মায়া...
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
মায়াবী ডানায় উড়ে যায় কিছু মায়া।
কিছু সুখ শব্দ....
জব্দ কালো জাদুর নিঃশব্দ ছোঁয়ায়।
চুমকির মত আকাশে
তোমার চোখের মত চাঁদ
আলো দেখি মমতায়
আর-
মন ভাল হয়ে যায় বারবার।
২.
আমি সারাদিন তোমাকে ভালবাসি।
সারাদিন ছেড়ে যাই ভাবি
সারাদিন দূরে থেকে তোমাকে পাই
সারাদিন নতুন থাকে প্রেমেরা
নতুনের মত ডুবে যাই।
সারাদিন প্রেমে ভাসি।
৩.
আমার গায়ে মৃত লাশের গন্ধ
আর আনন্দ তোমার শরীরে।
মোমবাতির রহস্যময় আলোয়
যে নারীকে দেখো তুমি
প্রতিদ্বন্দ্বী অন্ধকারের বিরুদ্ধে
সে তোমার প্রবল প্রতিবাদ।
নারীর আকন্ঠ নম্রতায় মুগ্ধ ছিলে তুমি।
তাই মৃত্যুতে বড় শোকাবদ্ধ।
আর এখন এসময়...
আমার গায়ে মৃত লাশের গন্ধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন