নিজেকে বড়ো বেমানান লাগে
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবিরত ভুলের মাঝেই বেঁচে আছি নির্বিকার, রোজ সেই চিরচেনা আকাশটা ঠিকই উঁকি দেয় আমার ভেজা জানালায়। নোনা-জলে কতৃত্ত্ব আর করুণার দ্বন্দে ঋদ্ধ হ’য়ে বাঁচে অনাহুত কবিতারা সব; বাতাসের গান যদি শোনা যেতো কান পেতে, সত্যি হ’তো যদি একান্ত ফাগুনের শিহরণ তবে আমিও তোমাদের মতো বেঁচে যেতাম জীবন-বোধের অহমিকা ছাড়িয়ে। আমি তো আগুন্তক হ’তে চাই নি। আমি কবি হ’তে চেয়েছিলাম, প্রেমে-বিরহে-বিপ্লবে। শিশিরের মতো নিঃশব্দ পদচারণায়- জীবননান্দ ভর করে যদি উদাসী ভোরের স্বপ্নে। আমি তবে নিশ্চিন্ত হই বেঁচে থাকার আনন্দে। এখন আর চোখ বন্ধ ক’রলে আমার প্রিয় ঘাসফুল দেখি না, সেই এক জোড়া পরিচিত চড়ুই দেখি না, কুকুরের আদলে নিজেকে দেখি; মিথ্যের বিভৎসতায় আৎকে উঠি।
তোমার শীতল শুভ্রতার পাশে নিজেকে বড়োই বেমানান লাগে আজকাল।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন