somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়োজন বাস্তব প্রতিরোধ: আজ টিএসসিতে সমাবেশ

১১ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছবি যাদের মনকে আহত করেছে, আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করেছে তাদের জানাই:

প্রকৃতিকে জয় করা, যেকোনো প্রাণের প্রতি , বিষয়ের প্রতি পূর্ণ দখলদারিত্ব স্থাপনের ক্ষমতাকে মহমান্বিত করার যে সংস্কৃতি মানুষ গড়ে তুলছে, আজ সেই মনোভঙ্গী মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করছে।

সার্বক্ষণিক নিজের অস্তিত্বকে বলি করতে যেন মরিয়া আমরা। দূষিত বায়ুতে চারদিক পুর্ণ করে, নদীর পথ ঘুরয়ে, স্রোতের পথে বাঁধ দিয়ে, গাছপালা কেটে ,আকাশচুম্বী ইটের স্তুপ তুলে, যুদ্ধ কের, মানুষ মেরে আজ কোন মানুষের জীবনে আমরা?

[ টিপাইমুখ বাঁধ আসলে কার প্রয়োজন, কোন গোষ্ঠীর?

একটা গণতান্ত্রকি প্রতবাদের উপর অগণতান্ত্রিক পুলিশি হামলা, গ্রেফতার নির্যাতনের ঘটনাই কি প্রমান করে না বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি ভয়ংকর আঁটঘাট চলছে। টিপাইমুখ বাঁধ বিরোধি কোনো আওয়াজ আজ রাষ্ট্রপক্ষ শুনতে নারাজ, বরদাশত করা হবে না। তাই কিছু মানুষের প্রতিবাদে রং মাখিয়ে নানা কোটেশনে আবদ্ধ করে নির্যাতন নিপীড়নের যে বৈধতা তেরী করা হলো, তা কি সরাসরি জনগণের মুখে চড় কষে বুঝিয়ে দেয়া নয় যে প্রতিবাদ-বিক্ষোভ-মিছিল-আদেশ অমান্য করলে যে কারো অবস্থা যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে ল্যাম্পপোস্টের পরিণতিই পাবে। শুধু গায়ে মারাই তারা যথেষ্ঠ মনে করে না, ভাবমূর্তি হনন করে সেই মারাকে জায়েজ করাটাই তাদের নীতি। জনবিরোধী কোনো প্রকল্প তাই জনগণকে দমন করা ছাড়া, প্রকৃতিকে চাকর বানানোর কোনো কাজ মানুষকেও চাকরবাকর করে না রেখে চলতে পারে না। তাই তো বলি, প্রকৃতি রক্ষার সংগ্রাম মানুষের মানবতা রক্ষারই সংগ্রাম। এ দুইয়ে কোনো ভেদ নাই।

বসে থাকা, কিছু না বলে থাকবার সময় অসলেই আর নাই। টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে, নির্যাতন হয়রানির বিরুদ্ধে আজ প্রত্যকের শক্ত অবস্থান জরুরী । তাই আসুন প্রতিবাদ সমাবেশে সামিল হই।


> পিনাকরঞ্জন চক্রবর্তীর অপসারণ চাই
> টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ কর
> ল্যাম্পপোস্ট কমীদের মুক্তি দাও

লেখক-শিক্ষক-শিল্পী-সংস্কৃতকর্মীদের আহ্বানে

দাবি সভা

স্থান ও তারিখ
রবিবার ১২ জুলাই বিকাল ৫টা
টিএসসি সড়ক দ্বীপ, ডাস চত্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাণ প্রকৃতি ও জীবনের বাধাগুলো চিনে নিন, এক হোন

জনসংস্কৃতি মঞ্চ

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০০
৪১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×