ন্যায় বিচারের র্যাংকিং করার সক্ষমতার প্রতি আদৌ ন্যায় বিচার করতে পারছে কি?!
৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট এর ২০১৫ এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী ১০২ টি দেশের মধ্যে ডেনমার্ক প্রথম (স্কোর ৮৭%), বাংলাদেশ ন্যায় বিচার কার্যকর করার ক্ষেত্রে ৯৩ তম (স্কোর ৪২%)। আম জনতার জন্য ভারতে বাংলাদেশের চেয়ে ন্যায়বিচার পাবার সম্ভাবনা বেশি (স্কোর ৫১%, অবস্থান ৫৯ তম), পাকিস্তানে কম (৩৮%, অবস্থান ৯৮ তম) এই ফলাফলে অবাক হইনি। অবাক হয়েছি দুটো বিষয়ে: এক, আফ্রিকার বেশ কয়েকটি দেশের (যেমন, ঘানা, সেনেগাল, "তিউনিসিয়া", দক্ষিন আফ্রিকা ) ন্যায় বিচার পরিস্থিতি বাংলাদেশ তো বটেই এমনকি ভারতের চেয়েও বেশ ভালো এটা জেনে। যে তিউনিসিয়াতে ন্যায় বিচার না পেয়ে এক পথের ধারের ফল বিক্রেতা নিজ গায়ে আগুন লাগিয়ে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্তের মরনোত্তর উদ্বোধক হতে বাধ্য হলেন, সেই তিউনিসিয়ার অবস্থান ১০২টি রাষ্ট্রের মধ্যে ৪২ তম (স্কোর ৫৬%)। দুই, ভেনেজুয়েলার ন্যায় বিচার পরিস্থিতি আফগানিস্থানের চেয়েও খারাপ- এটা জেনে (অবস্থান ১০২ তম, স্কোর ৩২%)। এহেন রিপোর্ট দেখে অবাক হওয়ার পাশাপাশি কেউ যদি প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বিচারের র্যাংকিং করার সক্ষমতার প্রতি আদৌ ন্যায় বিচার করতে পারছে কি না প্রশ্ন তোলেন তাহলে কি খুব অবাক হওয়ার অবকাশ থাকবে?!!!!!!


সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন