আমার দিনলিপি

এখন থেকে আমি 'মুক্ত মানব' -এই নিক-এ লিখবো। আপনি আমন্ত্রিত। 

বার্মা : তোমার বিপন্নতা আমাকেও ছুঁয়ে যায়

১০ ই মে, ২০০৮ সকাল ৭:৩৭

ছোটবেলায় বাবার বইয়ের আলমারি থেকে 'আমি সুভাষ বলছি' পড়ে জেনেছিলাম তোমার মাটিতে 'কদম কদম বাড়ায়ে যা' গেয়ে সুভায-শাহনেওয়াজরা এসেছিলেন, আমাদের বাংলার দোরগোড়ায়,
পরে আরো জানলাম, তোমার মাটিতেই চিরনিদ্রায় শায়িত শেষ মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলায় রাজর্ষি নামে একটা শব্দ আছে। কিন্তু, সম্রাটর্ষি বলে তো কিছু নেই। থাকলে বাহাদুর শাহকে সেটা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

পুবের মন, পশ্চিমের ক্ষণ: টাশকি খাওয়া দুই কাহন

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩১

লকার রুমের শ্রদ্ধেয় দিগম্বর...

এ দেশের প্রায় সব স্কুল-কলেজেই জিমনেশিয়াম-সুইমিংপুল ইত্যাদি থাকে। আর, দাড়ির ব্যাপারে দুনিয়াব্যাপী রয়েছে মিশ্র ধারণা। কেউ পুজনীয় দাড়িঅলা , কারো পোড়ানো হয় কুশপুতুল। যাহো'ক, মোটামুটি সবাই একমত যে কোনো কোনো শশ্রুমন্ডিত চেহারা দেখলে মনে একটা স্টেরিওটিপিক্যাল সমীহভাব জাগে। কেমন হুজুর হুজুর কিম্বা ঠাকুর ঠাকুর লাগে। তো সেরকম...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

পুবের মন, পশ্চিমের ক্ষণ: বরফ গলা দুই কাহন

০৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪৪

মির্চা-মৈত্রেয়ী: গল্প নয় সত্যি!

ক্লাশের প্রথমদিন সবার একটা চেষ্টা থাকে বরফ গলানোর। অনেকগুলো অচেনা মুখ প্রায় ষোলো সপ্তাহের জন্য একটা রুটিনে বাঁধা পড়ে যায়। টিচার-রা চেষ্টা করেন প্রত্যেককে দু-তিন জনের গ্রুপে ভাগ করে তাদেরকে চেনা-জানার সুযোগ করে দিতে। আমার ভাগে পড়লো রুমেনিয়ার এক ছেলে। আমি বাংলাদেশ থেকে এসেছি জেনে বলে উঠলো,...

পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে

হাওয়া হাওয়া ....

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩২

'Gone With the Wind' ম্যুভিটা দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। উনিশ শতকের মার্কিন গ্বহযুদ্ধের পটভুমিতে লেখিকা মার্গারেট মিশেল-এর এই শিরোনামের বইটা যে সিনেমা বানিয়ে ছাড়লে পাঠকেরাই দর্শক হয়ে বক্স অফিস মাত করবে সেটা বুঝতে হলিউডের প্রযোজকদের দেরী হয় নি। চুটিয়ে ব্যবসা করার পর এখন ক্লার্ক গ্যাবল আর...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ও আলোর পথের যাত্রী, জীবনের ধ্রুবতারা.....

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩

আমিশ পল্লীতে একদিন

হ্যারিসন ফোর্ড অভিনীত 'witness' নামের এক টান টান থ্রিলারে প্রথম দেখি এই ব্যতিক্রমী জনগোষ্টির জীবন যাপন প্রনালী। আমেরিকা এবং কানাডার কয়েকটি রাজ্য ছড়িয়ে ছিটিয়ে র'য়েছে এঁদের পল্লী। শুধু নিরাড়ম্বর বললে কম বলা হয় এঁদেরকে। প্রযুক্তি , প্রাচুর্য এবং ভোগবাদী দর্শনের এই কেন্দ্রে বসবাস ক'রেও কোন...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

তুমি আমার নতুন বছর

০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪১

তুমি কি পারুল?
একুশ শতকের এই তুমুল জন্মশাসনের যুগে
সপ্ত সহোদর সোহাগী চম্পা তোমার ধরায় আসার ছল,
নীতি নির্ধারকদের খাওয়াতে ধরা, পানি প্রার্থীদের ঘোল?

