আমার প্রিয় পোস্ট
- ভারতীয় যে সকল পণ্য আমাদের পরিহার করা উচিত……(বাংলাদেশের স্বার্থে রিপোষ্ট) - তাইয়িব
- ইতা কিতা কইলায় রবো ঠাকু ভাই - নাজমুল ইসলাম মকবুল
- কক্সবাজার ভ্রমণের সময় সংগ্রহে রাখার মতো গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর - পয়গম্বর
- বিভিন্ন পিকনিক স্পট ও রিসোর্টের ঠিকানা - ***হাফিজ***
- কেন Samsung এর LCD TV কিনবেন?সস্তা,মান ভাল,Warrenty আছে দীর্ঘ সময়…. - তুহিণ
- ঢাকা শহর এবং এর আশেপাশে সুবিধাজনক ডেটিংপ্লেস* সমূহ - পয়গম্বর
- ট্রানজিটের পয়লা মাশুল: তিতাস একটি খুন হয়ে যাওয়া নদীর নাম! - দিনমজুর
- সামু'র বাছাই করা ছাগু পোস্ট - আমি সুফিয়ান
- আমার সংগ্রহের প্রথম (কার্টুন) ছবি ব্লগ:১ - জহির উদদীন
- "৭১-এর জ্বালাময়ী সকল গানের লিরিক্স"-(বিজয় দিবসের বিশেষ পোস্ট) - ইউসুফ খান
- বিদ্রোহী গ্রুপ ‘সেভ শিবির’-এর চাঞ্চল্যকর তথ্য- জামাত নেতাদের ছেলেমেয়েরা যেভাবে চলে - রাজদরবার
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- বাংলা ভিশনে প্রায় এক ঘন্টা ব্যাপী অধ্যাপক গোলাম আযমের একটি এক্সক্লসিভ সাক্ষাতকার প্রচারিত হয়। সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ বিবরণ - স্মৃতির ছেঁড়াপাতা
- পাকি বীর্যে জন্মগ্রহনকারী বাংলাদেশী যে সব কুত্তার বাচ্চা বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ফাকিস্তানের পতাকা নিয়া লাফাইলো তাদের কিছু ইতিহাস জানাতে চাই। পড়ে দেখ কি অন্যায় তোরা করেছিস? - শরীফ মহিউদ্দীন
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং বইয়ের নাম - মুশফিকুর রহমান সুমিত
- প্রাচীন সভ্যতার নিরব সাক্ষী ফুলবাড়ীয়ার লাল চিনি - মোত্তালিব দরবারি
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
- একজন ছেলে
- ESET NOD 32 ইউজারনেম এবং পাসওয়ার্ড। মাত্র ২০১৬ সাল পর্যন্ত মেয়াদ!!! - তালহা ইবনে জাফর
- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল : যে যুদ্ধ তিনি শেষ করে যেতে পারেননি - দস্যু রত্নাকর
- Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) - দৈনিক কপি-পেষ্ট
- জেনে নিন নিম্ন ক্যালোরীর খাবার কোন গুলো....ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে.... - ডোরা রহমান
- নাফাখুম যাবার বর্তমান খরচা পাতি - শিবলী
- আমরা কি খাচ্ছি?ঃ

মুরগিতে বিষক্রিয়ার উপাদান থাকার প্রমাণ পেয়েছে বুয়েটের শিক্ষার্থীরা - কাজিম কামাল
- ইহা বাংলাদেশের কিছু ফাইট্টা যায় টাইপের বিজ্ঞাপন । হাসতে হাসতে পেটে খিল ধরলে আমি দায়ি নই - যত্নহীন রবি
- চাকরি খোজার লিঙ্ক এবং আমার প্রিয় কিছু ওয়েবসাইট!! - অ্যাঙ্গেল বয়
- কাপড়ের দাগ দূর করতে !!! - অ্যাঙ্গেল বয়
- জাতীয় পরিচয়পত্র হারালে ও সংশোধন করতে - অতি দরকারি ও শিক্ষামুলক পোস্ট!!! - অ্যাঙ্গেল বয়
- নীলুমনি'র জন্য কিছু মিস্টির রেসিপি.....
- নাআমি
- ডেসটিনি এবং আমার খুদ্র অভিজ্ঞতা ভুল কিছু লিখলে আগেই বিনীতভাবে ক্ষমা প্রার্থী - গাজী খায়রুল হাসান
- কোন software ছাড়াই folder lock করুন - মোহাম্মদ আরিফ
- বব মার্লের জীবনের শেষ কিছু সময় - (সাথে সবকটি গান ডাউনলোড লিংক) - কবির চৌধুরী
- " বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- লিবিয়া জীবন: ৫ ... - সাঈফ ইবনে রফিকের কবিতা
- কেন আপনি মজিলা ফায়ার ফক্স ব্যবহার করবেন? এড-অনস স্ক্রিপ,নিরাপত্তা সোজা কথায় পালটে যাবে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা!!

- হাসান জোবায়ের
- হিটলার বনাম স্ট্যালিনঃ খুনী কে ? (পর্ব ১) - আমি অমানুষ
- একাত্তরে হত্যার অভিযোগ মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা - এস্কিমো
- মহান আল্লাহ্ তা আলার সুন্দুরতম নাম সমুহ ! - সাইদুর রহমান মুন্না
- নিশ্চিত করুন আপনার পাঠানো ইমেইলটি প্রাপক পড়েছেন নাকি পড়েননি
- অংকন কুরী
- সেকাল এবং একালের সেরা কিছু হিন্দি গান - পাগলমন২০১১
- জামাতে মওদুদীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এবং আমাদের ইসলামী আন্দোলন - পঙ্খিরাজ
- দ্রুত স্ক্যানের 8টি সেরা অনলাইন এন্টি ভাইরাস স্ক্যানার - আবুসু িফয়ান
ইন্টারনেটে ফ্রি বাংলা TV চ্যানেল সহ আরও অন্যান্য চ্যানেল দেখতে চান, তা হলে পোষ্ট টি আপনার জন্য।
- বোরহান উদদীন
- ৬৪ টি জেলার ওয়েবপোর্টাল - জেনে নিন বিভিন্ন জেলার তথ্যাদি - সািকল খান
- সামুতে ব্লগার/পাঠকদের সর্বাধিক পছন্দের কিছু পোষ্ট - জহিরুল ইসলাম তাহা
- মোবাইল থেকে বাংলা লিখুন। - ১৪
- এবার সামুর যে কোনো পোস্ট কে এমনকি অন্যের কমেন্ট সহ এডিট করুন নিজের ইচ্ছা মতো - অণুজীব
- হিরক রাজার দেশের স্পেশাল আপডেটঃ বিশেষ দিনের বিশেষ কৌতুক তবে বাস্তব। - বেঙ্গল মাসুদ
- সামু জাফর ইকবাল রে নিয়া আমার লেখাটা সরিয়ে দিল কেন??? আমার অপরাধ টা জানতে চাই - দিদুমিয়া
- চলুন শুনে নেই সর্বকালের সর্বসেরা ১০টি ইংরেজী গান। - কল্পবিলাসী স্বপ্ন
- সিলটী নাগরী ঠুমরীঃ খান্দাত আইতে দেও - সজল শর্মা
- বাংলা ব্লগের লিংক - ব্লগ রাতুল
- বাচ্চাদের ছড়া কোথায় পাব? - জাকিরুল হক তালুকদার
- কনসার্ট ফর বাংলাদেশ ও এর কয়েকটি পোস্টার - গাব্রিয়েল সুমন
- সুন্দরী পূবাইল - নাআমি
- ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : (৪র্থ পর্ব) - আশরাফ মাহমুদ মুন্না
- windows7 এ্যক্টটিভ করে নিন... - bangal manus
- আমার ছাদে বাগানের ছবি পোষ্ট - ২০১১ - এহ্তেশাম
- আর নয় বাংলা বানান ভুল। ভুল হলে শব্দের নিচে লাল দাগ চলে আসবে, আপনাকে শুধু কষ্ট করে ডান বাটন ক্লিক করে শুদ্ধটি বেছে নিতে হবে।
- বালক বন্ধু
- নির্মলেন্দু গুণের "হুলিয়া" লেখার পূর্বমুহুর্ত যেমন ছিল.......................... - ময়ুখ
- আশরাফ; এই ছবিগুলো দেখে আপনি কি বলবেন প্লিজ.... (ফটো ইনসাইক্লোপিডিয়া অব ছাত্রলীগ) - কানন শাহ
- কলকাতা বেড়াতে গেলে এই হোটেল গুলোতে অবশ্যই খেয়ে আসবেন। - সাহাদাত
- $$ ঘরে বসে ইন্টারনেট এ আয় করতে চান? - বেবি
- কি-বোর্ডের ফাংশন কি সমূহের কাজ (F1 থেকে F12 পর্যন্ত) - সফটওয়্যার
- ছোট্ট আয়েশার চিঠি : লন্ডনে মুজিব ও ভুট্টো - অমি রহমান পিয়াল
- এক ক্লিকেই জেনোইন করে ফেলুন আপনার windows 7, vista, xp, ms office 2007,ms office 2010 না দেখলে মিস - কালো চিতা
- কম্পিউটার ও ইন্টারনেট চালানোর সাধারণ জ্ঞান থাকলে ঘরে বসে আপনিও ইনকাম করতে পারেন মাসে ২০০০০ টাকা - সামি আহমাদ
- অর্ণব-বাক্সে বাক্সে - মন ভাল না
- মচমচে জিলাপীর প্যাচসম্বৃদ্ধ পোষ্ট

- মুনলাইট
- যার জন্য ব্লগ লিখি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- DSLR ক্যামেরা কিনব , ফটোগ্রাফার ভাইদের পরামর্শ চাই - শাহনেওয়াজ কাইসার
- বিনোদনের মাধ্যম হিসেবে মঞ্চের সঙ্গে পরিচিত হতে হবে - রিজভী
- ইচ্ছে অবসর - আরিয়ানা
- দ্য আদার কনসার্ট ফর বাংলাদেশ : যেটার কথা কেউ বলে না! - অমি রহমান পিয়াল
- শিবিরের মিছিলে বেপরোয়া লাঠিচার্জের প্রতিবাদে প্রাণী অধিকার সংগঠন পেটার নিন্দা জ্ঞাপন। - ওয়াহিদ০০১
- কিভাবে আপনার উইন্ডোজের গতি বাড়াবেন? - কমপিউটার জগৎ
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- নিলুফার ইয়াসমিনের কয়েকটি গান... - গানচিল
- সূরা আল-ফাতিহা...মক্কায় অবতীর্ণ: ।আয়াত-৭ - রোমি খান
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- হাড়িয়া কাবাব - আমার নাম আশিক.........
