নীলাভ কাব্য
০৩ রা মে, ২০০৯ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীলাভ কাব্যআমার কবিতা বিরহ আঘাতে
বেদনার নীলে বাঁচে
ছন্দে শব্দে নীলাকাশ গড়ি
নীলিমার নীল আঁচে।
অতীতের নীল ছুঁড়ে ফেলে দূরে
স্বপ্নের নীল ছুঁয়ে
নীল রঙা সুখ ধরা দ্যায় ঠিকই
দুঃখের নীলে ধুয়ে।
নীল পাখা মেলে প্রজাপতি গুলো
নীলাকাশ নীলে ঢাকে
বালিকারা নীল ওড়না উড়ায়ে
নীল প্রেম চোখে আঁকে।
নীল জোস্নায় মূক হোয়ে বসে
নীল ধ্রুবতারা মেখে
স্বপ্নে বিভোর নীলাকাশে উড়ি
নীল চোখে চোখ রেখে।
ঘৃণা নীলে মন অসহায় খুব
করুণার নীল মিশে
ভালবাসা সুখ ধুলায় লুটায়
স্বার্থের নীল বিষে।
চেতনার নীলে হাতেখড়ি দিয়ে
স্বপ্নেই কাঁপে বোধ
সত্যের নীলে বেঁচে রবে ঠিকই
বিপ্লব প্রতেশোধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন