somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিয়েল লাইফ জোকস (৬ষ্ঠ পর্ব বা ব্লগারদের কমেন্ট পর্ব )

১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পর্বটি আমার রিয়েল লাইফ কোন ঘটনা না – এগুলো হল আমি আমার রিয়েল লাইফ জোকস বিভিন্ন ব্লগে পোস্ট দেয়ার পর,অনেক ব্লগার তাদের রিয়েল লাইফ জোকস কমেন্ট আকারে উল্লেখ করেছিলেন । সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম -

মাহমুদুল হাসান কায়রো ( সামু )

এসএমএসের জবাবে এস এম এস, তোর মোবাইল নাম্বার টা এসএমএস করে পাঠা, ফোন দিমু ।

অপ্রিয় সত্য ৭০০ (সামু )

এক পাবলিক টয়লেটে ঢুকেছি
যেই চেইন’টা মাত্র খুলেছি
খেলাম ভ্যাবাচেকা
সামনে দেয়ালে আছে লিখা
“তুই যত বড়ই মাস্তান হস না কেন
পেন্ট খুলতেই হবে সালা

সাদী ডিজিটাল (মুক্তব্লগ )

আমাদের মার্কেটেরই একটি বাথরুমে লেখা
ডাইনে তাকান
বামে তাকান
পিছনে তাকান
উপরে তাকান
এই মিয়া যা করতে আইছেন তা কইরা তাড়াতাড়ি বাইর হন।
এদিক সেদিক তাকান কেন

নিচের এই কৌতুকটি সংগ্রহিত - ব্লগার দেবদাস মুক্তব্লগে এটি আমার রিয়েল লাইফ জোকস ১ম পর্বে কমেন্ট আকারে দিয়েছিলেন । পড়ুন মজা পাবেন :)


মুজাহীদ সাহেব বাসায় বসেই চুল কাটান। প্রতি মাসের প্রথম শুক্রবার সকাল দশটায় এক নাপিত আসে তাঁর বাসায়। মুজাহীদ সাহেবের মন-পছন্দ স্টাইলে চুল কেটে অভ্যস্থ হয়ে গেছে সেই নাপিত। কাজ শেষে মোটা বকশিস নিয়ে ফিরে যায় সে। এভাবেই চুল কাটা চলে প্রতি মাসে।

একদিন হঠাৎ কি হলো.... চুল কাটতে কাটতে নাপিত মুজাহীদ সাহেবকে জিজ্ঞেস করে বসলো... "স্যার, যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হবে কবে?"
মুজাদীদ সাহেব বিরক্ত হলেন..."যুদ্ধ অপরাধীদের বিচার দিয়ে তোমার কি কাজ? তুমি তোমার কাজ কর"। নাপিত নিজের কাজ শেষ করে সেদিনের মত চলে গেল।

পরের মাসে নাপিত আবার এসেছে মুজাহীদ সাহেবের চুল কাটতে। চুল কাটতে কাটতে আবার সেই কথা....."স্যার, যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হবে শুনতেছি"। মুজাদীদ সাহেব প্রচন্ড রাগ করলেন....ধমক লাগালেন..."এর পরে আবার কোনদিন যদি তুমি যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে কিছু বলেছ...তো তোমাকে ঘাড় ধরে বের করে দেব"। নাপিত মুখ কালো করে নিজের কাজ শেষ করে বকশিস নিয়ে চলে গেল।

এর পরের মাসে আবার মুজাহীদ সাহেবের চুল কাটতে বসেছে নাপিত..... "স্যার, অভয় দিলে একটা কথা কই"।
- কি বলবে বলো।
- স্যার, এই সরকার কি যুদ্ধ অপরাধীদের বিচার করেই ছাড়বে? আপনার কি মনে হয়?

মুজাহীদ সাহেব প্রচন্ড রাগে কাঁপতে লাগলেন......দারোয়ানকে ডেকে ঘাড় ধরে নাপিতকে বের করে দিলেন...'আর কক্ষনো যেন এই লোককে আর বাসায় ঢুকতে না দেখি'।

মনটা খু-উ-ব খারাপ করে বাড়ী থেকে বের হয়ে যাচ্ছে নাপিত। দারোয়ন তাঁকে বললো... 'ভাই, কি দরকার আছিল? জানইতো স্যার এই কথায় রাগ করে! তোমাকে মানা করার পরও প্রতিবারই তুমি এই আলাপ দেও কেন? যুদ্ধ অপরাধের বিচার দিয়া তোমার কি কাম মিয়া?'
- ভাই, আমি কি এই কথা কই সাধে? এই কথা কইলে আমার কামে সুবিধা হয়।
- কি রকম?
- যুদ্ধ অপরাধীদের বিচারের কথা শুনলেই মুজাহীদ সাহেবের চুল খাড়া হইয়া যায়...আর তখনই আমার কাঁচি চালাইতে সুবিধা!!...........


রিয়েল লাইফ জোকস ( ১ম পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ২য় পর্ব )
রিয়েল লাইফ জোকস ( ৩য় পর্ব )
রিয়েল লাইফ জোকস (৪র্থ পর্ব)
রিয়েল লাইফ জোকস (৫ম পর্ব)


সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×