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- গীতবিতান এবং একটি গান - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কথাচ্ছলে মহাভারত - ১৫ - দীপান্বিতা
- রাজাকার সাঈদীর পিরোজপুরের ২ মামলা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে - মানুষ
- একে ধরতে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে একে জুতা মারার জন্য প্রস্তুত হউন - শেখ রফিক
- ছহিহ্ রাজাকার নামা!!!!!!!! - তাইয়িব
- কুরআনের সবগুলো সূরার নামের বাংলা অর্থ জানতে ইচ্ছা হয় না ? আসুন..জেনে নিই...(২)
- রংধনুর সাত রঙ
- বিভিন্ন "গণতান্ত্রিক !" দেশে সাংসদদের সংসদে আচরন - ফেরদাউস আল আমিন
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- গরীব দেশের রাজধানীতে দৈনিক নামছে ৯৮টি প্রাইভেট কার! - বাংলাপ্রতিদিন
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ৪র্থ পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-১৪ - তায়েফ আহমাদ
- থেমে আছে সময় - ডাইনী বুড়ী
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- মুছে যাওয়া ফাইল, ফোল্ডার পুনরুদ্ধার করুন নিমেষে। - কপোত
- যদি ফেসবুক সহ আরো সাইট ব্যান হয়, তাহলে কী করবেন? - ত্রিভুজ
- ইন্টারনেটের যে সাইটগুলোতে সারাদিন কাটাই

- অরণ্যচারী
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- আসুন ব্যাচেলরের রান্না ঘরে - ২ - রাগ ইমন
- কষ্ট পেলাম মাননীয় প্রধানমন্ত্রী - উন মানুষ
- শেয়ার করার মত চমৎকার কিছু ছবি - ৪৩ | দেখেন তো জায়গাগুলো চিনতে পারেন কিনা | - কুঁড়ের বাদশা
- অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই - আরিফ বল্গ
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- গন্ধটা বড় জ্বালাচ্ছে.... - দুরণ্ত সাহস
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- মজাসে উবুন্টুতে বাংলা ইউনিজয় লিখুন। - শরীফ উদ্দীন
- DATA ENTRY কাজের জন্য লোক খুজছি। - আতাতুর্ক
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- কালুরঘাটের শুক্কুর মিয়া ভাই- বেলাল মোহাম্মদ - সেলটিক সাগর
- প্রাণভিক্ষার আবেদন নিয়ে ধূম্রজাল: দাবী প্রাণ ভিক্ষা চাননি কেউই: পরাজিতেরও কিছু ইতিহাস থাক - মগ্নতা
- অন্যতম প্রমাণ এক ভিডিও টেপ - অজানা আমি
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- গুগলে সার্চ কৌশল। জেনে নিন কয়েকটি দরকারি টিপস - নুর মোহাম
- ডায়াবেটিক রোগিদের নতুন ঔষধ - ইউ,এন,এন
- ঝটিকা সফর: হ্যানয় - সব্যসাচী প্রসূন
- পঁচাত্তরের ১৫ আগস্ট। সেদিন যা ঘটেছিল - াহো
- পিসি হেলথ কেয়ার টুল Iobit Advanced SystemCare PRO জেনুইন লাইসেন্স - আরিফ বল্গ
- নেট/ voip ফোন এর ব্যবসায় যারা অাগ্রহী , তারা যোগাযোগ করূন । - সাগর - ডুবাই হতে
- ব্লগনামচা ৩ :কুলদীপ নায়ারের কলাম ও প্রস্নের একুল অকুল - আশফাকুর র
- আসেন আবার পড়ি : ইসলামী ছাত্র শিবির সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করি - অমি রহমান পিয়াল
- বাংলাদেশের ৬৪ জেলার ওয়েবসাইট - মহসিন০৮
- যারা স্মাইল (বিডিকম) ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন তাদের জন্য ► ফাটাফাটি ডাউনলোড
- অক্টোপাস
- যুদ্ধাপরাধ বিষয়টি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘায়েল করা - শাহ নজরুল আলম
- সামুতেও জামায়াত-শিবিরের কালো থাবা! কর্তৃপক্ষ দৃষ্টি দেবে আশা করি। - ইরোর
- টিপাই বাঁধ হলে বাংলাদেশের লাভ হবে : রাজ্জাক - এহসানুল হক জসীম (১)
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- একটি বিজয় দিবসের গল্প। (দ্বিতীয় পর্ব) - হাসান শহীদ ফেরদৌস
- মুভি ডাউনলোড... - আহাসান
- কম্পিউটারের স্পিড বাড়ানোর কয়েকটা ছোটখাট Utility - অমেদুল
- বর্তমান ঢাকা : সংগৃহীত সেরা ১০ - অন্যআনন
- উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী। - দুর্ধর্ষ বেদুইন
- টেকি কিছু পোষ্ট - নতুন রাজা
- বিজয়ের মাসে বিজয়ের স্মারক কিছু ভিডিও - ধ্রুবমেঘ
- আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা
- চারটা rapidshare প্রিমিয়াম লিংক জেনারেটর দিয়ে pie-7 - অদ্ভুত
- মোবাইলে বাংলা ফন্ট কিভাবে ইনেষ্টল করব? - mamun
- একজন বীরশ্রেষ্ঠের মা এবং তাঁর পায়ের ছেঁড়া স্যান্ডেল - অতন্দ্র তওসিফ
- ওস্তাদ আলাউদ্দীন খান - সজল শর্মা
- আওয়ামী লীগ কি পারবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ? - সুধাসদন
- "MUJIB SHOULD BE FATHER OF THE NATION" -- Killer Khandaker Abdur Rashid - সেক
- Diversity Visa (DV) Lottery 2011 শুরু হয়েছে - মাছুম পলাশ
- সেদিন যা ঘটেছিল - গল্পসল্প
- “অনলাইনে আয় করুন বেকারত্ব দুর করুন” - েমা ঃজামাল উিদ্দন
- ছবি ব্লগ - লুভর মিউজিয়াম (১৮+) - সীমন্ত ইসলাম
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- ফরমালিন টেস্ট করার নিয়মঃ - জুল ভার্ন
- থাইল্যান্ডের ভিসা তথ্যঃ - জুল ভার্ন
- মনপুরা সিনেমা নয়ঃ- - জুল ভার্ন
- কিছু প্রতিবেশী
- হাসজারু
- সামহোয়ারইন-প্রোফাইলস! সামহোয়্যারইনের ব্লগারদের মজার এবং অন্যান্য যত ব্যানার আর প্রোফাইল লেখা...
- সত্যাশ্রয়ী
- Sleeping Beauty..... - রানা
- আয়কর সর্ম্পকে প্রথম বেসরকারীভাবে গণসচেতনা বৃদ্ধি এবং Online free consultancy - ২৬ - গোল্ডেন বাংলাদেশ
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- পৃথিবীর গভীর গভীরতর অসুখ ও জীবনানন্দের ভূতে পাওয়া একজন। - পল্লী বাউল
- ব্যাবিলন - ইমন জুবায়ের
- উইন্ডোজ ৭ ব্যবহার শুরু করলাম--চমৎকার! - বিডি আইডল
- মোরগ পোলাও - আমার মত করে - ভূলু
- ২ তারিখের আড্ডা - আরিয়ানা
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- E-mail থেকে পা্ওয়া - এম আর আলম
- চলেন বিল গেটস রে ব্যাম্বু দেই - অমিত হাসান
- ভূমিকম্প - রাড্ডা
- ফ্রান্সে'র লুভ মিউজিয়াম ๑۩۩.۩۩๑ - হাশেম
- ফ্রি মুভি ডাউনলোড!!! (১০০% ঝামেলাবিহীন এবং ওয়ান ক্লিক ডাউনলোড) - মুভি পাগল
- জাতীয় রক্ষীবাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে - অন্তু
- কিডনি সমস্যা বোঝার উপায় - তানভীর চৌধুরী পিয়েল
- একটি অপমৃত্যু ও আমার শোক - স্বপ্নকথক
- কড়াই মাটন - ডাক্তার কদম আলী (ডিগ্রী নাই)
- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদার - সৈয়দ আমিরুজ্জামান্
- Grave Humour - রানা
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- ঈদের ঘাঁয়ে রোজাদার পাগল - লেখাজোকা শামীম
- ইবনে হিশাম এবং ইবনে ইসহাক তুলনামূলক আলোচনা- - রাসেল ( ........)
- কাব্বালাহ: সংক্ষিপ্ত পর্যালোচনা - ইমন জুবায়ের
- মহান কবি "আল্-সাতগুরু কবির"- হিন্দু, মুসলিম এবং শিখ সম্প্রদায়ের একটি মিলনবিন্দু - ভাবারূ
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- পানির নীচে অন্য এক জগত - শেষ পর্ব (শুধুই ছবি ব্লগ) - রাব্বি !
- আমার ঈদ শপিং - শওকত হোসেন মাসুম
- ভাটিবন্দনা - ফকির ইলিয়াস
- ঢাকা থেকে আকিয়াব : পূর্ব পাকিস্তানের শেষ উড়ান - অমি রহমান পিয়াল
- ইবনে সিনা: একজন কাফের? - উম্মু আবদুল্লাহ
- দ্বিচারিনী একজন......[চতুর্থ] - ত্রেয়া
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- বয়স্কদের সরিয়ে দিয়ে যুবতী এবং সুন্দরীদের সবার সামনে ধর্ষন করে । আমার আপন চাচীকেও ওরা ধর্ষন করে ............ - ব্লগেস্ট তৌহিদ
- বাংলা সাহিত্যে ননসেন্স্-এর প্রবর্তক শিশু সাহিত্যিক সুকুমার রায় - সৈয়দ আমিরুজ্জামান্
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গনহত্যার একটি ভিডিও - আতিকুল হক
- """মিলিয়ে নিতে পারেন কোন বইটি আপনার পড়া হয়নি"""(হুমায়ূন আহমেদ) - আসাদুজ্জামান সোহাগ
- সুনীল গঙ্গোপাধ্যায়: কেউ কথা রাখে নি - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কর্নেল তাহেরঃ ভয়শূন্য এক বিপ্লবীর নাম - ভিন্ন চিন্তা
- অল্প কষ্টে দারুণ আয়+জনসেবা - এম রাসেল
- ল্যাপটপ বিষয়ক কিছু পোস্ট - মহসিন০৮
- ধন্যবাদ টেড কেনেডি, একটি ভয়াবহ ষড়যন্ত্র থেকে বাঙালীকে রক্ষা করেছিলেন আপনি - অমি রহমান পিয়াল
- পোষ্টটাকে ষ্টিকি করুন: জাগো বাহে কোনঠে সবাই............... - বিদ্রোহী রণ ক্লান্ত
- নিউজিল্যান্ডের শিশুদের চড়-থাপ্পড় মেরে শাষনের পক্ষে গনভোট - কানা-বাবা
- নিঃসঙ্গ যোদ্ধা : তাজউদ্দীন - মেঘ
- সার্চ ইঞ্জিন রেংক, SEO ও গুগল এডসেন্স বিষয়ক কিছু লিংক - সুইট
- রুম্মাকে দেয়া আমার অমূল্য সাজেশনসমূহ ~ ব্লগিংয়ের মাধ্যমে ইন্টারনেটে আয়ের কৌশল - হাসান
- মোল্লা নাসিরুদ্দিনের গল্প - ০৩ (নাম ভাঙ্গিয়ে খাওয়া) - লেখাজোকা শামীম
- বাংলার তাজ- তাজউদ্দীন আহমদ - ইফতেখার.আমিন
- শোনোগো দখিনো হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি || - আনোয়ারুল আলম
- আজ ১৫ই অগষ্ট, ভারতের ৬২তম স্বাধীনতা দিবস……সেই উপলক্ষে কিছু পছন্দের VDO… - দীপান্বিতা
- বাকশাল - ওবায়েদ
- সরকারকে এর জবাব দিতে হবে - জলপাই দেশি
- মেঘের দেশে পাহাড়ের দেশে (দার্জিলিং) - যেতে চান? - মুহিব
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- মীরজাফরের সাথে আরেক নাম তোরাব আলী - কমজান্তা
- [ছবি ব্লগ]: ঘুড়ি উৎসব-২০ মার্চ - বোকা ছেলে
- উদ্বাস্তু || বাংলাদেশ-১৯৭১ || বহিঃবিশ্ব - নির্বিকার
- বিএনপি জামাতের জন্যই আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না - হমপগ্র
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- Realistic Paintings - রানা
- সেক্টর কমান্ডারস কর্তৃক ৫০ যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৩)) - এস্কিমো
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ৪র্থ পর্ব) - লীনা দিলরূবা
- আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস...(শেষ পর্ব) - সাঁঝবাতি'র রুপকথা
- চট্টগ্রাম - War Cemetery (1939 - 1945 ) - তারার হাসি
- সিয়াম রিপ অ্যাংকর ওয়াট - আরিয়ানা
ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫
[si]অবতরনিকা: বংগবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্বংশকারীদের (আমি নির্বংশই বলবো কারন প্রচলিত ধারায় বংশগতি পুরুষ উত্তরাধিকারীর ওপরেই বর্তায়) শাস্তি প্রদানের পর থেকে এই ঘটনাকে কেন্দ্র করে একটার পর একটা পোষ্ট আসছে। যার প্রায় সবগুলোই (গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া) পক্ষপাত দুষ্ট। অনেক ভাবনা চিন্তা করে আমার নিজস্ব ক্ষতির কথা ভুলে/ এড়িয়ে আমি আমার একান্ত ব্যাক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি, শিরোনামে উৎসর্গীকৃত ব্লগারদের জন্যে। ৩ বছরটা উল্লেখ করার কারন হ'ল যে মানুষের কোন স্মৃতি ৩ বছর বয়সের আগে থাকেনা, সাধারনত। এ পোস্টে আমার ব্যাক্তিগত ক্ষতি গুলোঃ
১। এটা প্রকাশিত হবার পর আমার পরিচয় গোপন থাকবেনা, যা আমি এতদিন সযতনে রক্ষা করেছি।
২। ব্যাক্তিগত ঘটনা বয়ান পাঠকদের কাছে মাঝে মধ্যে আত্মপ্রচার ও পারিবারিক প্রচারের মত লাগবে যা আসলেই অশোভন, অরুচিকর এবং বিরক্তিকর। এগুলোও আমি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে এসেছি আজীবন।
৩। কোন পক্ষাবলম্বন না করে লেখাটা অত্যন্ত দুঃসাধ্য। আমার জন্যে আরো কঠিন। কারন যৌবন যখন সদ্য দেহ-মনে ভর করে আমার সমগ্র সত্তাকে ভীষনভাবে নাড়িয়ে দিচ্ছে, যা কিছুই সুন্দর তারই প্রেমে পড়ছি, ঠিক সে সময়ই বংগবন্ধুর সাথে আমার পরিচয়। নিরপেক্ষভাবে তাঁর ব্যাপারে লিখতে আমার খুবই কষ্ট হবে এবং আমাকে অসাধ্য সাধন করতে হবে।
৪। শুধুমাত্র স্মৃতি নির্ভর লেখার মূল সমস্যাটা হ'ল ভুল স্মৃতি মনের মধ্যে থাকা। যে কেউ যদি নিজের অভিজ্ঞতা থেকে আমার কোন বক্তব্যে দ্বিমত প্রকাশ করেন, তা'লে তাকে আমি অনুরোধ করবো মন্তব্যে তা তুলে ধরতে। আমার স্মৃতি ঘাটতে সাহায্য করার নেই কেউ আমার হাতের কাছে।
আমি আপ্রাণ চেষ্টা করবো-আমার যে একটা দায় আছে আমার পরের প্রজন্মগুলোর কাছে।
আমার এই দায় শোধ যদি এই প্রজন্মকে আমাদের গৌরবময় আর কলংকলেপিত অতীতকে নিরপেক্ষ ভাবে দেখতে শেখার পথে একপাও এগিয়ে নিয়ে যায়, তা'লেই আমি মনে করবো সেটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।
অনুগ্রহ করে মনে রাখবেন এটা আমার একান্তই ব্যাক্তিগত সৃতিচারন। পারিবারিক ঘটনাবলীর চর্বণ। সমগ্র দেশের ব্যাপারটা কখনোই প্রধান্য বিস্তার করবেনা, সে সাধ্য বা যোগ্যতা আমার নেই।
পুরো সময়টার কিছু অনুল্লেখ যোগ্য অংশ বিষদ ভাবে আসবে আবার অতি গুরুত্বপূর্ণ অংশ বাদ পরবে, ব্যাক্তগত স্মৃতিচারনের এটা একটা বিরাট সমসয়া। অনুরোধ করি বিষয়টা মনে রেখে আমার এ লেখাটা পড়বেন ।
পুরোটা পড়ার পর অনেকের কাছেই এটাকে "পর্বতের মূষিক প্রসব" বলে মনে হ'তে পারে। তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪
পর্ব৫
পর্ব-৬
_____________________________________________
সহী রাজাকারনামা
