কিছুই কি নেই বাকি? নাকি "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"?!
২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারত বিচিত্রার প্রিন্টার্স লাইনে বেলাল চৌধুরীর নাম ছাপা হতো, ছোটো বেলায় দেখতে পেতাম। বড় হয়ে তাঁর ঢাকা এবং কোলকাতায় একদা কাটানো বোহেমিয়ান জীবনের কথা জানতে পারি। তাঁর কবিতা খুব বেশী পড়া হয়ে ওঠেনি। কোলকাতা থেকে প্রকাশিত 'স্বনির্বাচিত' নামের একটা কবিতার বইয়ের কথা মনে পড়ছে, যাতে চমৎকার প্রচ্ছদ এবং চমৎকার কাগজে দুই বাংলার কয়েকজন কবির নিজের পছন্দের একটা ক'রে কবিতা ছিলো। সেখানে কি বেলাল চৌধুরীর ঠাঁই হয়েছিলো? মনে পড়ছে না। তাঁর বন্ধু সুনীলের 'কেউ কথা রাখেনি' সেখানেই প্রথম পড়ি, আশির দশকের একদম শুরুর দিকে। কোন বোহেমিয়ান লেখক-কবি-শিল্পীর ছন্নছাড়া যাপিত জীবনের কথা পড়লেই ঝলকে ওঠে আমাদের তরুন বয়সের বন্ধুত্ব আর ঘড়ি-ভোলা, আড্ডাময় সময়ের কথা। কিছুটা বিষণ্নও লাগে সেই সাথে এই ভেবে যে, যা গেছে তার সবই কি গেছে, কিছুই কি নেই বাকি? নাকি "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"?! কবি বেলাল চৌধুরীর অনন্ত যাত্রা আনন্দময় হো'ক।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন