের এক নিযুতাংশও পেতেন, আমি অবশ্যই এখনো কুমার থাকতাম নয় তো হাউজ হাজবেন্ড।
গাড়ি থেকে বেরিয়েই তিনি বল্লেন: "নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,/ শান্তির ললিত বাণী....।" বলেই আবার গাড়িতে উঠে রওয়ানা দিলেন গণি বেকারীর দিকে। আমার প্রথম তাকে দেখা/প্রথম তাঁর কথা শোনা/ প্রথম মুগ্ধতা-যা সিরাজ শিকদার পুলিশের হেফাজতে মৃত্যু না হওয়া পর্যন্ত স্থায়ী ছিল।
সত্তুরের ঘুর্নিঝড় , ঝড়ের একটি শিকারের সদগতির চেষ্টা ও নির্বাচন
সত্তুরের ১২ই নভেম্বরের প্রলয়ংকারী ঘুর্নিঝড় আমাদের উপকুলীয় এলাকাকে লন্ডভন্ড করে দেয় ([link|http://www.somewhereinblog.net/blog/Trishonku/29042155|আমার অভিজ্ঞতা পড়তে পারেন)। ইয়াহিয়া খান উপদ্রুত এলাকা সফরে আসেন। কিন্তু ত্রান সামগ্রী ছিল অতি অপ্রতুল। ৫ লক্ষ মানুষের প্রানহানি হয়েছিল-তৎক্ষনাৎ এবং পরবর্তীতে-ত্রানের অভাবে। স্মরনাতীত কালের ভয়াবহতম ঘুর্ণিঝড় ছিল সেটা।
নির্বাচনী প্রচারনা এই ঘুর্ণিঝড়ে কয়েক দিনের জন্যে স্থিমিত থাকে। এর মধ্যে আমি স্কুল বদলে , ছ'মাস চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়ে, ভর্তি হই ফৌজদারহাট কেডেট কলেজে (তখন লেখাও হ'ত কেডেট, উচ্চারিতও হত কেডেট, কবে এবং কিভাবে এ-কারের জায়গায় একটা য-ফলা আর আ-কার যোগ হ'ল আমি তা বলতে পারবোনা)। নির্বাচন প্রচারনা যখন তুংগে তখন আমাদের শীতের ছুটি হয়।ছুটিতে বাবার শিকারের সংগী হয়ে একদিন শিকার কুড়োতে কুড়োতে উত্তর পতেংগা থেকে হালি শহর সৈকতে আসি। তখন সন্ধ্যা প্রায়। বীচ থেকে (তখন মাটির বাঁধ আর ম্যাংগ্রোভ ছিলনা)একসারি নারিকেল গাছ আমাদেরকে গ্রামের ভেতর দিয়ে সোজা সমুদ্র পাড় থেকে রাস্তায় নিয়ে আসতো। বাবা উত্তর পতেংগায় নেমে গাড়িটিকে হালিশহরে পাঠিয়ে দিতেন। যেখানে বীচ শেষ এবং গ্রাম শুরু হ'তে যাচ্ছে ঠিক সেখানেই একটা ঝোপের মধ্যে কমলা রংয়ের কিছু একটা দেখে এগিয়ে যাই আমি। তিন চার বছরের একটা মেয়ে শিশুর মৃতদেহ -সমুদ্রের পানিতে ভেসে আসা ঘুর্ণিঝড়ের সংহার। বেশ কিছুদিন গত হয়েছে। কিন্তু তাতে না পচঁন ধরেছে না মুখটা একটুও বিকৃত হয়েছে। দেখে মনে হচ্ছিল শিশুটি পুতুল খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। বাবা অনেক চেষ্টা করলেন সৎকারের। গ্রামের লোকদের অসহযোগিতায় তা আর সম্ভব হয়নি। তারা এক পর্যায়ে বলা শুরু করলো "শহরোত্তুন মাঁরি আনি খবর দিত ছায়" (শহর থেকে বাচ্চাটাকে আমরা মেরে এই নির্জন জায়গায় কবর দিতে চাচ্ছি)।
নির্বাচনের জোয়ার। তীব্র। সর্বগ্রাসী। আমরা সবে পারসিভ্যাল হিল (দেব পাহাড়ের কাছে প্যারেড গ্রাউন্ডের উল্টো দিকে)থেকে সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদে বাসা বদলিয়েছি। আমাদের বাসার সামনের বাসায় থাকতো এক পান্জাবী পরিবার। চার ছেলে মেয়ে তাদের।-হারুন, তাহের, আনোয়ার আর বেবী। বেবী-খাঁটি আর্য সৌন্দয্য..... থাক প্রসংগান্তরে চলে যাচ্ছি। আমরা ছিলাম সাত ভাই বোন তখন (পরে সংখ্যা আরেকটি বৃদ্ধি পায়)। আমাদের পেছনের বাসায় থাকতো এক মুলতানী পরিবার। তাদের দুই বাচ্চা-গুড্ডু আর গুরিয়া। আমাদের মধ্যে সবচে' ছোট তখন ছিল আমার বোন-দু বছরের। ও ছাড়া বাকি ১২ জন সারাদিন মুজিব আর আওয়ামী লীগের প্রচারনার জন্যে পোস্টার লিখতাম আর দেয়ালে, ইলেকট্রিক পোষ্টে সেগুলো সাঁটতাম। সারাদিন এবং রাত দশটা পর্যন্ত। মনে পড়ে হারুন পোষ্টারে লিখতো: LONG LIVE MUJIB. YOU ARE OUR LEADER!