তুমি কি পার্বতী?
গরুর গাড়ির ক্যাঁচর ক্যাঁচর,
তোমার দ্বারে আসে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ফরাসি সৌরভ, আমাদের গৌরব -শেষ পর্ব

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০০

পুরোটার স্বাদ পেতে আগের পর্বে চোখ বুলিয়ে নিন।

সেই যে প্যারিসে গিয়ে একবার আইফল টাওয়ারে এলিভেটরে উঠে সিঁড়ি দিয়ে নেমেছিলাম! আশে পাশে একটু সময় নিয়ে ঘোরাঘুরি করেছিলাম। মনে আশা, যদি বাধে..যদি লাইগ্যা যায়...। সেবারে কিছুই হয় নাই। আমি মুখিয়ে ছিলাম, কিন্তু এক হাতে তো তালি বাজে না!...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ফরাসী সৌরভ, আমাদের গৌরব-১ম পর্ব

২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০৩

ফরাসী দেশের প্রতি অনেকেরই মুগ্ধতা আছে। বলা হয় সৃজনশীল মানুযের স্বদেশ দুটি: একটি যেখানে সে জন্মেছে, দ্বিতীয়টি হলো প্যারিস। আমারো কিছু ভালোলাগা আছে এ-দেশের সাহিত্য-চিত্রকলার প্রতি। শিল্পমনা মানুষের প্রতি। কয়টা দেশের প্রেসিডেন্ট নিজে উড়ে আসবেন অনেক দুরের একটা দেশের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ছবি পরিচালককে (সত্যজিত রায়) নিজ...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

তোমাকে বলবো না, কারণ....

২৫ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৫

ভেবেছিলাম অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে বলবো সে কথা,
কিন্তু, সেলিম-দেলোয়ার আর বসুনিয়ার স্মৃতি ঘেরা মধুর ক্যান্টিনে মনে হলো, আগে গনতন্ত্র মুক্তি পাক, তারপর বলবো।

ভেবেছিলাম রাজপথে বলবো তোমাকে,
রাজস্বাক্ষী থাকবে প্রেসক্লাব মোড়ের শিল কড়ই গাছেরা।
স্বৈরাচারের পতন হলেও নব্বুইয়ের উত্তাল দিনে নুর হোসেনের আরদ্ধ স্বপ্ন গুলোর টানে সে কথা বলা হয়ে ওঠেনি।

এরপর একে......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

সামনে সুসং দুর্গাপুর , পেছনে এক কবি

২৩ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৪৫

[ উত্সর্গ: সেই কবিকে, যাঁর প্রবল নিষেধ সত্বেও আমি সোমেশ্বরী নদী পেরিয়ে ছেলেবেলা খুঁজতে সুসং দুর্গাপুরে গিয়েছিলাম আমার বড়বেলায়।


অফিসের সোশ্যালে এবারের বিশেষ আকর্ষন গারো ছেলে-মেয়েদের নাচ-গান। শিল্পীদের আনতে অফিসের দুই মাইক্রোবাস যাচ্ছে। গারো! শব্দটা যেন ছলকে উঠলো বুকের ভেতর। গারো মানে গারো পাহাড়ের কোলে, সোমেশ্বরী নদীর তীরে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৮৪৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নতুন ব্লগের লিংক:
http://www.somewhereinblog.net
/muktamanabblog/


যা দেখি যেভাবে দেখি...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৮টি
  • মন্তব্য করেছেন: ৩৫০টি
  • মন্তব্য পেয়েছেন: ২৪৯টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ১৬৪১২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই