আমরা এসেছিলাম দলে দলে,
অযুত অযুত মাইল দুর থেকে।
এসেছিলাম ল্যাম্পপোষ্টের ঝুলন্ত আলোয়,
ইতিহাস আর পূর্বপুরুষের আত্মার খোঁজে।
আমরা এসেছিলাম নদী পার হয়ে।
পাহাড় সমুদ্র আর বন থেকে।
পালিশহীন কালো শিরিশের চৌকি থেকে,
ধান পাহারা দেবার টংঘর থেকে ।
আমাদের আশ্রয় ধুলোর কার্পেট আর অগণিত ছারপোকার সাথে।
ঐ দিন শেষ বিকেলে আমাদের নাম থেকে বাদ পড়ে সব খেতাব- পাঠান, সৈয়দ, নমসূদ্র, মারাঠি, মান্দি বা.......।
জোটে কেবল ‘গণ”-
গণহত্যা, গণ ধর্ষণ, লঙ্গরখানা আর
গণশৌচাগার, গণ পাঠাগার, গণস্বাস্থ্য আর গণমিছিল
গণমন্তব্য, গণ চিকিৎসা, গণ স্বাক্ষর, গণচাঁদা আর গণকবর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