আমাদের এলাকায় নৌকা নিয়ে নির্বাচন করেন মরহুম এম এ আজিজ। আমরা সবাইকে (অবাংগালীদেরকেও, অন্তত: বাহ্যিক ভাবে) আমাদের সাথে পেয়েছিলাম তখন। কিন্তু প্রদীপের নীচেই অন্ধকার। আমার আপন খালা এবং তাঁর চার্টার্ড এ্যাকাউন্টেন্ট স্বামীকে (পেশা এবং মতাদর্শ হিসেবে আজকের রয়েল বেংগল টাইগারের মতই তখনকার দিনের অতি বিরল প্রজাতির) নেজামে ইসলামীর কাছ থেকে সরিয়ে আনতে সমর্থ হইনি। আমার বাবা মার সাথে এ কারনে তাদের সম্পর্কের দীর্ঘস্থায়ী ছেদ ঘটে। ডিসেম্বরের ৩ তারিখে (সম্ভবত) হালি শহরের নির্বাচন কেন্দ্রে যাই। ভেবেছিলাম এত প্রচারনা যেহেতু করেছি, নিশ্চয়ই আমিও ভোট দিতে পারবো। কিন্তু ৪ ফুট ৯ ইন্চির অজাতশশ্রুকে সেদিন ভোট দিতে দেয়া হয় নি। সে ছেলেটি বিধাতার এই অবিচারে ক্ষুব্ধ হয়ে দু'দিনের জন্যে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল। সে নির্বাচনের ফলাফল আপনাদের সবারই জানা।
-চলবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মজা হবেনা একটুও।
সত্য কথনের চেষ্টা করবো। সর্বশক্তিমান যেন সে ক্ষমতা দেন।
যখন ছোট ছিলাম ব্যাপারটা সোজা ছিল।
বয়স হওয়ার সাথে সাথে আর সব কিছুর সাথে সাথে এগুণটিরও লয় হয়।
শুধু যা শক্তিশালী হতে থাকে তা হ'ল লোভ।
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
চলুক।
লেখক বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন। উৎসাহ দিন। সত্য বলার সুকঠিন কাজটি তা না হ'লে সম্পন্ন করতে পারবো না। তাছাড়া বংগবন্ধুর সমালোচনা করার মত যোগ্যতা আমার নেই। ওটা ছিল আমার প্রথম দর্শনে প্রেম।
লেখক বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন। সাহস দিন।
মগ্নতা বলেছেন:
পড়তেসি।
লেখক বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ। আপনারা থাকলেই লজ্জায় পরে হলেও হয়তো সত্য কথন হবে।
আবূসামীহা বলেছেন:
ভাল লাগছে.........
লেখক বলেছেন: ধন্যবাদ আবু সামীহা। সাথে থাকুন।
নরাধম বলেছেন:
চলুক, অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। খুব বেশীদিন হয়তো অপেক্ষা করতে হবেনা।
অজানা আমি বলেছেন:
++++++++++
লেখক বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ উদার হাতে প্লাস দেবার জন্যে।
ধূসর মানচিত্র বলেছেন:
পরের পর্বের অপেক্ষায় রইলাম।+++
লেখক বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে আর প্লাস দেবার জন্যে।
সাথে থাকুন।
এস এইচ খান বলেছেন:
চলুক, অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার আগ্রহের জন্যে।
লেখক বলেছেন:
ঠিকই বলেছেন। তবে কল্পনা করতে দোষ কোথায়?
সত্য অলীকের চেয়ে চমকপ্রদ। আমার ১৩ বছর বয়সে(১৯৭১এর দ্বিতীয়ার্ধ) .................. বিষয় বস্তু থেকে দুরে সরে যাচ্ছি।
যদি ধৈর্য্য থাকে তা'লে নিচে ক্লিক করে মন্তব্যের উত্তর গুলো পড়ে দেখতে পারেন। অল্প স্বল্প ইংগিত থেকে কিছু একটা আঁচ করতে পারবেন।
অল্প একটু দুর থেকে ব্লগাড্ডা দেখা।
কঁাকন বলেছেন:
choluk
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন।
একেকটা উত্তর দু' তিনবার লিখতে হচ্ছে।
পোষ্ট ট্যাব থকে গায়েব হয়ে যাচ্ছে।
রিয়াজুল ইস্লাম বলেছেন:
চলুক.............
লেখক বলেছেন: ধন্যবাদ রিয়াজ।
আমার ব্লগে আপনার আনাগোনা আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করে।
সবাক িনর্বাক বলেছেন:
'শেখ হাসিনা যদি বাবার সৌন্দয্যের এক নিযুতাংশও পেতেন, আমি অবশ্যই এখনো কুমার থাকতাম নয় তো হাউজ হাজবেন্ড।'- ভাইজান কি বুঝাইলেন, তয়কি আফনে এ জাতীর দুলাভাই হবার চান্স নিতেন?লেখক বলেছেন: ভাই, আমি কিন্তু দুটো অপশন দিয়েছি।
১। কুমারত্ব।
২। জাতীর দুলাভাই।
ও.জামান বলেছেন:
চলুক.... ভালই লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ জামান।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসিফ রেজা রাজ বলেছেন:
উৎসর্গ কাকে করলেন এই হিসেবটা বেশ ইন্টারেস্টিং! আমার বয়স তখন নেগেটিভ, এখানে বেশিরভাগ ব্লগারের বয়স-ই মনে হয় তখন নেগেটিভ ছিল..............লেখক বলেছেন: জ্বী, আপনাদেরকেই।
গত এক বছরে আমি আপনাদের বয়সীদের কাছ থেকে সেই সময় সম্পর্কে জানার আগ্রহ, না জানতে পারার হতাশা, বিভিন্ন মতাদর্শের মানুষের বিভিন্ন লেখা পড়ে কনফিউজড হতে দেখেছি। আমি যা করতে যাচ্ছি তা হ'ল আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরতে।
এ থেকে যদি নিরপেক্ষ ইতিহাসের কিছুটা ছোঁয়াও পান আমার কথন সার্থক হবে।
ফারযানা বলেছেন:
চলুক, অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ ফারযানা অপেক্ষায় থাকুন।
জুল ভার্ন বলেছেন:
চলুক..................(৬৯ এর গণআন্দোলনের সময় নীচু ক্লাশের (ক্লাস সিক্স)ছাত্র হওয়া সত্যেও ব্যক্তিগত ভাবে সম্মিলিত সিনিয়র ছাত্র আন্দোলনে আমিও শরিক হয়ে শ্লোগান তুলেছিলাম-"জেলের তালা ভাংগব, শেখ মুজিবকে আনবো"............। নিজেকে জড়িয়েছিলাম বংগবন্ধুর প্রতিটি আন্দোলনের ডাকে। আবার সেই আমিই স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার-পাকিস্তানী হানাদারদের হাতে এবং স্বাধীন দেশে রক্ষী বাহিনীর হাতে নির্মম অত্যাচার সয়েছি বিনা কারনে)
লেখক বলেছেন: আমার ব্লগে আপনার নিয়মিত আগমন আমাকে আনন্দিত করে।
আমাদের জেনারেশনের প্রায় প্রত্যেকেই বিয়োগান্ত নাটকের নায়ক।
রক্ষী বাহিনীর জন্যে একটি ছোট্ট অংশ বরাদ্দ আছে। অবশ্য ভিন্ন দৃষ্টি কোণ থেকে। সত্য কথনের এই এক জ্বালা।
বিডি আইডল বলেছেন:
প্লাস সহ প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: সকল প্রশংসা সৃষ্টিকর্তার। আপনাকে অনেক ধন্যবাদ।
মুশকিল হল আমার এ লেখা যতদিনে শেষ হবে, আমার আশঙ্কা, ততদিনে আমি আপনাদের সবাইকে কোন না কোন ভাবে আহত করবো।
সাথে থাকুন। সাহস দিন।
সাজিদ বলেছেন:
লিখে যান নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো। অনেকে হয়ত কষ্ট পাবে এই জন্য অনেক কিছু লিখতে পারি না। আপনারা জীবনের যেই পর্যায়ে আছেন মনে হচ্ছে তাতে আপনাদের উচিত আরো সাহসী হওয়া। সব দোষ আজকে ফারুক রশিদে-ডালিম-হুদাদের অথচ সেদিন সবাই নাকি মুক্তির সাদ পেয়েছিলো। আজকেও কি পরিস্হিতি অথবা মানসিকতার পরিবর্তন হয়েছে? রাজপরিবারের নামে কিছু লিখলে হয় মাস্তানরা হামলা করে, নয়তো মামলাবাজরা মামলা করে। আর কিছু না পারলে সরকারের সচিবদেরকেও চকারি কেড়ে নেয় জেলে নেয়। সেদিন কয়জন মামলা করেছিলো?
