somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আলোর পথের যাত্রী, জীবনের ধ্রুবতারা.....

০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিশ পল্লীতে একদিন

হ্যারিসন ফোর্ড অভিনীত 'witness' নামের এক টান টান থ্রিলারে প্রথম দেখি এই ব্যতিক্রমী জনগোষ্টির জীবন যাপন প্রনালী। আমেরিকা এবং কানাডার কয়েকটি রাজ্য ছড়িয়ে ছিটিয়ে র'য়েছে এঁদের পল্লী। শুধু নিরাড়ম্বর বললে কম বলা হয় এঁদেরকে। প্রযুক্তি , প্রাচুর্য এবং ভোগবাদী দর্শনের এই কেন্দ্রে বসবাস ক'রেও কোন আত্নশক্তির জোরে এঁরা শত শত বছর ধরে এমন সাদা মাটা মাটির মানুষের জীবন-সংস্কৃতি বাঁচিয়ে চলেছে ভেবে অবাক হ'তে হয়। মুভিটি দেখে আমার প্রথমে মনে হয়েছিলো, এটা একটা হলিউডি চাপাবাজি, একবিংশ শতকে এরকমও কি হওয়া সম্ভব?! তো গেলাম একদিন পেনসিলভেনিয়ার এক আমিশ পল্লীতে। না, হলিউড চাপা মারলেও, এই মুভিতে মারেনি। সত্যি, কোন যাদু মন্ত্রবলে যেনো সময় থেমে রয়েছে এখানে। সেই ঘোড়ায় টানা গাড়ি। বিদ্যুত নেই টেলিফোন, নেই টিভি, নেই কম্পিউটার। নেই পাইপবাহিত পানি , কুয়া থেকে পানি তোলা হয়, সেই আদি এবং অক্বত্রিম কপিকল , রশি আর বাইসেপ-ট্রাইসেপের সমন্বয়ে। বাজারে গেলাম, যা কিছুই কিনুন, এক ডজন ডিম থেকে একটি ঘোড়াগাড়ি- উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনতে হবে। ছবি তুলতে চাইলাম, একজন শান্ত অথচ প্রবলভাবে বাধা দিলো। 'সভ্য(!)' জগতের ছোঁয়াচ বাচিয়ে এভাবেই এঁরা শতাব্দির পর শতাব্দি নিজেদের জগতে র‌য়েছে। শিশুরা যায় নিজেদের স্কুলে। যুদ্ধে বিশ্বাস করেনা, তাই কোন মার্কিন সরকারই এঁদেরকে সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করেনা । অপরাধ নেই, তাই যান না এঁরা প্রচলিত আইন-আদালতেও। কখনো সখনো কোন কৃষি বা কুটির শিল্পজাত দ্রব্য কেনা কাটার জন্য নিকটস্থ 'সভ্য' বাজারে গেলে 'সভ্য' সমাজের লোকজন অনেকে যেভাবে টিটকারি মারেন এঁদেরকে-তাতে আসলে সভ্য কারা-সে নিয়েই ধন্দে পড়তে হয়। ছেলে-মেয়ে সবারই সৌম্যকান্তি, কালো পোশাকে তা যেন আরো সমীহ জাগায়। দাঁড়িঅলা ছেলেগুলো আর মাথায় কাপড় দেয়া মেয়েদের সপ্রতিভ অথচ প্রশান্ত চাউনি দেখে মনে হলো ছেলে বেলায় পড়া শকুন্তলার তপোবনের পশ্চিমা সংস্করনে এসে পড়েছি।

দিনের শেযে 'সভ্যতার' দিকে ফিরে যেতে যেতে মনে হচ্ছিলো মুভিটির একটা দৃশ্যের কথা: যেখানে প্রাণ বাঁচাতে আমিশপল্লীতে আত্নগোপনকারী সভ্যজগতের হ্যারিসন ফোর্ড আর দশজন আমিশের সাথে একই রকম পোশাক পরে এক সভ্য বাজারের উপর দিয়ে যাবার সময় নিরীহ, শান্তিকামী আমিশদেরকে উপর 'সভ্য সমাজের মানুষদের' খামোখা হেনস্থা করার দৃশ্য দেখে মুহুর্তের জন্য নিজের ছদ্মবেশের কথা ভুলে প্রতিবাদ করেছিলো -উল্টা মার দিতে শুরু করেছিলো-যেটা দেখে উত্যক্তকারীদের চোখ কপালে উঠেছিলো (এ আবার কেমন আমিশ যে কিনা পাল্টা মারে!)।
আমি মাত্র কয়েক ঘন্টা এঁদের সাথে কাটিয়েই তেমন উত্যক্তকারীদের দ্যাখা পেলে ফোর্ডগিরি শুরু করতে অরাজি হবো না। নিরামিষাশী তো নই!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২০
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×