আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

ও পৃথীবি !

১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

তুমি কি পোহাচ্ছিলে রোদ ; সবুজ সূর্যের নীচে_
ও পৃথীবি ?
তোমার গা বেয়ে-বেয়ে শ্যাওলা-ফড়িং_
উড়ে উড়ে চোখে বসে স্বপ্ন হয় ,
হাতে বসে বীজ হয়ে।
আজ তুমি কোন সূর্যের নীচে_গা পুড়িয়ে দেয়া তাপে_
ফড়িং গুলো রঙহীন পাতা হয়ে ভাসে।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নেশা

২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

কর্দমাক্ত নারী বুকে হাঁটে
ডানা ঝাপটে পড়া রাজহাঁসটা পিঠে স্থির,
গলা দিয়ে উপচে ওঠা রক্ত তার আকাশ চুইয়ে পড়ে।
রাঙা হয় পিঠ, সন্ধ্যার আকাশ ।
হাঁসটার বুকের উপর দিয়ে সবে ঘুরে গেছে একটা রিকশার প্যাডেল।
আর তোমার ভয় ধরা মনে
ঝি ঝি ডাকা অন্ধকার।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

প্রয়োজন বাস্তব প্রতিরোধ: আজ টিএসসিতে সমাবেশ

১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৭

এই ছবি যাদের মনকে আহত করেছে, আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করেছে তাদের জানাই:

প্রকৃতিকে জয় করা, যেকোনো প্রাণের প্রতি , বিষয়ের প্রতি পূর্ণ দখলদারিত্ব স্থাপনের ক্ষমতাকে মহমান্বিত করার যে সংস্কৃতি মানুষ গড়ে তুলছে, আজ সেই মনোভঙ্গী মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে।

সার্বক্ষণিক নিজের অস্তিত্বকে বলি করতে যেন মরিয়া আমরা। দূষিত বায়ুতে চারদিক...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

পোড়া পালকের গন্ধ

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৩

ছাদের ওপারে দেখি আকাশ মেঘ আর চিলেদের ওড়া,
তার সাথে পাল্লা দেয় শহরের ময়লা ঘাটা দশটি কাক,
ডানা উচিয়ে ডানা প্রসারিত করে।
আমরাও বদ্ধ ঘরে চিৎ হয়ে শুয়ে প্রসারিত করি মন।
দেয়াল ফুড়ে আসে, শুনি বন আর পাথরের শব্দ।
মাচায় শুকানো বাঁশের ঘ্রাণ,
ফাঁদে আটকে পড়া কাটবিড়ালির কান্না।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

তানভীর মোকাম্মেলের ‘বস্ত্রবালিকা’ দর্শন

৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৫২

একের পর এক গার্মেন্ট কারখানায় যখন শ্রমিক বিদ্রোহ চলছে, রাজপথে নেমে আসছে লাখ লাখ শ্রমিক; তখন মালিকশ্রেণী, রাষ্ট্রীয় মহল, দাতাগোষ্ঠির পক্ষ থেকে নানা প্রশ্ন ঘুরে ফিরে আসছে বা ওঠানো হচ্ছে। সবারই ভাবনা ‘কিভাবে এই শিল্পকে টিকিয়ে রাখা যায়’। মিডিয়ায় ধ্বনি উঠছে, ‘শ্রমিকের নৈরাজ্যে’ কারখানা উঠে যাবে। অতি মুনাফা, খুন-ধর্ষণ,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বদলানোর প্রতিযোগিতায় প্রথম আলো ও আইলা

২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

‘আইলার ছোবলে বিধ্বস্ত উপকূল’ এবং ‘আইলা’ ও বাধা হতে পারে নি’ একই পত্রিকার আজকের পাশাপাশি দুটি প্রথম পাতার শিরোনাম । একদিকে মানুষের মৃত্যু অন্য দিকে প্রথম অলোর দিন বদলের অঙ্গিকার ‘শপথ সংগ্রহ কমসূচি’। দুটি নিউজ পাশাপাশি দেখতে হয়তো কোন অসুবিধায় হতো না যদি কিনা ‘আইলা’ ও বাধা হতে পারে নি’...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ইতিহাস আর পূর্বপুরুষের আত্মার খোঁজে

২৫ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৪

আমরা এসেছিলাম দলে দলে,
অযুত অযুত মাইল দুর থেকে।
এসেছিলাম ল্যাম্পপোষ্টের ঝুলন্ত আলোয়,
ইতিহাস আর পূর্বপুরুষের আত্মার খোঁজে।
আমরা এসেছিলাম নদী পার হয়ে।
পাহাড় সমুদ্র আর বন থেকে।
পালিশহীন কালো শিরিশের চৌকি থেকে,
ধান পাহারা দেবার টংঘর থেকে ।...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৬৭৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৭টি
  • মন্তব্য করেছেন: ৩৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৮টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ২৫৩৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই