somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মুক্তি

লিখেছেন বিদ্বৎকল্প, ২৮ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

আজ বুঝি মৃত্যুটা খুব বেশি প্রয়োজন তোমাকে মুক্তি দিতে।মৃত্যুটা খুববেশি প্রয়োজন আমার।

কয়েক হাজার কবিতা তোমার জন্য। তোমাকেই উৎসর্গ করে যাব মৃত্যুর উল্লাসে।

অজস্র জীবনের বিচ্ছিন্ন ভাবনার মত নিরবতা তোমাকে মুক্তি দেবে!

দেবে অপার পঙ্কতির স্বাধীনতা।

আমার কানে এখনো বাজছে, তুমি চিৎকার করে বলছো,আমাকে মুক্তি দাও! বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ১২ like!

আকাশে অসীম চাঁদ

লিখেছেন বিদ্বৎকল্প, ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১১

চাঁদের বন্দনা করো। তুমি চাঁদের বন্দনা করো মায়া।

খোঁজো মেঘের নরম মোমে

আকাশে অসীম চাঁদ-

নীল জোছনার শাড়ী হয়ে বুকের উপর নামে।



মায়াবী এক আলোর বৈঠকে

জোনাক পোকা ধরো- ... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

চিঠি

লিখেছেন বিদ্বৎকল্প, ২১ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৩





উকিলবাবু তুমি বড় খামখেয়ালী।

এমন ভাবে আমার কাটে সারাটারাত-

তুমি শুধু মাসের চিঠি

ডাকবাক্সে

হরিৎ খামে ভরে ক্ষান্ত! ... বাকিটুকু পড়ুন

৪৩ টি মন্তব্য      ২৫৪ বার পঠিত     ১৩ like!

হাসির ঋণ

লিখেছেন বিদ্বৎকল্প, ২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৩

জানতাম, একই শহরে থাকি বলেই জানতাম আবার দেখা হবে।

সে সন্ধ্যায় তোমার হাসির শব্দ শুনেই চোখ ফিরিয়েছিলাম। তোমার বাহন আমাকে পাশ কাটিয়ে গেল। দৃষ্টিও!

সদ্য জ্বলা সোডিয়াম আলোয় গালে পড়া টোল ঢাকা পড়েছিল। কৈশর, সিঁড়ির অন্ধকার, আর জমকালো রঙীন চুমু ফ্ল্যাশব্যাকে তখন!

এই অন্ধকারকে বললাম, ওকে আমি চিনি। খুব চিনি। জানালার ওপারে... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

আসো কাছে মেরুন রঙের ফুল

লিখেছেন বিদ্বৎকল্প, ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

আসো পাখি হই। অথবা সে পাখি

হয়ে জলে নেমে পড়ি..

জল জল খেলা বড় ভাল লাগে

আসো পাতি হাঁস হয়ে থাকি।



আসো যাই ঘুরে আসি

জংগলে ঢুকে পড়ি বুনো পাতা হয়ে ... বাকিটুকু পড়ুন

৪০ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     ১৬ like!

তথাকথিত প্রেমটা...

লিখেছেন বিদ্বৎকল্প, ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৬

শরীরে একটা দগদগে ঘা-

ফোলা শরীরে অনেকটা জুড়ে ছড়িয়ে আছে,সেই ক্ষত বৃত্তের মত। সযতনে বাঁচিয়ে রাখি তাকে শুশ্রুষা করি মন্ত্রমুগ্ধের মতো। প্রতিদিন ন্যকড়া ভেজানো জল জিইয়ে রাখে ক্ষত। মাঝে মাঝে হারিকেনের আগুন আলোয় উঁচিয়ে ধরি বৃত্তের বহুরূপী ক্ষতটা। জীবানুরা নড়েচড়ে ওঠে, সাড়া পড়ে যায় শহরে। লোভ লালসা দিয়ে প্রতিনিয়ত লালন... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     ১০ like!

রাগবতী...

লিখেছেন বিদ্বৎকল্প, ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৮

স্বপ্ন! হ্যা ঠিক এই স্বপ্নটাই দেখতে চেয়েছিলাম আমি।

গত রাতে ঘুমিয়ে পড়ার আগে আগে মনে মনে ভেবেছিলাম বকুল... বকুল... ! ঘটনাটা এমন না যে আমি স্বপ্নে বকুল দেখেছি। তবে সাদা ফুল ছিল। জোছনায় সাদা ফুল!

সারা গাছ ভরে ছিল তুষার বৃষ্টির মত ফুলে।



প্রেম ছিল ঝরে গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বাসি হয়ে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ১০ like!

আমায় এবার...

লিখেছেন বিদ্বৎকল্প, ২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৩

১.

আমায় এবার জোৎস্না বলো -

আগুন - আলো - ফুল -

জলতরঙ্গ - বুনো রঙ - উত্তাপে ঝড় -

ক্যানভাসে বকুল!

আমায় বলো একটি ছবি -

হায়রোগ্লিফিক্স - অটল বেদী - শুদ্ধ মমতা - ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

মায়া...

লিখেছেন বিদ্বৎকল্প, ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪

১.

মায়াবী ডানায় উড়ে যায় কিছু মায়া।

কিছু সুখ শব্দ....

জব্দ কালো জাদুর নিঃশব্দ ছোঁয়ায়।

চুমকির মত আকাশে

তোমার চোখের মত চাঁদ

আলো দেখি মমতায় ... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

কে জানে বেঁচে থেকে কতবার মরে গেছি আমি

লিখেছেন বিদ্বৎকল্প, ২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:০১

''তাকে জ্বলতে দেখলাম। সারা শরীর ভর্তি পলাশের মত আগুন। দাউ দাউ করে জ্বলে যাচ্ছিল তার দেহ! অথচ এক প্রশান্তি ছিল চোখে। অভ্যস্ত দারুন!

এই প্রথমবার জ্বলছে না সে। জলের তলেও জ্বলে যেত যে একসময়!



অতঃপর পুড়তে পুড়তে তার মৃত্যু দেখলাম। শান্ত ধীর পায়ে মৃত্যুর পথে পা রেখেছিল! জীবন্ত অধ্যায়ে কত বার মৃত্যুকে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৫৯ বার পঠিত     like!

দায়িত্ব সত্ত্ব...

লিখেছেন বিদ্বৎকল্প, ১৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২৭

এই যে বেওয়ারিশ লেখাগুলো জরায়ুর পিচ্ছিল পথ পেরিয়ে

হুড়মুড় করে জন্মাচ্ছে।

কে নেবে এর দায়ভার!

যতনে ভাত বেড়ে বেড়ে মুখে তুলে খাওয়াচ্ছি।

স্নেহ ডিপোজিট করছি বেনামে।

কে বোঝাবে তাদের, খোদা না করে, হঠাৎই পড়ে গেল একপাশ,

বিমাটাও করা হযনি এখনো। ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

চোখ মেলো মায়াবী

লিখেছেন বিদ্বৎকল্প, ১০ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১৮

চোখ থেকে চশমাটা খোলো মায়াবী।

পার্সের খুচরোগুলো খুঁজে পাচ্ছোনা বলে,

পেছনে তাকিয়ে দেখো, গাড়ি ঘোড়ার দল

হুমড়ি খেয়ে পড়ছে।

আটকে পড়া পুরুষের চোখ,

লেহন করছে ক্রমাগত দু'পাহাড়ের মধ্যবর্তী

ছায়াকীর্ন অঞ্চল; ... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     ১২ like!

তুমি যাচ্ছো বলে....

লিখেছেন বিদ্বৎকল্প, ০৯ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৯

তুমি যাচ্ছো বলে

সীমানার ওপার থেকে বিষাদেরা মুচকি হেসে

বৃষ্টির মত নেমে আসে।

নির্জন জংশনে নিরবে ট্রেনেরা আসা যাওয়া করে

হুইসেলের শব্দটাকে বিদেশি হাঁসের ডাক মনে হয়।



তুমি যাচ্ছো বলে ... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

আর কিছু নয়...

লিখেছেন বিদ্বৎকল্প, ০৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৫

আর কিছু নয় আর কিছু নয়

তখন ছিল সুখের সময়।

তখন ছিল সোনার মাছি

এতটুক ঘুম কাছাকাছি।

আর কিছু কি থাকতে আছে

নদী কিমবা চাঁদের কাছে

ঘুমের মধ্যে একলা পাখি ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

এইভাবে সব নষ্ট হবে...

লিখেছেন বিদ্বৎকল্প, ০৭ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৭

এই ভাবে ঠিক এইভাবে সব নষ্ট হবে;

জঙ্গলামহল দখল হয়ে

ইট পাথরের প্রাসাদ হবে।

জলের নিচে সুরের সিঁড়ি

পদ্মবাথান আষাঢ় মাসের

কাদায় মাখামাখি হবে।

নীল সুতোটা যাহার হাতে ... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫০৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