আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

নিজেকে বড়ো বেমানান লাগে

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৬



অবিরত ভুলের মাঝেই বেঁচে আছি নির্বিকার, রোজ সেই চিরচেনা আকাশটা ঠিকই উঁকি দেয় আমার ভেজা জানালায়। নোনা-জলে কতৃত্ত্ব আর করুণার দ্বন্দে ঋদ্ধ হ’য়ে বাঁচে অনাহুত কবিতারা সব; বাতাসের গান যদি শোনা যেতো কান পেতে, সত্যি হ’তো যদি একান্ত ফাগুনের শিহরণ তবে আমিও তোমাদের মতো বেঁচে যেতাম জীবন-বোধের অহমিকা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

আমারো ফান পিক পুস্টাইতে মনে লয়.....

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

অনেক দির ধইরা পিসিতে পচতেছিলো। তাই পুস্টায় দিলাম। অনেকেই দেখছেন। যারা দেখেন নাই......


পোলাপাইন গ্যাছে গা.....



সে আর কইতে........

পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে

নীলাকাশ ছেড়ে দুরে

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০

অবহেলা সব দুপায়ে মাড়িয়ে কবিতায় জেগে থাকি
সব ভুলে সেই আগের মতোই স্বপ্নের রং মাখি;
আমার আমিকে রোজকার মতো নতুন ক’রেই চিনি
ধুলোভরা মাঠে ভালবাসা সুখ, হাহাকার প্রতিদিনই।

কান্নার জল খুব কাছে দেখে স্বপ্নে দৈন্য বুঝি
অবশেষে তাই নিঃশেষে পুড়ে ধোঁয়াতেই ঠাই খুঁজি।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

রাত্রিবাস-১

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২২

এরাতে লেখা হ’তে পারতো কোন একটা মহৎ প্রেমের কবিতা।
অথবা কোন গল্পমালা,
নিদেনপক্ষে দু-চার পঙতি লেখা যেতে পারতো অনায়াসে
ছন্দে-শব্দে, তাল-লয় মাত্রা মিলিয়ে
কোন এক বালিকার মোহনীয় রুপের বর্ণনায়
সিক্ত হ’তে পারতো সেইসব পঙতিমালা
রুপ ক্যানো, শুধু চোখের বর্ণনায়
লেখা যেতে পারতো কয়েক পৃষ্ঠা।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভুলে ভরা পথে

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৬

ভুলে ভরা পথে হাঁটছে সময় অবহেলা মেখে গায়
আমি হাঁটি পথ তোমার স্বপ্নে অবরোধ খালি পায়;
বালিকার প্রেমে কবিতারা সব পাখি-ডানা ম্যালে দুরে
মুঠোফোনে রোজ স্বপ্ন-বয়ান ইথারের ভুল সুরে।

তার-ই প্রেমে মজে বিপ্লবী মন কবিতায় পাশ ফেরে
রোজ-নামচার খাতা খুলে বসি স্বপ্ন-কথন সেরে;
ভুল প্রেমে মন রাত ভোর করে একটু আলোর খোঁজে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ICCIT তে পাঠালাম আমার থিসিস পেপার

১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:০৫

আজ ICCIT তে থিসিস পেপার পাঠালাম। টপিক- A Multiple Protein Sequence Alignment Using Progressive and Iterative Approaches. বেশ হালকা লাগছে। অনেকদিন ধরে অনেক খেঁটেখুঁটে তৈরী করলাম। জানি না পাবলিশ হবে কিনা। এই প্রথম কোনো জার্নালে এধরণের রিসার্স পেপার পাঠানো। তার উপর আবার, আমার আর আমার গ্রুপমেট দুজনের কারোরই SSC বা...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ছড়া বা কবিতা অথবা গান

০৯ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৮

প্রযুক্তি পদ্য

দুনিয়া ভাসছে প্রযুক্তি জোয়ারে,
ইন্টারনেটও দুয়ারে দুয়ারে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

সাধের বিদ্যাপীঠে (পুঁথি)

২৪ শে জুন, ২০০৯ রাত ১২:৩৭

ইথারে ইথারে দ্যাখো দুর্নীতি বন্ধুতা
বাঙলা মায়ের কোলে শুয়ে কাঁদিছে সভ্যতা;
আমরা খুবই সভ্য...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

সময়ের প্রেতবিশ্বাসীরা

১২ ই জুন, ২০০৯ রাত ১:৩৯

বড্ডো থেমে থেমে চলছে ঘড়িটা
কোনরকমে দায় সেরেই উল্টে যাচ্ছে দিনপঞ্জির পাতা
সময়ের আঁস্তাকুড় ফুলে ফেঁপে উঠছে দিন দিন।
আর কতো ভার বইতে হবে আমাদের?

পুজিবাদী দেবতার ভয়ঙ্কর থাবায়
আমার নিম্নবিত্ত কবিতারা হাহাকার করে মরে
অবহেলা স’য়ে স’য়ে কুঁজো হয়ে যাচ্ছে পিঠ;...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

মুঠোফোনীয় চিরকুট

১৫ ই মে, ২০০৯ রাত ১:১৩

১.
নীলাকাশে দুটো কালো দাগ বড়োজোর।
রাতটা বোধহয় কেটে যাবে নির্ঘুম
হতাশায় ডুবে চোখ মেলে খুঁজি ভোর
খারাপ লাগার অভিনয় করি খুব।

২.
কথায় কথায় সময় গড়ালো......

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৮৮৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প’ড়ি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ে। ভালোলাগে কবিতা প’ড়তে, লিখতে, বাঁশি বাজাতে এবং অবশ্যই স্বপ্ন দেখতে। বাঙলাকে ভালবাসি।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২২টি
  • মন্তব্য করেছেন: ২৩৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১১৩টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৯ মাস
  • ব্লগটি মোট  ৪২৫৮ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