ওপরে ও নীচে দাগ দেয়া এই জায়গাটুকুতে আমি যা বর্ণনা করবো তার বেশীর ভাগই শোনা। নিজের অভিজ্ঞতা বা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নয়। এ পরিচ্ছদটি আমি বাদই দিতে চেয়েছিলাম। কারন আমার লেখার পরিসরের বাইরে এটা। কিন্তু একেবারে না উল্লেখ করলে আমার লেখাটি অপুর্ণ থেকে যায় বলেই লিখছি।তাছাড়াও অল্প কিছু ব্যাক্তিগত অভিজ্ঞতাও আছে।
ফকা চৌধুরী
রাজাকার আল বদর আল শমসের যত না কাহিনী শুনেছি তার চেয়ে ফকার কথাই একাত্তরে অনেক বেশী শোনা যেত।
ফকা ছিল নিজেই একটা প্রতিষ্ঠান। তার বাড়ি গহিরায় তার তান্ডবের কথা আমরা শুনেছি। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিন আগ পর্যন্ত বেশ কয়েকবার বাবার শিকারের সংগী হিসেবে রাউজান (গহিরা) এলাকায় গিয়েছিলাম। ওখানে হিন্দু প্রধান গ্রামগুলোতে পাখি বেশী পাওয়া যেত। তখন গহিরা শান্তির দ্বীপ বলে একটা জায়গা ছিল। বলা হত চিটাগাংএর আরেক গহিরার উন্নয়নের জন্যে বিদেশী অনুদান এসেছিল। উন্নয়ন শুরুর আগে বিদেশীরা এসেছিল সরেজমিনে এলাকাটা দেখতে।ফকা তাদেরকে নিজে অভ্যর্থনা করে নিয়ে যান আরেক গহিরায়- তার নিজের বাড়িতে। তো অনুদানের টাকা ফকার গহিরাতেই ব্যয় করা হয়েছিল।
কুন্ডেশ্বরী ঔষধালয়ের আসে পাশের এলাক ছিল ছায়া সুনিবিড়। ঘুঘু আর হরিয়ালে অল্প সময়ের মধ্যেই ব্যাগ ভর্তি হয়ে যেত । আমি একবার একটা কানা কুড়কা (মন্জুরুল হকের ভাষায় কানা কুহক) মারলাম। গ্রামের ছেলেমেয়েরা আমাকে ক্ষ্যাপাতে লাগলো-কানা কুড়কা খায়না কেউই (মন্জুর খেয়েছিলেন)। একাধিকবারের এই সফরে যতটুকু বুঝেছিলাম তা হ'ল এলাকার হিন্দুরা তাকে সাক্ষাৎ অবতার মনে করতো। মুসলমানদের মধ্যে যারা হত দরিদ্র ছিল তারাও তাঁকে খুব শ্রদ্ধা করতো। তবে অবস্থাপন্ন লোকদের অনেকেরই তাঁর প্রতি ছিল প্রচ্ছন্ন হিংসা-তাঁর সম্পদ আর সুনামের জন্যে। ফকা চৌধুরীর বাড়ির প্রতিটি সদস্যকে সবাই ভয় করতো। নতুন সিংহকে একবার দেখেছি। কুন্ডেশ্বরীর মুল ভবনে ছাদের কোনায় ছিল কয়েকটি জালালী কবুতর । ঐ কবুতর মারতে আমরা ওখান পর্যন্ত যাই। খুব বুড়ো মতন একজন বাবার সাথে বেশ কিছুক্ষন কথা বলেন। বাবা কিছুক্ষন পর ফিরে আসেন-কবুতর না মেরে।
স্বাধীনতা যুদ্ধ শুরু হবার অল্প কিছুদিন পরই শুনতে পাই (এপ্রিল মাস হবে বোধ হয়) ফকা চৌধুরীর নেতৃত্বে এক দল পাকি নতুন বাবুর প্রতিষ্ঠানে একাধিকবার হামলা চালায় এবং নতুন বাবুকে হত্যা করে (সাকার কথা পুরো '৭১ এ শুনিনি)। হিন্দু গ্রামগুলো (আমাদের পাখী শিকারের আড়ত) থেকে হিন্দুদের তাড়িয়ে দেয় এবং তাদের সম্পত্তি দখল করে।
ফকার (ফজলুল কাদের আংকেল) গুড হিলের বাড়িতে আমি '৭০এ গেছি। গিয়াস ভাই (গিকা, গিয়াস উদ্দন কাদের চৌধুরী) তখন আমাদের কলেজে ক্লাস ইলেভেনে পড়েন। তিনি সম্ভবত ৩০০ কেডেটের মধ্যে সবচেয়ে মোটা ছিলেন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে শুনতাম ফকার গুড হিলের বাসাটি একটি নির্যাতন কেন্দ্র। তার নিজস্ব কিছু লোক ছিল (নাম শুনতাম প্রায়ই, এখন একটাও মনে করতে পারছিনা) যারা নিরীহ লোকজন, ছাত্রদের ধরে আনতো এবং নির্যাতন শেষে চট্টগ্রাম কারাগারে পাঠিয়ে দিত। বাবা এই জেলে পাঠানোর কথাটা বিশ্বাস করতেন না। বলতেন জেলে ঢোকাতে হ'লে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। ফকা যেহেতু প্রশাসন বা বিচারের সাথে যুক্ত নয় তাই তার পক্ষে কাউকে জেলে পাঠানো সম্ভব নয়।
তার বিরুদ্ধে সবচেয়ে ঘৃন্য যে অভিযোগ শুনতাম তা হল সে পাকি সেনাদের বাংগালী মেয়ে সরবরাহ করতো। আমি তাঁর বাড়ীর সামনের (পাহাড়ের ওপর বাড়ি ছিল) ফটকের রাস্তার মাথায় (aproach road) পাকিদেরকে পাহারা দিতে দেখেছি সেপ্টেম্বর/অক্টোবরে। তারা খাকী পাকী ছিল। মুজাহিদ, রেন্জার বা অন্য কোন মিলিশিয়া নয়।
রাজাকার
রাজাকার গঠিত হয়েছিল গোয়া জমের তত্ত্বাবধানে। রাজাকারে সাধারন পাকি পা চাটা বাংগালী আর বিহারীরা ছিল। এই রাজাকারদের স্থানীয় শান্তি কমিটিগুলোর অধীনে কাজ করতে শুনেছি। পরে (সম্ভবত: জুলাই'৭১) তারা সরাসরি পাকিদের অধীনে চলে যায়। তারা প্রধানত বাংলাদেশ পন্থিদের খবর যোগাড়, বাংগালীদের ধরে বন্দী করা ও পাকিদের পাশাপাশি যুদ্ধ করার জন্য সজ্জিত ছিল। আমি মুকুল মামার (চিটাগাং শহরে অপারেশনরত মুক্তি যোদ্ধা) কাছে শুনেছি যে তাদেরকে খাকী-পাকীদের কায়দায় সংগঠিত করা হচ্ছিল।
আল বদর
গোয়ার নাম যত না শুনেছি তখন তার চেয়ে বেশী শুনেছি নিজামী, মুজাহিদ আর সবচেয়ে বেশী মীর কাশেমের। নিজামী-মুজাহিদের নাম পত্রিকায় আসতো (তারা তখন ইসলামী ছাত্র সংঘ করতো)। সম্ভবতঃ নভেম্বরের প্রথম দিকে তারা কি একটা দিবসও পালন করেছিল।মীর কাশেম ছিল ইসলামী ছাত্র সংঘ (বর্তমানে শিবির) চিটাগাংএর সবচেয়ে বড় ছাত্র নেতা। স্বাধীনতার পর পরই শুনেছি ঢাকায় যেমন বুদ্ধিজীবি হত্যা করা হয় তেমনি চিটাগাংএও একটা তালিকা প্রস্তত হয়েছিল। যা কার্যকর শুরু করার কথা ছিল ১৭ই ডিসেম্বরে।এই তালিকার সাথে মীর কাশেমের নাম উচ্চারিত হ'ত।
আল বদর ছিল পাকি ঔরসে জামতে ইসলামীর গর্ভে জন্ম নেয়া জারজ। আল বদরের নামে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠতো।পাকিদের চেয়ে ওদের ঘৃনা করতাম বেশী। পাকিদের কাছ থেকে অনেককেই ফিরে আসতে শুনেছি, কিন্তু আল বদরেরা যাদেরকে ধরে নিয়ে যেত, তাদের কেউই ফিরে আসতোনা। রাজাকারদের চেয়ে তারা শিক্ষিতও ছিল।আল বদরের নেট ওয়ার্ক ছিল কলে কারখানায়, গ্রামে গন্জে, হাট বাজারে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। মীর কাশেম চিটাগাংএর আল বদর বাহিনীর প্রধান ছিল বলে শুনতাম।
আল শামস
আমার অতিশয় সীমিত আরবী জ্ঞানে (আল আদাবুল জাদিদ আর আল আদাবুল আসরী, আমাদের অবশ্য পাঠ্য ছিল। আরবীর খুবই অল্প কিছু মনে আছে, তবে মৌলবী স্যারের সীমাহীন দৈহিক ও মানসিক অত্যাচার স্মৃতিতে জ্বলজ্বল করে) নেজামে ইসলাম আর মুসলিম লীগের আরবী জ্ঞান আমার চেয়েও কম ছিল। ব্যাকরণগত ভাবে আল শামস নামটি ভুল হবার কথা। হওয়া উচিৎ ছিল আশ শামস (শুধরে দিয়েন ভুল হ'লে)। নেজামে ইসলামী আর মুসলিম লীগও বসে ছিলনা। জামাতের দেখাদেখি তারা আল শামস তৈরি করলো। যদিও আমি কোন আল শামস দেখিনি বা কেউ দেখেছে বলেও শুনিনি সে সময়। তাদের কোন কার্যকলাপও সে সময়ে কর্ণগোচর হয়নি।
_____________________________________________
কর্ণফুলীতে নৌ মুক্তিযোদ্ধার বিজয়
তারিখটা মনে আছে, কারন তার আগের দিন ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। পনেরোই আগস্ট যথারীতি আমরা ঘুমিয়ে যাই। খুব সকালে ঘুম ভেংগে যায় "ওছ ছুদানী......" সুলতান চাচার গলা। বাসার কেউ ওঠেনি।
সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখি উনি ড্রইং রুমে। এক হাতে কোমরের বেল্টটা (চিটাগাংএর ধনী ব্যাবসায়ীরা তখন খুবই চওড়া এক ধরনের বেল্ট পরতেন লুংগীর গিঁটের ওপর, বেল্টের খোপে থাকতো তাদের ব্যাংক) ধরে রেখে আরেক হাতে লুংগীর কোনা ধরে এতই উঁচূ করে ধরে লাফাচ্ছেন যে আমি তার অন্তর্বাস দেখতে পাচ্ছিলাম। আমাকে দেখেই লাফানো থামিয়ে জিজ্ঞেস করলেন; "গেঁয়া র...... নঁ উডে (র.....ওঠে নি?)?" তার অবস্থা দেখে প্রথমেই ভেবেছিলাম নিশ্চয়ই খুব সাংঘাতিক কোন খারাপ খবর। কিন্তু তার চোখে মুখে অত্যন্ত আনন্দের ছটায় ভরসা পেলাম। বাবা সুলতান চাচার হাঁক ডাকে ততক্ষনে উঠে পড়েছেন। তাড়াতাড়ি নেমে এলেন। সুলতান চাচার বক্তব্যের সার হ'ল গত রাতে (১৫ই আগস্ট'৭১) নৌমু্ক্তি সেনারা কর্ণফুলী নদীতে নোংগর করা প্রায় সবক'টি নৌযান ঢুবিয়ে দিয়েছে তার মধ্যে পাকি নেভীর নৌযানও ছিল। সেদিন রোববার ছিল কিনা মনে নেই। তবে বাবা অফিস গেলেন না। মাকে বল্লেন ডিমের হালুয়া রাঁধতে। নিজে বসে গেলেন কাঁচা গরুর মাংস নিয়ে। বুড়ো বাবুর্চী ভাই ছুটলেন ইয়াসিন মোরগ আর পোলাউয়ের চাল আনতে। ২৬ শে মার্চের পর মাঝে মধ্যে মুক্তি বাহিনীর দু'য়েকটা সফল অপারেশন ছাড়া কোন ভাল খবরই পাইনি আমরা। সারাদিন উৎসবের মধ্যে আর খাওয়া দাওয়ার মধ্যে কেটে গেল। পাঁচ মাসের মধ্যে একমাত্র ভাল খাওয়া। পাঁচ মাসের মধ্যে প্রথম আশার আলো।
আল বদরের অভিযান
নভেম্বরের ঢাকায় আল বদরদের অনুষ্ঠানটির ৪/৫দিনের ভেতরই
চাকতাই এলাকায় আল বদরেরা একটি অভিযান চালায়। সে অভিযানে প্রায় অর্ধশত নিরিহ মানুষকে ধরে এবং অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যথারীতি হতভাগ্যদের কেউই আর ফিরে আসেনি। খবরটি আমি পত্রিকায়ও পড়েছিলাম পরদিন।
ফয়েজ (ফঅ'স) লেক হত্যাকান্ড
যেদিন আল বদরেরা চাকতাইয়ে অভিযান চালায়, সেদিনই সকালে বুড়ো বাবুর্চী ভাই সকাল দশটার দিকে খালি হাতে বাজার থকে ফিরে আসেন-চোখে মুখে প্রচন্ড আতংকের ছাপ। কয়েক গ্লাস পানি খেয়ে একটু শান্ত হয়ে তিনি বলেন যে সেদিন বাজার করার জন্যে তিনি পাহাড়তলী বাজারে যাচ্ছিলেন ( বিভিন্ন দিন বিভিন্ন বাজার থেকে বাজার করা তাঁর নেশা ছিল, তার এ স্বভাবটি আমিও রপ্ত করেছি)। বাজারে পৌছুবার আগেই রাস্তাতে বিহারীরা তাকে ধরে এবং আরও দশ বারোজন বাংগালীর সাথে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে। বাবুর্চীভাই চোস্ত উর্দু বলতে পারতেন। তাঁর সেই উর্দু দিয়ে বিহারীদের তিনি বোঝাতে সমর্থ হন যে তাঁর আদি নিবাস কোলকাতা এবং তিনি অবাংগালী। তাকে ছেড়ে দেয়া হয় তখন।
সন্ধ্যা হ'তে না হ'তে চাকতাই এবং ফয়েজ লেকের ঘটনাআগুনের মত ছড়িয়ে পড়লো।
-চলবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। মীর কাশেমের চেহারা দেখার খুব শখ ছিল। এরা সব ভাল তবিয়ৎএই আছে। মাঝখান থকে আমাদের মুক্তি যোদ্ধাদের তর সইছেনা একের পর এক ফাঁসীর দড়িতে ঝুলে পড়তে
লেখক বলেছেন: দয়া করে লিংকটা দেবেন। খুব কাছ থেকে দেখার ইচ্ছে অনেক দিনের।
লেখক বলেছেন: "আচ্ছা, ফকার সাথে শেখ মুজিবের সু-সম্পর্কের কথাটা কি সত্যি?"
-আমার জানা নেই।
লেখক বলেছেন: আপনি যে এত মন দিয়ে আমার লেখাটা পড়েন তা আজই প্রথম বুঝলাম। আপনি ঠিকই ধরেছেন।
"সহী ফকা চৌধুরী, রাজাকার, আল বদর, আল শামস নামাটা" স্মৃতিতে প্রতিলেপন করাতে পুরো লেখাটাই অগোছালো হয়ে গেছে।
আগের সব পর্বগুলো ছিল স্বতর্স্ফুত। এটা সিজারিয়ান করে বের করা।
ভাল্লাগলো আপনার মন্তব্য।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাস্তবতা বলেছেন:
সাকা এবং গিকা ১৯৭১ এ কি করেছিল? আপনার ব্যাক্তিগত কোন অভিজ্ঞতা কি নেই এদেরকে নিয়ে?পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন: নেই।
সাকার নামই শুনিনি।
গিকার যে এক বড় ভাই আছে সাকা তাই জানতাম না স্বাধীনতারও অনেক পর পর্যন্ত।
গিকার সাথে কথা হয়েছে আমার বছর ছয়েক আগে। আমার পৈত্রিক বড়িটি ভাড়া নেয়ার জন্যে উনি আমার সবচেয়ে ছোট বোনের সাথে যোগাযোগ করেন। ভয় পেয়ে বোন আমাকে ফোন করে। তখন আমাদের ঐ বাড়িটি ভাড়ার ব্যাপারে কথা হচ্ছিল একটি সংস্থার সাথে। সংস্থাটি খুবই অল্প ভাড়া সাধছিল। তো গিকার সাথে টেলিফোনে কথা বলে আমি ২৪ ঘন্টা সময় নেই এই বলে যে অন্যদের সাথে কথায় না বনলে তাকে জানাবো। গিকা আমাকে দ্বিগুণ ভাড়া অফার করে পরে যোগাযোগ করতে বলে। আমি সংগে সংগে ঐ সংস্থার দ্বারস্থ হই এবং নাম মাত্র ভাড়ায় ৬ বছরের জন্যে বাড়িটি তাদেরকে সেদিনই দিয়ে দেই।
হোসাইন১৯৫০ বলেছেন:
আমার কাছে অগোছালো মনে হচ্ছে না ।
কারণ , সাজানো সৃত্মিচারণগুলোতে মেকি কিছু বিষয় থাকে ।
আপনার সৃত্মিচারণে কোন মেকি কিছু দেখছি না ।
সুখ পাঠ্য ।
লেখক বলেছেন: ধন্যবাদ হোসেন।
সাথে থাকুন।
ঢাকায় এলে ফোন দিয়েন।
আগামী শুক্রবার পিকনিক। চলে আসুন না।
আমি আজ বা আগে সাজাইনি। আজ শুধু দেশী যুদ্ধাপরাধীদের প্রসংগটা আরোপ করেছি। রোজ যা মনে আসে তাই লিখি। আজ আগে থেকেই ঠিক করে রেখেছিলাম রাজাকারনামাটা লিখবো।
ও.জামান বলেছেন:
এই ছবির লিঙ্কটা দিয়েছি আরেকজন ব্লগারের পোস্ট থেকে। আপনার অনুরোধ রাখতে গিয়ে নয়া দিগন্তের ওয়েবসাইট খুঁজে নীচের লিঙ্কটা পেলাম।Click This Link
গুগলে সার্চ দিয়ে ইউ টিউবের দুটো লিঙ্ক পেলাম।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ১৯৭১এ এই লোকের নামে সারা চিটাগাং ভয়ে শিউরে উঠতো।
BUTCHER OF CHITTAGONG
লেখক বলেছেন: বেজন্মা, সারমেয় , পাকি শুক্র হ'তে উৎপাদিত।
আমার শুধু মনে হয় একটি কথা। এই পাকিজাত যখন বাংগালী নিধনে মত্ত, তখন যারা জীবন বাজী রেখে যুদ্ধ করছিল তাদের আমরা একের পর এক ফাঁসীতে ঝুলিয়েছি।
এই বেজন্মারা আজ সমাজের সকল স্তরে অনুপ্রবেশ করেছে। সরকারী সব সংস্থায় আবার বলছি সকল সংস্থায় এরা আজ প্রটিষ্ঠিত। এখন দেখলাম মিডিয়াও দখল করেছে তারা। আমার জানা ছিলনা এই মীর কাশেম সেই মীর কাশেম।
দ্য পাট্রিয়টে তো শুধু বীরের পতনের দৃশ্যাবলী। দুর্জনের উত্থান তো সেখানে নেই।
বলতে লজ্জা নেই এর নাম শুনে ভয়ে হিস্যু করে দিতাম প্যান্টে।
আমি এদ্দিন সন্দেহে ছিলাম এ সরকারের যুদ্ধাপরাধীদের বিচার করার না আছে সদিচ্ছা না সৎসাহস। এখন আমি নিশ্চিত যে এ সরকার বিচার করবেনা। করলেও তা হবে প্রহসন।
যদিওঃ
আমাদের জন্য এটা আদর্শের লড়াই। আপনাদের জন্যে এটা অস্তিত্বের।
জনৈক আরাফাত বলেছেন:
শুনছি ..
লেখক বলেছেন: শুনলে ভাল্লাগে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: গতটার চেয়ে বড়।শব্দ গুনে দেখুন
গতবছর এমন দিনে গিয়েছিলাম ফকা চৌয়ের এলাকায় একটি চা বাগানে, মালিক টি.কে.গ্রুপ। তারা আমাদের সামনে পিছনে গার্ড দিয়ে এমন ভাবে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল ... বুঝতে পেরেছিলাম কিছু এলাকায় এখনো স্বাধীনতা পূর্ববতী অবস্থা বিরাজ করছে। সেখানে কখনো সুষ্ট নির্বাচন হবে না। তারা যেমন চাইবে তেমনই হবে। দেশের ভিতর আরেকটি দেশ!
এই ফকা চৌ পরিবারের সবগুলিই পশু, এখনো। এখন তারা মনের সুখে বৌয়ের গায়ে হাত তুলেন।
ফয়েজলেকের বধ্যভূমি কি ট্রেনের হত্যাকান্ড বিষয়ক?
লেখক বলেছেন: না তারা হাসি , ঝাউতলা স্টেশন থেকে একটা ট্রেন চিটাগাং আসছিল। শের শাহ/ফিরোজ শাহ কলোনীতে থামানো হ্য়। কোন কলোনী ঠিক মনে করতে পারছিনা তবে দেখেছিলাম লাশ আর লাশ । পরে আসবে।
সাজিদ বলেছেন:
এই পোস্টে যাদের নাম এসেছে আজকে তাদের অনেকের নাম এমন কিছু মানুষের মাধ্যমে চিনি যখন ৭১ এ এসব বিভতস ঘটনায় তাদের নাম আসে তখন মিলাতে পারি না।
লেখক বলেছেন: ভাই আপনি কেন শুধু, আমি হতভম্ব ও জামানের কাটিং আর ক্লিপ পেয়ে।
প্রায় তিন ঘন্টা থম মেরে বসে ছিলাম। শুধু তার আগে বাসার সবাইকে ডেকে বলেছি দিগন্ত টিভি নিষিদ্ধ, যেমন অনেক আগে থেকেই নিষিদ্ধ প্রান ও সেজান।
এর চেয়ে বেশী আর কি করার আছে আমার-ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার।
আমি দুঃখিত ভাল করে না জেনেই প্রশ্ন করার জন্য।
অপেক্ষায় থাকছি ধারাবাহিকতায় সব ঘটনাগুলি আপনার লেখার চোখে দেখার জন্য।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার দুঃখিত হবার কোন কারন নেই। বধ্যভুমি দেখার সময় আমিও জানতাম না যে দুটি আলাদা হত্যা কান্ড।
লুৎফুল কাদের বলেছেন:
পড়ে যাচ্ছি, অনুগ্রহ করে মাঝ পথে থামবেননা.
লেখক বলেছেন: থামছিনা। শুধু একদিন সপ্তাহে বিরতি দিচ্ছি তাও জানান দিয়ে। গতকাল দুনম্বর মন্তব্যেবলেছিলাম যে ঢাকার বাইরে যাচ্ছি।
ভাল থাকুন।
ধন্যবাদ।
মতিউর রহমান সাগর বলেছেন:
একটা মামাবাড়ির আব্দার।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটি একনজরে জানতে দয়া করে এখানে পাঠ করুন...
লেখক বলেছেন: "তখন
ভাঙা স্যুটকেস স্যান্ডোগেঞ্জীর প্রশংসাতে বুঁদ ছিলাম
আর
খালটি কেটে কুমির আনার উৎসাহে খুব হাসছিলাম"
"আমরা আবার ছাগল মায়ের তিন নম্বর ছানা
লাফাই ঝাঁপাই তিড়িং বিড়িং অষ্টপ্রহর কানা।"
"দুই এক্কে দুই
তোমরা থাকো সোনালী ব্যাংকে, সুইস ব্যাংকে মুই।
তিন এক্কে তিন
ঘুসে শুষে টেন্ডার নিয়ে নাচরে ধিন তা ধিন।"
চার এক্কে চার
নিজের ভেবে সব খাওরে দেশটা মোর বাবার।
কবিতাটি সুপাঠ্য। ওপরের ছত্রগুলো সর্বোত্তম।
তবে মনে হয় নতুন করে আর লিখতে হবেনা। পরবর্তী ইতিহাসের জন্য শুধু পুনঃপঠন করে নিলেই চলবে কিংবা চলতে থাকবে...
-History Repeats Itself ( as we never take any lesson from history, unfortunate).
ছন্দবদ্ধতার দায়ে প্রকাশের মারাত্বক সীমাবদ্ধতা থাকে কবিতায়। আপনি তারই মধ্যে বিশাল একটা সময় সুনিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন, অভিনন্দন।
ফারযানা বলেছেন:
পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন: ধন্যবাদ ফারযানা।
শাহেরীন বলেছেন:
খুব ভাল লাগল। যেমনটা লেগেছে গত ৬ পর্ব যাবৎ।।কিছুটা অগোছালো, তবে তাতেও লেখায় কোন প্রভাব পরেনি। মনে হচ্ছে যেন নিজ চোখে দেখছি!!!
লেখক বলেছেন: ধন্যবাদ শাহেরীন।
স্তব্ধতা' বলেছেন:
অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে ছিলাম, এবং যখন পোষ্টটি এলো তার ঠিক আগ মুহুর্তে ব্যস্ততার কারনে আর পড়া হয়ে ওঠেনি।এক নি:শ্বাসে (দু:খিত হাফ নি:শ্বাসে) শেষ।খুব ভালো লাগছে পড়তে, মনে হচ্ছে চোখের সামনে একাত্তরের দিনগুলি ক্যানভাসের মতো ভাসছে। রাজকার/আলবদর/আশ শামস্ বিভাজনটা জানতামনা।আজ নানান জাতের কুকুরের শেকড় জানলাম। আচ্ছা, পাহাড়তলীতো সিডিএ থেকে অনেক দূরে।এতো দূর বাবুর্চি ভাই কি ভাবে যেতো বাজার করতে? পায়ে হেটেঁ? বোকার মতো প্রশ্ন করছি।চালিয়ে যান।আমার কাছে একবারও মনে হয়নি সিজারিয়ান আউটপুট।যা মনে আসে লিখে যান।এতো বড় একটা সিরিজে ধারাবাহিকতা বজায় রাখা খুবই কঠিন এবং এই কঠিন কাজটি আপনি সুচারুরূপে করছেন।@ অলস ছেলে: কেমন আছেন? জিহবার শানটা কেমন হয়েছিলো? ও ভালো কথা, আপনার জ্ঞাতার্থে, এই পোষ্টের শব্দ সংখ্যা ১১৮৪।পর্ব ছয় এ ছিলো:৯৪৩।ভালো থাকুন।
লেখক বলেছেন: বদ্দার হাট আরও দুর। রেয়াজুদ্দিন বাজারও। বিবির হাট, মছেন আউলিয়া থেকেও বাজার করতেন। পাহাড় তলীতে হেঁটেই যেতেন। বাজার বেশী থাকলে রিকসায় আসতেন। আমি আমার বাসার কাছের বাজারটা থেকে শুরু করে ঠাটারী বাজার পর্যন্ত যাই গরূর মাংস খুঁজতে। মাছের জন্যে একদিকে মেঘনা অন্যদিকে নয়ার হাট পর্যন্ত । এই দুটো বাজারের বিকিকিনি সকাল সাড়ে ছ'টার মধ্যে শেষ হয়ে যায়।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
পড়ছি ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রুমানবিডি বলেছেন:
+++++++++++++++++++
লেখক বলেছেন: এ্যাত্তোগুলো প্লাসের জন্যে অনেক ধন্যবাদ।
আপনার উপর আমি আস্হা রেখেছি .........চলুক !!! পড়ছি........।
অনেক গুলি যোগ অংকেরই ফলাফল একটা জীবন !!!!!
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ । মসীর।
প্রতিবিপ্লবী বলেছেন:
কইলেন না তো, আপনে কি ইসহাক বেগ? জিয়ার মার্ডারারগো একজন?
লেখক বলেছেন: ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
লেখক বলেছেন: এটা যদি প্রাসংগিক না হয় তা হলে জবাব দেয়াটা আমার সৌজন্যের মধ্যে পড়েনা। আমি অন্য পোস্টে ইংগিত দিয়েছি যে আমাকে ইমেইল করতে পারেন। আপনার বুঝতে কষ্ট হবে বলে মনে হয় নি।
ভবিষত্যে চ্যালেন্জ করার আগে আরো ভালো ভাবে খোঁজ নিয়ে করবেন।
আপনার প্রশ্নের আংশিক জবাব দিচ্ছি।
জেনারেল জিয়াকে যখন হত্যা করা হচ্ছে তখন আমি সে স্থান থেকে ১৬৫ মাইল দুরে ঘুমুচ্ছি। আর আমার সে সময়কার ভুমিকা সরকারী নথি পত্রে সংরক্ষিত। আমার দৃষ্টিকোন থেকে জিয়া হত্যার ও পরবর্তী সময়টাকে লেখনী বন্দী করার ইচ্ছেও আমার আছে।
আপনি অমনোযোগী পাঠকঃ
"১। এটা প্রকাশিত হবার পর আমার পরিচয় গোপন থাকবেনা, যা আমি এতদিন সযতনে রক্ষা করেছি।"
আমার ডিসক্লেইমারের প্রথম বাক্যটিই পড়েন নি। এপর্যন্ত ৮ বার পুনরাবৃত্তি করার পরও।
আপনি তো শিশু না যে আপনার দেখা ছবিটি আপনাকে নিয়ে আমি যখন দেখছি তখন আপনি আগে আগে পরের দৃশ্য বর্ণনা করতে থাকবেন।
আমি কে তা জানার যথেষ্ঠ উপকরন আমার পোষ্টগুলোতে ছড়িয়ে আছে। মন্তব্যগুলো পড়লে (আপনি ডিসক্লেইমারই পড়েন না ......) বুঝবেন আরো কেউ আমার পরিচয় আরো আগের পর্বেই জেনেছেন কিন্তু শিশু সুলভ প্রগলভতা করেনি।
আমার একাধিক ফোন নম্বর ও আপনি আমার ব্লগ ঘেঁটে পাবেন। আমি কে জানতে যদি আপনার এতই ইচ্ছে হয়, আমাকে ফোন করেন না কেন? আমাকে ই মেইল পাঠান না কেন?