লেখক বলেছেন: বয়স বাড়ে, দাঁত পড়ে যায় , শরীর অশক্ত হয়, দৃষ্টি শক্তি কমে যায়, বুক কাঁপে, সবই ক্ষয়ে যায়, শুধু যা বৃদ্ধি পেতে থাকে তা হ'ল লোভ।
- কথা সরিৎ সাগর (পঁয়ত্রিশ বছর আগের স্মৃতি থেকে)।
_____________________________________________
"ফারুক রশিদে-ডালিম-হুদাদের "
-এ ব্যাপারে আমার একটা ব্যাখ্যা আছে, যা আমি গত কয়েকদিনে কয়েকবার মন্তব্যে এনেছি। কারুরই মনপুত হয়নি তা।
"রাজপরিবারের নামে কিছু লিখলে হয় মাস্তানরা হামলা করে, নয়তো মামলাবাজরা মামলা করে। আর কিছু না পারলে সরকারের সচিবদেরকেও চকারি কেড়ে নেয় জেলে নেয়। সেদিন কয়জন মামলা করেছিলো?"
-আমার লেখা রাজ পরিবার , বিরোধী দল, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, যুদ্ধাপরাধী ও তাদের অনুগামী কারুরই পছন্দ হবে না। একটি ক্ষীণ আশা -আম জনতা আমার সাথে থাকলেও থাকতে পারে।
কায়েস মাহমুদ বলেছেন:
চলুক।
লেখক বলেছেন: থাকুন। আপনাকে ব্যাথিত করতে যাচ্ছি সম্ভবতঃ। আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
লেখক বলেছেন: ক্ষতি নেই। আপনি সম্ভবত ৫-৭ বছরের ছিলেন। আপনিও হয়তো অজানা কিছু জানতে পারবেন।
আপনার কাছেও আগাম ক্ষমা চাচ্ছি। আপনাকে আমি কষ্ট দেব। আমি জানি।
সানুনয়ে অনুরোধ করছি পড়ে যাওয়ার সময় শুধু একটু মনে রাখবেন আমার বিবেকের কাছে জবাবদিহিতা থেকেই আমার এই লেখা। সম্ভবতঃ আমার জীবনের সবচে' বড় নির্বুদ্ধিতাও এই লেখাটা।
রোহান বলেছেন:
চলুক.... সাথে আছি...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সাহস পাই সাথে থাকলে।
ইরফান আহেমদ বলেছেন:
১৯৭২ এর ১০ই জানুয়ারি থেকে ১৯৭৫ এর ১৫ই আগষ্ট পর্য্যন্ত ৩ বছর ৭ মাস ৫ দিনে অর্থাৎ ১৩১৩ দিনের এক রাজনৈতিক গুন্ডার নারকীয় শাসনের হাত থেকে যারা মুক্ত করেছিলো স্বদেশ তাদের মধ্যে অন্যতম এই পঞ্চবীর। ৮ টাকায় চাল আর বিনামুল্যে সার দেয়ার মিথ্যে প্রলোভন দেখিয়ে মঈন উ আহমেদের ঘাড়ে চেপে ক্ষমতায় এসে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হলো। পঞ্চবীরকে ফাঁসিকাষ্টে ঝুলানোর মাধ্যমে বাংলা নামক দেশটির ললাটে আরেকটি কৃষ্ণতিলক সাঁটানো হলো। মীরজাফরের সন্ততি কিছু হায়েনার চক্ষে ক্রুরতার হাসি প্রস্ফুটিত হলো। তিন যুগ পুর্বে যারা মুক্তি এনেছিলো আজীবন প্রেসিডেন্টের কুক্ষিথেকে। পত্রিকা গুলো হয়েছিলো সংবাদ জগতে উন্মুক্ত। একক রাজনৈতিক দলকে দিয়েছিলো ছিন্ন করে। হাতে অর্পণ করেছিলো লাল নীল বাহিনীর হস্ত হতে মুক্তির স্বাদ। পৌনে চার বছরে রক্তাক্ত হয়েছিলো যাদের হাতে স্বদেশভুমি।
বেঁচে থাকবে তোমরা চিরকাল, সবুজ বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী গণমানুষের হৃদয় মণিকোটায়। চিরবিদায় পঞ্চবীর।
লেখক বলেছেন: ধন্যবাদ আমার এই ব্লগটাতে পদধুলি দেবার জন্যে।
লেখক বলেছেন: সেটাই তো সবচে' বড় সমস্যা আমার। অভিজ্ঞতার প্রকাশই আমাকেও প্রকাশিত করে ফেলবে।
সাথে থাকুন। ধন্যবাদ।
রাজর্ষী বলেছেন:
আগ্রহ নিয়ে পড়ছি...। দেখি আপনার অভিগ্যতা কি বলে।রক্ষীবাহীনির অত্যাচার কেন কিভাবে পেয়েছিলেন তা নিয়ে বস্তুনিষ্ঠ লিখুন@ জুলভার্ন।
কিছু পাকি জারজ দেখা যাচ্ছে কমেন্ট করছে।
লেখক বলেছেন: হতাশ হতে পারেন। একান্তই স্বল্প পরিসরে, সীমিত গন্ডির ভেতরে থেকে দেখা সাদামাটা লেখা।
সাথে থাকুন।
অনার্য তাপস বলেছেন:
সমস্যা হচ্ছে আমার চলবে শিরোনামের লেখাগুলো আর শেষ হয়নি। এটা চলতে থাকুক।
লেখক বলেছেন: ধন্যবাদ। সবকিছু যদি ঠিক থাকে এটা শেষ করবো সৃষ্টিকর্তা চাহেন তো।
আমার একটানে লেখা। শুধু বাংলা লেখাটা গত এক বছরেও সড়গড় করতে পারিনি। লেখার অনেক আগে চিন্তা চলে যায়। আমার বাংলা লেখার গতি সম্ভবতঃ মিনিটে পাঁচ অক্ষর।
রাগিব বলেছেন:
সিডিএতে থাকতেন সেই আমলে শুনে খুব ইন্টারেস্টিং লাগছে। তখন তো ওখানে বনজঙ্গল থাকার কথা!! আমার বাবা-মার কাছে শুনেছিলাম, তখন জাম্বুরী মাঠে শেয়াল ঘুরতো।যাক, কলেজিয়েটের আরেকজন ছাত্রকে পাওয়া গেলো ...
