ছাদের ওপারে দেখি আকাশ মেঘ আর চিলেদের ওড়া,
তার সাথে পাল্লা দেয় শহরের ময়লা ঘাটা দশটি কাক,
ডানা উচিয়ে ডানা প্রসারিত করে।
আমরাও বদ্ধ ঘরে চিৎ হয়ে শুয়ে প্রসারিত করি মন।
দেয়াল ফুড়ে আসে, শুনি বন আর পাথরের শব্দ।
মাচায় শুকানো বাঁশের ঘ্রাণ,
ফাঁদে আটকে পড়া কাটবিড়ালির কান্না।
ক্লান্ত কাকেরা হার মেনে আঁকাবাকা তারের স্তুপে ঠাঁয় নেয়।
আর তখনি অচমকা পালক ছড়িয়ে, রক্তাক্ত মাংস- হাড় ছিটকে পড়ে ,
বাচ্চাদের পায়ে পায়ে বাড়ি খায়।
মরা কাটবিড়লির শোকে নিরুদ্দেশ যাত্রায় পড়ে ছেদ।
হাওয়ায় পোড়া পালকের গন্ধ।
সটান চিৎ হয়ে শুয়ে,
নির্ঘুম রাত শেষে,
আমরাও ছাদ গলিয়ে বাতাসে পালকের গন্ধ পাই।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