আমি আসলে আপনার উদ্দেশ্যটা ধরতে পারছিনা। আমার এই সিরিজে দেয়া আরেক জন ব্লগারের মন্তব্য তুলে ধরছি, দেখুন তো এটাই আপনার উদ্দেশ্য কিনা?
"comment by: হাসান শহীদ ফেরদৌস বলেছেন: @রোহান ভাই, একটা মুভি দেখছেন? Enemy of the state. সেখানে একটা খুনের সাক্ষীকে সরাতে না পেরে গোয়েন্দারা শুরু করে তার নামে কলংক ছড়ানো। সেখানে খুব সুন্দর করে কথাটা বলেছিল যে, তাকে সরাতে না পারলে তার বদনাম কর, ক্রেডিবিলিটি িনিয়ে নাও, যেন সে যখন কথা বলবে, কেউ জেন তা বিশ্বাস না করে।
এদের সামর্থ নাই তথ্য দিয়ে কথা বলার, প্রমান দিয়ে যুক্তি দেবার। এদের দৌড় তেনা পেচানো পর্যন্তই।"
লেখক বলেছেন: মানুষ বিরক্ত হতে সবচেয়ে অপছন্দ করে। আপনার অসময়ে, অযাচিত, অশোভন কৌতুহল আমাকে অত্যন্ত বিরক্ত করছে।
আপনার ব্লগ ঘুরে এসে আপনার কোন সাকিন পেলাম না। আমার ইচ্ছে ছিল অন্তত আপনার ইমেইল এড্রেসটা যদি পাই তা'লে আমার রিজিউমিটা আপনাকে পাঠাই আমার ছবি সহ। কিন্তু আবিস্কার করলাম যিনি অন্যের পরিচয় জানতে যার পর নাই আগ্রহী তিনি নিজের ইমেইল এড্রেসটা পর্যন্ত গোপন রাখেন।
আপনার পরিচয় দিয়ে আমাকে একটা ইমেইল করুন আমি আমার চোদ্দ গুষ্টির হদিস আপনাকে পাঠাবো।
সৃস্টিকর্তা আপনাকে আপনার অসাস্থ্যকর কৌতুহল (UNHEALTHY CURIOSITY) থেকে টেনে তুলুক।
লেখক বলেছেন: "জিয়ার মার্ডারারগো একজন?"
-আপনি অমি রহমান পিয়ালকে ফরাৎ মঝারের সাথে গুলিয়ে ফেলছেন কেন?
আপনি আমাকে চেনেন না সেটা বুঝতে পারছি আপনার এই মন্তব্যে, যার প্ররোচনায় আপনি অপ্রাসংগিক বিষয়গুলো টেনে এনেছেন সেও অন্য কারো কাছ থেকে শুনে থাকবে।
সদ্যজাত রাজার শ্যামলা বাচ্চাটি আপনার কাছ পর্যন্ত এসে বায়স শিশু হয়ে গেছে!
প্রার্থনা করি আপানার বোধ ও পরিমিতি শক্তি একটা গ্রহনযোগ্য পর্যায়ে উন্নিত হোক।
অল্প একটু হাসি পেল...
জিয়া হত্যা মামলায় জড়িত একজন মেজর পরে অবশ্য মামলা থেকে অব্যহতি পান। উনি আমাদের এত কাছের মানুষ অথচ কখনো কিছুই শুনিনি উনার মুখ থেকে... এ বিষয়ে তিনি একেবারে চুপ !
লেখক বলেছেন: জিয়া হত্যার কোন বিচার আজও হয়নি, হয়েছিল ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সেনা বিদ্রোহের মাধ্যমে সাংবিধানিক সরকারকে উৎখাত করার জন্যে সংগঠিত বিদ্রোহের বিচার।
এক দশক ক্ষমতায় থাকার পরও সে বিচার বিএনপি কেন করেনি আমার তা বোধগম্য নয়। বিএনপি তো দুরে থাক, তার সাক্ষাৎ ওয়ারিশ, স্ত্রী ও দুই পু্ত্রকেও সে ব্যাপারে কোন উদ্যোগ নিতে দেখিনি।
মুজিব হত্যার প্রত্যক্ষ বেনিফিসিয়ারি যেমন জিয়া আর গোয়া, ঠিক তেমনি জিয়া হত্যারও প্রত্যক্ষ বেনিফিসিয়ারি হোমো এরশাদ ও খালেদা জিয়া। সেটা একটা কারন হলেও হতে পারে।
জিয়াকে যে নিজ হাতে খুন করেছে সেই লে. কর্নেল মতি ছাড়া জিয়াকে মারার ব্যাপারটা সেদিন সার্কিট হাউজে সমবেত আর কোন অফিসার জানতো কিনা সে ব্যাপারটাও তদন্ত করে দেখার বিষয়।জেনারেল জিয়াকে যার সামনে হত্যা করা হয় সেই লেফট্যান্যান্ট এখনও জীবিত (১৪ বছর কারাদন্ড ভোগের পর এখন মুক্ত) । সে-ই একমাত্র ঐ হত্যার প্রত্যক্ষ সাক্ষী।
ঐ ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে অব্যহতি পাওয়া বেশ ক'জন অফিসার সেনা বাহিনীতে চাকুরী করে গেছেন অবসর পাওয়া পর্যন্ত। একজন ব্রিগেডিয়ারও হয়েছিলেন। এখন স্বনামধন্য একটি কোম্পানীতে উচ্চপদে চাকুরীরত।
আরিফ থেকে আনা বলেছেন:
"comment by: হাসান শহীদ ফেরদৌস বলেছেন: @রোহান ভাই, একটা মুভি দেখছেন? Enemy of the state. সেখানে একটা খুনের সাক্ষীকে সরাতে না পেরে গোয়েন্দারা শুরু করে তার নামে কলংক ছড়ানো। সেখানে খুব সুন্দর করে কথাটা বলেছিল যে, তাকে সরাতে না পারলে তার বদনাম কর, ক্রেডিবিলিটি িনিয়ে নাও, যেন সে যখন কথা বলবে, কেউ জেন তা বিশ্বাস না করে।এদের সামর্থ নাই তথ্য দিয়ে কথা বলার, প্রমান দিয়ে যুক্তি দেবার। এদের দৌড় তেনা পেচানো পর্যন্তই।"
---------
আমার যদি ভুল না হয় হাসান শহীদ ফেরদৌস উপরের কথা গুলো আপনাকে বলেনি, রোহান যাকে নিয়ে কথা বলেছে তাকে নিয়ে বলেছে। আপনি হাসান ফেরদৌসের কমেন্টের আগে রোহানের কমেন্ট দেখেন, ঐখানে রোহান আরেকজনকে বলেছে, এবং ঐ আরেকজনকেই হাসান ফেরদৌস উপরের কথা গুলো বলেছে। আপনাকে নয়।
ভুল বোঝাবুঝি মনে হচ্ছে। আশা করি বুঝবেন।
লেখক বলেছেন: আমাকে বলেছে বলেতো বলিনি কোথাও। বলেছি "আমার এই সিরিজে দেয়া আরেক জন ব্লগারের মন্তব্য তুলে ধরছি, দেখুন তো এটাই আপনার উদ্দেশ্য কিনা?"