লেখক বলেছেন: রাগীব,
পুরো সিডিএতে ছিল ১১টি বাড়ি। তার মধ্যে তিনটি অবাংগালী পরিবার ছিল। জাম্বুরী ফিল্ডটা এখনকার চেয়ে অনেক বড় ছিল। পুরো স্বাধীনতা সংগ্রমের সময়টা (৫ই এপ্রিল থেকে ১৭ই ডিসেম্বর)পাকি সেনা ছাউনি ছিল সেখানে। আমরা শেয়াল ধরবার চেষ্টা করেছি। পারিনি। ঢোঁড়া সাপ ভেবে একটা গোখরা মেরেছিলাম।পাশের জোয়ার ভাটা হওয়া খাল থেকে চ্যাওয়া, কাইক্খ্যা, চিংড়ি ও চিরিং মাছ ধরতাম। খালের পাড়ের গাছগুলোতে ওয়াঁক পাখী (বকের মত আকৃতির কিন্তু আরও বড় এবং স্বাদু)ফাঁদ পেতে ধরে/এয়ার গান/পয়েন্ট টুটু দিয়ে মেরে খুব ঝাল আর মসলা দিয়ে রেঁধে খেতাম। তবে এসবই করেছি স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে। আবার যুদ্ধের পরে অল্প কিছুদিন।
তবে শেয়াল আমি ধরেছি আরও পরে। ঢাকার বনানীতে। বনানীর যেটা 'এ' ব্লক সেখানে '৭২এ শেয়ালের বাচ্চা ধরে চোংগা দিয়ে বাংলা খাইয়ে দিয়েছিলাম। পরদিন দুপুর পর্যন্ত ঘুমিয়ে পালিয়ে গিয়েছিল। '৭২ এ বনানীতে যত শেয়াল ছিল, '৭০এ সিডিএতে তত শেয়াল ছিলনা।
পোস্টের শুরুতেই আপনাকে স্মরন করেছি দেখেছেন হয়তো। কলেজিয়েট স্কুলে যে আপনি পড়তেন তা সম্ভবত: লালসালু বা হোসাইন১৯৫০এর একটা পোষ্ট থেকে জানতে পেরেছি। এম ই স্কুল ছিল ৮ম শ্রেনী পর্যন্ত। ৭ম শ্রেনীতে উঠতেই বাবা তাই ভর্তি পরীক্ষা দেয়ালেন কলেজিয়েটে আর ফৌজদারহাটে। কলেজিয়েট স্কুলের ফল অনেক আগে বের হওয়ায় ওখানে পড়তে পেরেছি। । সে কি ভীষন দুটি অগ্নি পরীক্ষা।
লেখক বলেছেন: এই নিয়ে দুবার উত্তর দিলাম দু'বারই গায়েব হয়ে গেল। বেশ বড় একটা উট্তর দিয়েছিলাম। এখন সংক্ষেপ করছি। স্কুলে প্রথম দিনে সহপাঠি শওকইত্যা আমাকে টিফিন টাইমে 'চনা বিরানী খাওয়ানোর ডাওয়াত দেয়। বিরিয়ানীখাব ভেবে জিব দিয়ে লালা পড়ছিল। তো ছোলা ভুনাই যে চনা বিরানী জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম।
অলস ছেলে বলেছেন:
সত্য কথা বলা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম। আর, যেহেতু উৎসর্গীকৃতদের মধ্যে পড়েই গেলাম, কি আর করা পুরনো দিনের চট্টগ্রাম প্রচন্ড স্মৃতিকাতর করে আমাকে ইদানীং। ছোটবেলায় দেখতাম জুবিলী রোড খালি পড়ে থাকতো বিশাল মহাসড়ক, কয়মাস আগে মনে হলো ঘুপচি গলি। আন্দরকিল্লা থেকে সিরাজদৌলা রোডে গিয়ে মনে হলো ইরাকের বদলে মার্কিন বিমান এখানে বোমা ফেলে গেছে, সব ভাঙ্গাচুরা
যাইহোক, চট্টগ্রাম কথা না। কথা হলো ঘটনাগুলো পড়ার অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন: বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম এসকেলেটর (চলন্ত সিঁড়ি) ছিল চিটাগাংএর বিপনী বিতানে।
১৯৬৭ সালে কণর্ফুলীর পাড় ঘেঁষা অপূর্ব সড়ক দিয়ে সল্টগোলা হয়ে শহরে প্রবেশ করি প্রথম ।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
পড়লাম..........সাথে আছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি সব সম্য়ি কাছে থাকছেন সে জন্যে কৃতজ্ঞতা।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
ইতিহাস রাজনীতি ধর্ম এই ব্যপারগুলো অনেক কঠিন এবং জটিল আমার জন্য। খুব কম বুঝি।আর নিরপেক্ষতা ব্যপারটিও মনেহয় কঠিন।
রাজনীতিতে দেখি সবাই যার যার ইচ্ছেমতন, কড়া করে বললে নিজের স্বার্থসুবিধা মতন আদর্শ বানিয়ে চলেন। যেমন যিনি বঙ্গবন্ধুর কাছের মানুষ (অথবা বলা যায় তাঁর কাছ থেকে যার স্বার্থ হাসিল হয়েছে) তিনি তাঁর গুন ছাড়া দোষ আর দেখেন না। জিয়ার যিনি ভক্ত ( একই ব্যপার... যদি স্বার্থ হাসিল হয় তো........নইলে প্রিয় কি আর হয়!) তিনিও তার গুন বইতো দোষ পান না।
মাঝে মাঝে আমিও ভাবি যদি নামকরা কোন রাজাকার আমার পরিবারের কেউ হোত.........আমি কি পারতাম তাদের প্রতি এখনকার যে ঘৃণা, তা বজায় রাখতে। ব্যক্তিগত ভালমন্দ, স্বার্থ, লাভ লোকশানই আমাদের কাছে বড়, আর কিছু নয়।
লেখক বলেছেন: "আর নিরপেক্ষতা ব্যপারটিও মনেহয় কঠিন।"
বড়ই কঠিন। বংগবন্ধুর ব্যাপারটাই দেখুন না আমার ক্ষেত্রে। একে তো আমি তাঁর প্রেমে পড়ে গেলাম সেই ছোট বেলাতেই তিনি লাল গাড়িটা থেকে নামতেই। আবার স্বাধীনতার পর আমার পরিবার ছিল বংগ বন্ধুর দেশ প্রধান হওয়ার ডাইরেকট বেনিফিসিয়ারী। আমার পক্ষে তাঁর দোষ খুঁজে বের করা প্রায় অসম্ভব।
"মাঝে মাঝে আমিও ভাবি যদি নামকরা কোন রাজাকার আমার পরিবারের কেউ হোত.........আমি কি পারতাম তাদের প্রতি এখনকার যে ঘৃণা, তা বজায় রাখতে"।
-আমার নানার পরিবারের অনেকেই কট্টর রাজাকার। এখনো তারা মনে করেন পাকিস্তানের সাথে জোড়া লাগলে এক টাকা সের চাল খেতে পারবো। আমি কি পেরেছি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে?