@ রোহান মানেই রোহানকে উদ্দেশ্য করে।
আমি ঐ বক্তব্যের মর্মটা বুঝিয়ে জানতে চেয়েছি যে আমার ক্রেডিবিলিটি নষ্ট করাই তার উদ্দেশ্য কিনা।
অরপিকে নিয়ে একজন বাজে মন্তব্য করেছিল। এ নিয়ে একটা সময় হাসান শহীদ ফেরদৌস রোহানকে এ মন্তব্যটা করে। মন্তব্যটা আমার মনে খুব ধরেছিল।
Enemy of the State আমার প্রিয় মুভি, সম্ভবত: ১৯৯৮এর।
![]()
লেখক বলেছেন: মুভিটার আরেক চরিত্র:
![]()
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
@আরিফ থেকে আনা-আমার ধারনা লেখক বুঝতে পেরেছিলেন আমি কেন ও কাকে কথাটা বলেছি।@লেখকঃ আমার কমেন্টটা মনে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, ফেরদৌস। জূৎসই জবাব সাধারনত মনে পড়ে উত্তর দেবার সময় পেরুবার অনেক পরে। এজন্যেই মনে রেখেছি বোধ হয়।
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
হুমম, চোর পালালে বুদ্ধি বাড়ে।ব্লগে এই দলাদলি, গালাগালী দেখতে দেখতে ক্লান্ত কিছুটা। তারপরেও প্রিয় কাউকে নিয়ে বাজে কথা বললে জবাব দিতেই হয়। এতে নিজের গায়েও কালি লাগে, কিন্তু সেটা সইতেই হয়। এসব নিয়ে মাঝে মাঝে কত বাদানুবাদ হয় তা নিচের পোস্টে একটু উকি মেরে দেখতে পারেন, যদি সময় হয়।
Click This Link
----------
শেখ মুজিবের স্বাধীনতার ঘোষনা নিয়েও অনেক বাদানুবাদ হয়েছিল একসময়। যার সাক্ষ্যই দেই, পছন্দ হয় না। বেলাল মোহাম্মদের সাক্ষ্য ঠিক না, ইন্ডিয়ানদের কথারতো কোন দামই নাই, আমেরিকান পত্রিকার খবরের কি কোন বিশ্বাসযোগ্যতা আছে, পাকিস্তানী সামরিক অফিসারদের লেখা বইয়ের রেফারেন্সের তো প্রশ্নই আসে না। তখন আপনার লেখাটা থাকলে খুব ভাল হত। লিংক দিয়ে বলতাম, যান তর্ক করেন গিয়ে, বলেন যে আপনি শুনেন নাই সেই ঘোষনা।
রাজনৈতিক মতাদর্শ আসলেই খুব শক্তিশালী আফিম।
লেখক বলেছেন: ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৭
লেখক বলেছেন: ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
লেখক বলেছেন: "মুক্তিযুদ্ধের প্রথম পর্বে (জুন পর্যন্ত) মাত্র ২৫-৩০জন বাঙালী অফিসার সক্রিয় যোগদান করেন যদিও কর্মরত প্রায় ১৫০ জন বাঙালী অফিসারের যুদ্ধে যোগ দেয়ার সুযোগ ছিল ।"
-এর ওপর আমি মেজর জেনারেল আইনুদ্দিন বীর প্রতীকের সাক্ষাৎকার নিয়েছি। কিছু বই পত্রও সংগ্রহে আছি। এর ওপরে ব্লগে লিখবো কিছু শর্ত সাপেক্ষে।
এক্ষনে শুধু এইটুকু বলছি যে প্রাণ সামগ্রীর মালিক, বাংলাদেশে শত কোটিপতি মেজর জেনারেল আমজাদ হোসেন '৭১এর মার্চ থেকে যুদ্ধের মাঝামাঝি পর্যন্ত ছিলেন উত্তর বংগের এক পাকি ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম)। যে কোন অপারেশনে বিএমের দায়ীত্ব এবং কার্যক্রম সবচেয়ে বেশী। তাই বুঝতেই পারছেন বাংগালী নিধনে তার অবদান কতটুকু থাকতে পারে।
মেজর জেনারেল আমজাদকে জেনারেল জিয়া দুর্নীতির অপরাধে চাকুরী চ্যুত করেন।
আমার বাসায় প্রাণ, সেজান ও আর এফ এল এর সামগ্রী নিষিদ্ধ অনেক কাল ধরেই।
- "আমার যতটুকু মনে পড়ে লক্ষ প্রানের বিনিময়ে বইটিতে মে মাসে যে শীর্ষ পর্যায়ের সামরিক বৈঠকে ১১ টি সেক্টর ও তাদের সীমারেখা চিহ্নিত করা হয়, সে বৈঠকেই প্রথম সেক্টর কমান্ডার হিসেবে রফিকুল ইসলামকে দ্বায়িত্ব দেয়া হয়।"
মে নয় , সে সম্মেলন হয়েছিল জুলাই ১০-১৬ তারিখে ।শুরুতে সেক্টর ছিল চারটি যার প্রথমটির অধিনায়ক ছিলেন জিয়া ।"
তাড়াতাড়ি লিখতে ইংরেজীতে:
On 4th April at Teliapara, Bagladesh was divided into 4 regions, Chittagong, Comilla, Sylhet and the rest of the country, meaning a region extending from Tetulia to last tip of Satkhira. Zia was in command of one of these regions.
On 7th July, Z Force was created and named as 1 Artillery Brigade to hide its identity. Zia was made the Brigade Commander of the brigade.
On July 12-17th, in a very high level conference, the country was divided into Sectors with well marked geographic features like rivers gorges etc. Zia was not any of the sector commanders as, by then, he was commanding a Brigade.
So, Zia was never a Sector Commander during the War of Liberation
Reference; Bangladesh Documents Volume 1
(Paraphrased).
ও.জামান বলেছেন:
মিথ্যাকে সত্য দিয়ে মোকাবেলা করা কঠিন। তবে সেটাই সঠিক পথ। আর যারা মিথ্যাকে মিথ্যা দিয়ে মোকাবেলা করে তারা ঐ মিথ্যার মতই অপরাধী
- চার্চিল (গোয়েবলসের মোকাবেলায় তথ্য যুদ্ধের প্রস্তাব নাকচ করার যুক্তি)ছোট সময়ে পড়েছি "দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য"
নীচের পোস্টটি পড়ুন এবং প্রিয় কারো স্বরূপ দেখুন।
Click This Link
এখন বলুন, যারা বাংগালী মেয়েদের নগ্ন ছবি নেটে ছেড়ে ব্যবসা করে, অসতর্ক যুগলের একান্ত মূহূর্তের ভিডিও নেটে ছেড়ে ব্যবসা করে তারা কোন জাতের মানুষ। জবাব দিন। নয়তো এদের ধিক্কার দিন। এরা আলবদরের চেয়ে কোন দিক দিয়ে ভালো। প্লিজ জবাব দিন।
লেখক বলেছেন: পড়েছি আগেই, আজ আবার পড়লাম।
আসলে আমি মানুষের জ্ঞানের সাথে আর কিছু মিলিয়ে ফেলার পক্ষপাতি নই।
পিয়ালের সাথে যারা লাগতে আসে কাউকেই তার বক্তব্যের বিপরীতে তেমন কোন জোড়ালো যুক্তি বা সাক্ষ্য প্রমান দিতে দেখিনা।
ভাল থাকুন। খাদ্য টিপসের জন্যে ই মেইল করুন। বেশী খেয়েও ভাল থাকা যায়।
ও.জামান বলেছেন:
কাশেমের চ্যানেলে অনেক যুক্তি দিয়ে কথা বলে। গোলাম আযমের ও অনেক কেতাব আছে, আছে মউদুদীরও। সাঈদী সাহেবের ওয়াজে তো শুনেছি লক্ষাধিক মানুষ হয়। হিটলারও খু-উ-ব বড় মাপের আঁকিয়ে ছিলেন। এরা সবাই কোন না কোন মহলের কাছে পুজ্য বা পুজ্য ছিলেন। তবে আমার কাছে কখনো নয়।
লেখক বলেছেন: মানলাম। কিন্তু তার জ্ঞান আমি অস্বীকার করি কিভাবে?
সাঈদীর ধর্মান্তরিত করার ক্ষমতা আমি অস্বীকার করি কিভাবে?
বাস্তবতা বলেছেন:
@লেখক; 'সাঈদীর ধর্মান্তরিত করার ক্ষমতা আমি অস্বীকার করি কিভাবে'এ নিয়ে খুব ভাল একটা পোষ্ট পড়েছিলাম আগে, এখন লিংক খুঁজে পাচ্ছি না। বিষয়টা কি সত্যি? সেই পোষ্টে লেখক যুক্তি দিয়েছিলেন যে তথাকথিত ধর্মান্তরিত মানুষ আসলে সাইদীর অনুসারী, মানে পুরোটাই শো।
লেখক বলেছেন: সাঈদী অনেককেই ধর্মান্তরিত করেছে বলে শুনেছি অনেকের কাছে।
ও.জামান বলেছেন:
@বাস্তবতা, আপনার জানা তথ্য ১০০% সত্যি। কৌতুহল বশত একবার ওনার ওয়াজ শুনতে গিয়েছিলাম। একটা ধর্মীয় ফ্রড। যে জ্ঞান মানুষকে বিপথে চালায় সে জ্ঞান দিয়ে কি করবো ভাই?
বাস্তবতা বলেছেন:
@ও জামানঃ আপনি কি আপনার ব্লগে আমাকে ব্লক করেছেন?যদি করে থাকেন, তবে তার কারন কি? কখনো অশোভন কোন কিছু করেছি বলেতো মনে পড়ে না!!
---
যাই হোক না কেন, আমার ব্লগে সবসময়ই স্বাগতম। ভাল থাকবেন।
ও.জামান বলেছেন:
স্যরি বাস্তবতা ভাই, একদম স্যরি। আমার ৭ম শ্রেণী পড়ুয়া মেয়েও আমার এই ব্লগ/ফেইসবুক সব ব্যবহার করে (কমেণ্ট করে না।)। কাউকে খারাপ ভাষা ব্যবহার করতে দেখলেই ব্লক করে। আমি জানি না কি ঘটেছিলো। এক্ষুনি দেখছি। স্যরি, সকালেই ঠিক করে দেব।
বাস্তবতা বলেছেন:
নো প্রব্লেমো।আপ্নারে একটা মাইনাস দিতে যেয়ে খেয়াল করলাম। তবে কোনদিন খারাপ ভাষা ব্যাবহার করেছি বলেতো মনে পরে না!! ভাইঝিকে জিজ্ঞেস করবেনতো!!
সুবিদ্ বলেছেন:
+++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ সুবিদ্।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















আচ্ছা, ফকার সাথে শেখ মুজিবের সু-সম্পর্কের কথাটা কি সত্যি?
আর কাশেম আলীর সাথে আমাদের আশরাফ সাহেবের ফটোসেশনের একটা ছবি না দেয়ার লোভ সামলাতে পারলাম না।