"ব্যক্তিগত ভালমন্দ, স্বার্থ, লাভ লোকশানই আমাদের কাছে বড়, আর কিছু নয়।"
-অবশ্যই। এবার বুঝুন কি অসম্ভব কাজ না বুঝেই হাতে নিয়েছি।
উদাসবাউল বলেছেন:
আপনার কুমারত্ব যেহেতু ঘুঁচেছে, তাই ধরে নেয়া যায় আপনার তিনি অসামান্যা রুপবতী। তাই কি?
লেখক বলেছেন: বেলা যে পড়ে এল/ জলকে চল।
আমার ও আমার অর্ধাংগিনীরও।
প্রেমেতে মজিলে মন/কিবা হাড়ি কিবা ডোম?।
হায় তারুণ্য।
লেখক বলেছেন: পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। সামনে দেখা পেলে আনন্দিত হবো।
মুনশিয়ানা বলেছেন:
খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম, আশা করছি দারুন কিছু অভিজ্ঞতা শুনতে পাবো। সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি...
লেখক বলেছেন: দারুন কিছুই পাবেন না। তবে মানবতার চরম অবমাননা দেখে বড়ই কষ্ট পাবেন।
আপনার মনটা বড্ড নরোম।
তুষারকনা বলেছেন:
ভাইয়া ঐ সময়ের সত্যি কথাগুলো আমারও জানার অনেক ইচ্ছা। যারা শেখ মুজিব কে পছন্দ করে,তারা দেখি মোটামুটি পূজা করে তাকে।আর যারা ১৫ই আগস্ট সমর্থন করে তাদের চোখে দেখি কি তীব্র ঘৃনা!!!পরের পর্বের অপেক্ষায় রইলাম।
লেখক বলেছেন: তুষার কন্যা,
আপনার আশাহত হবার সম্ভাবনা প্রায় শত ভাগ। আমি মুজিবকে হয়তো এখনো খুবই ভালবাসি। কোন বোধগম্য কারন ছাড়াই। তার সমালোচনা করার যোগ্যতা যেন আমার হয়, আমার ভালবাসা যেন আমার ৭২-৭৫এর স্মৃতিকে বাস্পাচ্ছন্ন না করে, সে প্রার্থনা করুন। ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসলে আমি উচ্চ স্বরে চিন্তা করছি (loud thinking)মাত্র।
অলস ছেলে বলেছেন:
হায় নিউমার্কেটের সিড়ি। উঠতাম আর দৌড়ে দৌড়ে উল্টো দিকের র্যাম্পের মত ঢালাই রাস্তা দিয়ে নামতাম, আবার এসকেলেটর। যে রাস্তা দিয়ে এসেছেন, বিমানে নেমেছেন মনে হয়। মাথা আকাশের দিক লেজ মাটিতে নামানো বিমানে নাকি?
লেখক বলেছেন: ১৯৬৭/৬৮তে চিটাগাংয়ে ভাল মিস্টি আর মিঠা পানির ভাল মাছ পাওয়া যেত না। কাপ্তাই লেকের মাছ ছিল কাগজের মত খেতে। এখন যদিও কাপ্তাইয়ের মাছ স্বাদু। বোস ব্রাদার্স বলে একটা মিষ্টির দোকান ছিল। সেখানে কালো জাম পাওয়া যেত। মিষ্টির যে বিচি হয় তা আমি ঐ কালো জাম খেয়েই জেনেছি প্রথম। বাবা একবার কাঁচকী মাছ খাবার জন্যে হন্যে হয়ে গেলেন। অনেক কসরৎ করে হলুদ দিয়ে অর্ধ ভেজে করে সেটা ঢাকা থেকে আনা হল। ধীরে ধীরে আমরা সমুদ্রের মাছ খাওয়া শিখে গেলাম। এখন লইট্টা আমার প্রিয় মাছ। চিরিং অতি প্রিয়। সেদিন মোহাম্মদপুর বাজারে গিয়ে জ্যান্ত চিরিং মাছ আর চ্যাওয়া মাছ আবিষ্কার করি। খোঁজ নিয়ে জানতে পারি ওগুলো নোয়াখালী থেকে আসে। কাউন (অনেকদিন দেখিনা, মাগুড় মাছ আর রিঠা মাছের মাঝামাঝি দেখতে) হালিশহর বিচে কাদার মধ্যে থেকে ধরতে দেখেছি
৮৭তে।তখনই শেষ বার খেয়েছি। ভালোতরো অর্ধেককে যদিও এখনো খাওয়াতে পারিনি চান্দা মাছ ছাড়া।
"যে রাস্তা দিয়ে এসেছেন, বিমানে নেমেছেন মনে হয়। মাথা আকাশের দিক লেজ মাটিতে নামানো বিমানে নাকি?"
ঠিকই ধরেছেন। কি বিমান মনে নেই। তবে বিমানে সেটাই ছিল আমার প্রথম চড়া। তার আগে('৬৫র যুদ্ধের আগে) যখন হেলিকপ্টার সার্ভিস ছিল তখন ঢাকা- সিরাজগন্জ গেছি কয়েকবার হেলিকপ্টারে নানা বাড়ি।
লেখক বলেছেন: না ইতিহাস লিখছিনা এখন। বিশ্রাম করছি এখন। মোহাম্মদপুর বাজার অনেক দুরে। কাল একবার ঢুঁ মারবো কিনা ভাবছি। ভাগ্যে থাকলে একটা বাঘাইর কিম্বা মহাশোলও জুটে যেতে পারে!
পরের কিস্তি লিখতে বসবো গভীর রাতে। এখন কন্যা বলছে রচনা লিখে দিতে, কনিষ্ঠ পুত্র বিশ্ব বিদ্যালয়ের প্রেজেন্টেশন নিয়ে জ্বালাচ্ছে আমাকে। বরেন্দ্র ভুমির মাটির প্রয়োজন। বড় ছেলে টিউশনি করে ফিরেছে। মেজাজ সুবিধের নয়। স্ত্রীর একটা ফরমাসে গরিমসি করছি অনেকদিন ধরে। মুখ তার অন্ধকার। অজুহাতের ঝুড়ি আমার শেষ।
সাজিদ বলেছেন:
নানাবাড়ি সন্দ্বীপ যাবার পথে আমিও সদরঘাটের সামনে কড়ই গাছে বানর দেখেছি। সেটা মনে হয় ৮৬ এর দিকে। আপনি লিখে যান। আমজনতার একজন হিসেবে সাথে আছি।
লেখক বলেছেন: নানাবাড়ি যেতে গত বছর আমি দেখেছিলাম একটা বাঘাইর। দেড় মণ ওজনের, যমুনার।
উৎসাহ দেবার জন্য আর সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ।
কায়েস মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: থাকুন। আপনাকে ব্যাথিত করতে যাচ্ছি সম্ভবতঃ। আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বুঝলাম না, কিভাবে কষ্ট পাব আমি?
লেখক বলেছেন: আমার লেখটি স্বাধীনতার স্বপক্ষ এবং বিপক্ষের সবাইকেই ব্যথিত/রাগান্বিত করার সম্ভাবনা প্রায় শতভাগ।
আপনি স্বাধীনতার স্বপক্ষের একজন সক্রিয়, সোচ্চার ব্লগার, তাই বলেছি।
অনেকের হয়ত অনেক মত থাকতে পারে, তবে আমি মুজিব কে বিচার করি দুই ভাগে- ৭২ এর ১০ই জানুয়ারি পর্যন্ত প্রথম ভাগ, ২য় অংশ এর পরের জীবন।
প্রথম ভাগে চরম বিপ্লবী, বজ্র হুঙ্কারে যার বাংলার প্রতি তীব্র ভালবাসা টের পাই, চরম ভাবে সফল একজন স্বাধীনতাকামী বিপ্লবী। প্রচন্ড শ্রদ্ধা যার জন্য দেখাতে কোন কার্পন্য কাজ করেনা।
দ্বিতীয় অংশে চরম ভাবে অসফল একজন রাষ্ট্রনায়ক- তা সে যে কারনেই হউক। তিনি ভালবাসার মূল্য বুঝেননি, দম্ভ ভর করেছিল তার মাঝে---- যা তাকে দেয়া হয়েছিল, তিনি সেটা বুঝেননি, তিনি ভেবেছিলেন জোর করে আদায় করবেন অথচ অনেক আগেই তা তাকে দিয়ে দেয়া হয়েছিল। তিনি বুঝতে পারেননি তার জীবদ্দশায় অন্য কেউ এদেশের প্রধান হতে পারবেননা- আর তিনি কিনা সেটা সুশংহত করার ব্যবস্হা করতে গেলেন....।আফসোস মানুষের বোঝার কত ভুল থাকে।
দেবতা ভেবে তাকে দেয়া ফুল তিনি পায়ে ঠেলে বেছে নিয়েছিলেন দানবের হাতিয়ার........
অট: আপনি দেখি কলেজিয়েটস সাময়িক হলেও
পদচারনা গুলো যেন সব মিলে যায়...।
হাসিনা আর ঐ পাকি মেয়েকে নিয়ে লেখায় মজা পেলাম
লেখক বলেছেন: অত্যন্ত মনোযোগ দিয়ে আমার একান্ত ব্যক্তিগত স্মৃতি চারনা পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
"স্বাধীনতা আমি দেখিনি- শুনেছি, কিছুটা জেনেছিও- আর এখন তীব্রভাবে সেটা উপলব্ধি করতে পারি যখন দেশের সীমানা ছেড়ে অন্য ভূখন্ডে পা ফেলি.........তীব্র ভাবে টের পাই ঐ মাটি আমার নয়, ঐখানে আমার কোন অধিকার নেই- আবার দেশে পা দিলেই টের পাই প্রতি ইঞ্চিতে আমার তীব্র অধিকার।"
- অনেক বিশাল একটা সত্যকে তুলে ধরেছেন।
আপনি দেখি কলেজিয়েটস সাময়িক হলেও ![]()
![]()
পদচারনা গুলো যেন সব মিলে যায়...।
-ধন্যবাদ। সময়ের পরিসরটা ছোট হতে পারে, তবে অভিগ্ঞতা ও স্মৃতি মধুর।
দেবতা ভেবে তাকে দেয়া ফুল তিনি পায়ে ঠেলে বেছে নিয়েছিলেন দানবের হাতিয়ার........
- আপনি সঠিক, তবে আপনার মত ভাগ্যবান আমি নই।
যে স্বামী প্রতিদিন তার স্ত্রীকে প্রহার করে সেই স্ত্রীকে তার স্বামী সম্পর্কে খারাপ কিছু বলে দেখুন, তেড়ে আসবে।
মিহির আহমেদ বলেছেন:
কমেন্টে হেব্ভি মজা পাইলাম। তয় চিটাগাইঙ্গা কাহিনী শ্যাষ হৈলে পরে আসুমনে।
লেখক বলেছেন: কিচ্ছার বিয়াফক বাগোই ছট্টগ্যারামের।
যাইয়্যেন না, পিলিজ।
চাটিগাঁইয়াদের কুব বালা ফাই।
লুৎফুল কাদের বলেছেন:
জানার এবং সাথে থাকার ইচ্ছা আছে. সত্য বরই নির্মম.
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লুৎফুল কাদের। আমার একান্ত ব্যাক্তিগত এই আখ্যানটি যদি সেই সময়টা সম্পর্ক্যে একটুও ধারনা দিতে পারে আপনাকে, আমি কৃতজ্ঞ হব।
হোসাইন১৯৫০ বলেছেন:
বোস ব্রাদার্সের মিষ্টির দোকান এখনো আছে , তবে , জৌলুশ কিছুটা থমকে গেছে ।
তবে , যে বোস ব্রাদাসের মিষ্টি খায়নি , সে এখনো মিষ্টির অনেক স্বাদ পাইনি ।
এছাড়াও সন্দ্বীপ , সীতাকুন্ড আর মীরেরসরাই মানে উত্তর চট্টগ্রামে এক ধরণের স্পন্জ মিষ্টি পাওয়া যায় । ওটার স্বাদ বা, রস যার মুখে একটু লেগেছে সে আর কোনদিন এই মিষ্টির কথা ভুলতে পারবে না ।
আসলে পুরো চট্টগ্রামই একখান জটিল জায়গা ।
বাঙালী হিসেবে অহমিকা আছে আমার তবে , চাৎটগাইয়া হিসেবে আছে সোভিনিজম ।
হা হা হা
যাই হোক ভিন্ন প্রসংগ অবতারণার জন্য ক্ষমাপ্রার্থী ।
পুনশ্চ : খুব ভাল লাগছে সৃত্মিচারণটি । মনে হচ্ছে বাংলা ব্লগের শ্রেষ্ঠ সৃত্মিচারণ ।
লেখক বলেছেন: "বোস ব্রাদার্সের মিষ্টির দোকান এখনো আছে , তবে জৌলুশ কিছুটা থমকে গেছে ।
তবে , যে বোস ব্রাদাসের মিষ্টি খায়নি , সে এখনো মিষ্টির অনেক স্বাদ পাইনি ।
এছাড়াও সন্দ্বীপ , সীতাকুন্ড আর মীরেরসরাই মানে উত্তর চট্টগ্রামে এক ধরণের স্পন্জ মিষ্টি পাওয়া যায় । ওটার স্বাদ বা, রস যার মুখে একটু লেগেছে সে আর কোনদিন এই মিষ্টির কথা ভুলতে পারবে না ।"
ভাইরে,
১৯৮২তে বান্দরবনে নিযুক্ত থাকতে চিটাগাংএ ভাল মিষ্টি খেয়েছি, ১৯৮৬ থকে ৮৮ পর্যন্ত ও থেকেছি চিটাগাংএ। তখন সব মিষ্টিই পেয়েছি। ফটিকছড়িতে ১৯৯২তে সুস্বাদু ক্ষীর খেয়েছি দীঘিনালায় কাজ করার সময়।
মীরের সরাইতে '৬৮তে পুকুরের গলদা চিংড়ি খেয়েছি। বাবার ছাত্র জয়নাল আবেদিন চাচার গ্রামের বাড়িতে। তাছাড়া চিনকি আস্তানায়ও কৃষকের বাড়িতে বেলেম্বু দিয়ে চ্যাওয়া মাছ খেয়েছিলাম '৭৮এ-অমৃত।
আমি বলছিলাম ১৯৬৭র কথা। আমি এবং আমার বাবা ছিলাম মিষ্টি, গরুর মাংস আর ছোট মাছের পাগল। আমার প্রিয় খাদ্যের মধ্যে আছেঃ
ক।চিকন চালের সুগন্ধী ভাতের সাথে বাশঁ পাতা (কাজলী) মাছের ঝোল আর লাউয়ের শাক।
খ।ঝুমের চালের ভাত দিয়ে কোটা মশলায় রাঁধা দেওয়ানহাটের (এখন বদ্দারহাটের) গরুর মাংস
গ।তৃতীয়ে বিন্নি চালের ভাত দিয়ে নতুন মাষকলাইয়ের ডাল আর কাঁচকী মাছ।
মাছ না পেয়ে আমরা দুজনই তিন বেলা গরুর মাংসে অভ্যস্ত হয়ে পড়ি। বাবা গরু ছেড়েছেন ১৯৯৫এ আমি কমিয়েছি বছর খানেক হয়।
আমার গায়ে হলুদের পর আমার শশুড় বাড়ীর কুটুম্বেরা আমার বা আমার বাড়ির কিছু নিয়েই নিন্দে বা প্রশংসা করতে পারেনি। আমার মিষ্টি খাওয়ার পরিমানই ছিল তাদের একমাত্র আলোচ্য বিষয়।
___________________________________________
"বাঙালী হিসেবে অহমিকা আছে আমার তবে , চাৎটগাইয়া হিসেবে আছে সোভিনিজম । "
- তা করার যোগ্যতা আপনাদের আছে। কারন বাংলাদেশের আর সব গ্রামে যেখানে ( আমার দেখা আগের ১৯ টার মধ্যে ১৭টি জেলার গ্রামগুলোর মধ্যে) বছরে একবার গরু জবাই হয় (বিয়ে ছাড়া) সেখানে চিটাগাংএর প্রতিটি গ্রামের মানুষ দিনে অন্ততঃ দুটো গরু সাবাড় করে।
____________________________________________
ভাল লাগার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
____________________________________________
পুনশ্চঃ এদ্দিন জানতাম মীরের সরাই নোয়াখালীতে (যেমন ১৪ গ্রাম আর হাজীগন্জ নোয়াখালীতে)।
লেখক বলেছেন: "মনে হচ্ছে বাংলা ব্লগের শ্রেষ্ঠ সৃত্মিচারণ ।"
-আমার কাছে আমারটার চাইতে মন্জুরুল হকের স্মৃতিচারন "এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি" কে অনেক বেশী উন্নত বলে মনে হয়েছে।
হোসাইন১৯৫০ বলেছেন:
মীরেরসরাই এখন উত্তর চট্টগ্রামের অংশ ।
যদিও ভাষার দিক থেকে কিছুটা নোয়াখালীর ডায়ালেক্ট আছে ।
কিন্তু আচার চ্ট্টগ্রামের মত ।
লেখক বলেছেন: আমি একটু মজা করলাম। ভাষার জন্যে আমরা অনেক আগে থেকেই ১৪ গ্রাম, হাজীগন্জ, চাঁদপুরকে বৃহত্তর কুমিল্লার অংশ বলে স্বীকার করতে চাইতাম না।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভালবাসার কথা বিচারের নয়।
অমি রহমান পিয়াল বলেছেন:
হোসাইন১৯৫০ বলেছেন:
বোস ব্রাদার্সের মিষ্টির দোকান এখনো আছে , তবে , জৌলুশ কিছুটা থমকে গেছে ।
তবে , যে বোস ব্রাদাসের মিষ্টি খায়নি , সে এখনো মিষ্টির অনেক স্বাদ পাইনি । একমত, স্পঞ্জ প্রথম খাইছিলাম ভোলার দোকানের।
ত্রিশোনকু, পোস্টটি পড়তে পড়তে আপনার জুতো পায়েই হাঁটছিলাম। বর্ণনার প্রতিটি জায়গা আমার খুব চেনা। চট্টগ্রামের ছেলে আমি, দূরন্ত তারুণ্যের ১৩টা বছর সেখানেই কাটিয়েছি। সিরিজটা পড়ছি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি আগে থেকেই আপনার লেখার লাইনটা ধরে ফেলেছি। কোনো সমালোচনায় যাচ্ছি না। স্রেফ পড়ে যাচ্ছি। তৃতীয় পর্ব পড়লাম সবার আগে, সেখানে থেকে ফিরলাম এখানে
লেখক বলেছেন: অনেও চাঁডিগাইয়া ন' জোয়ান! খুশি হলাম। কাছের হ'লেন।
বিশ্বাস নাহয়, আপনার আব্বাকে জিজ্ঞেস করুন, ১৯৬৭তে বোস ব্রাদার্সের মিষ্টির মান কেমন ছিল।
অমি রহমান পিয়াল বলেছেন:
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি আগে থেকেই আপনার লেখার লাইনটা ধরে ফেলেছি এই কথাটায় ভুল বুঝবেন না আবার। আপনি এই লেখায় আমাকে আম ব্লগার হিসাবেই পাবেন
লেখক বলেছেন: অসুবিধে নেই।পিঠেছালাবেঁঢেই নেমেছি,
সুবিদ্ বলেছেন:
দৌড়ের উপর আছি বলে দেরী হয়ে গেল পড়তে........সূচনা হিসেবে দারুন হয়েছে......আশা করি সাথে থাকতে পারবো
লেখক বলেছেন: ধন্যবাদ সুবিদ। সাথে থাকুন।
পারভেজ বলেছেন:
প্রিয়তে নিলাম, অনেকগুলি কারণে;তবে খাদ্য বিবরণ গুলিও একটা বড় কারণ
বিনি চাউল প্রবর্তণা থেকে মাঝে মাঝেই আনা হয়। তবে মিস করি রামগতির মহিশের দৈ। এখনো চিটাগাং এ গেলে সন্দিপের মহিশের দৈ মিস করি না। হালিশহরে এক ফেরিওয়ালা নিয়মিত নিয়ে আসে।
লেখক বলেছেন: হালি শহরের এক ফেরীওয়ালা আমাকে প্রতি সপ্তাহে দিয়ে যেত '৮৬-৮৮তে।
রামগতির দই খাই ৮০/৮১/৮২ তে। সেবার দাগন ভুঁইয়া, মাতু ভুঁইয়া, সেন বাগ, রায়পুরা ও গিয়েছিলেম। সে কি স্বাদ। মুখের ভেতর মাখনের প্রলাপ আর ঘ্রান এখনো মুখে লেগে আছে। এক কালে গৌর নদীর দৈও খুব স্বাদু ছিল। এখন পঁচা।
মোহাম্মদপুরের প্রবর্তনার বিন্নি (লাল এবং সাদা) বেশীর ভাগ সময়ই অতি পুরোনো থাকে।
একরামুল হক শামীম বলেছেন:
দেরিতে পড়া শুরু করলাম।
লেখক বলেছেন: পড়লেই হবে। দেরিতে আর আর তাড়াতাড়িতে।
আমি কি আপনার লেখা গুলো পিসি তে ওয়ার্ডে সেভ করতে পারি?
তাহলে নিজের পড়ার সুবিধা হত,সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে পারতাম।
লেখক বলেছেন: অনুগ্রহ করে একটু ইমেইল করুন।
আহমাদ মাঈনুল হাসান ইমরান বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: ধন্যবাদ।
কাঠঠোক্রা বলেছেন:
চমৎকার
লেখক বলেছেন: ধন্যবাদ কাঠঠোক্রা।
অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ।
লেখক বলেছেন: Sorry my Bangla font isn't coming.
I'm grateful for your foot steps on my blog.
And of course, thank you for being so kind to my works.
Take care,
স্বপ্নখামারী বলেছেন:
সত্য জানার জন্য ঘাঁটতে ঘাঁটতে বহুত ঘাটের ঘোলাজল গিলে এখন বদহজমে ভুগছি... মিথ্যের খিচুড়িতে তবু কেউ সত্যের ফোড়ন দিক...প্রিয়তে...
এবং আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: চেষ্টা করেছি, পেরেছি কিনা কে জানে?
লেখক বলেছেন: ধন্যবাদ।
সুরঞ্জনা বলেছেন:
পড়ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাআমি বলেছেন:
আমার যে একটা দায় আছে আমার পরের প্রজন্মগুলোর কাছে। খুব ভাল লাগল এই কথাটা জেনে....... আসলে আমাদের সবারই দায়িত্ব, ইতিহাসের পাতাগুলি তুলে ধরতে আমাদের পরবর্তি প্রজন্মের কাছে.....
ধন্যবাদ আপনাকে......
পড়া শুরু করলাম......
লেখক বলেছেন: নাআমি,
স্বাগতম আমার ব্লগে।
পথেরহাট. বলেছেন:
আপনি আর আমি তো একি স্কুলের ছাত্র। কোব্বাত স্যারকে কিছুদিনের জন্য পেয়েছিলাম। এখন সরকারী হাই স্কুল অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। গেলেই মনটা খারাপ হয়ে যায়। সেই লাল টিনের ক্লাস রুমগুলো আর নেই। রাস্তার সাথে লাগানো মাঠেই গড়ে উঠেছে নতুন বিল্ডিং।
লেখক বলেছেন: আ্পনার কথা শুনে মন্টা খারাপ হয়ে গেল খুব, পরের বার চিটাগাং গেলে আলমা ম্যাটারটি দেখার ইচ্ছে ছিল।
দেখতে যাবো না, স্মৃতিতেই জ্বলজ্বল করুক।
হুম, আব্বার মুখে শুনেছিলাম। পীরবক্সহাট থেকে রেলে চেপে উনি ফেনী শহরে এসেছিলেন। শেখ মুজিবুর রহমান খুব সম্ভবত রাতটা ফেনীতে কাটিয়েছিলেন। কোহিনুর হোটেলে ছিলেন মনে হয়। বছর পাঁচেক আগে শুনেছিলাম। উনি খুব সম্ভবত আগরতলা মামলা থেকে মুক্তি পান।
আমার আপন খালা এবং তাঁর চার্টার্ড এ্যাকাউন্টেন্ট স্বামীকে (পেশা এবং মতাদর্শ হিসেবে আজকের রয়েল বেংগল টাইগারের মতই তখনকার দিনের অতি বিরল প্রজাতির) নেজামে ইসলামীর কাছ থেকে সরিয়ে আনতে সমর্থ হইনি।
আমার বাবার নানারা নেজামে ইসলামী সমর্থক ছিল। মিরসরাইয়ের মিঠানালার আমানুল্লাহ ভূঁইয়াবাড়ি। আমার পরিবারের অনেকেই এ সময়টায় সেখানে আশ্রয় নেন। তবে সম্পর্কচ্ছেদের মত ঘটনা ঘটেনি।
লেখক বলেছেন: দশ মাস পর একটা মন্তব্য পড়তে মজা লাগছে খুব।
ভাল থেকো ইকরাম।
লেখক বলেছেনঃ যে স্বামী প্রতিদিন তার স্ত্রীকে প্রহার করে সেই স্ত্রীকে তার স্বামী সম্পর্কে খারাপ কিছু বলে দেখুন, তেড়ে আসবে।
আমরা পারিনি। তেড়েও আসিনি।
অফটপিকঃ খন্ডলের মিষ্টি খেয়েছেন কোন সময়? খাবারদাবার সংক্রান্ত আলোচনা চলছে তাই জিজ্ঞেস করলাম ।
এটাও এক ধরনের স্পঞ্জের মিষ্টি। পাওয়া যায় ফেনীর পরশুরামে।
লেখক বলেছেন: না খাইনি।
কখন খাওয়াচ্ছ বল?
জ্বীবে জল এসে গেল যে!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















(++++++++)