somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলানোর প্রতিযোগিতায় প্রথম আলো ও আইলা

২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আইলার ছোবলে বিধ্বস্ত উপকূল’ এবং ‘আইলা’ ও বাধা হতে পারে নি’ একই পত্রিকার আজকের পাশাপাশি দুটি প্রথম পাতার শিরোনাম । একদিকে মানুষের মৃত্যু অন্য দিকে প্রথম অলোর দিন বদলের অঙ্গিকার ‘শপথ সংগ্রহ কমসূচি’। দুটি নিউজ পাশাপাশি দেখতে হয়তো কোন অসুবিধায় হতো না যদি কিনা ‘আইলা’ ও বাধা হতে পারে নি’ ‘বৃষ্টি ভেজা উদ্দিপনা, প্রত্যয়দীপ্ত শপথ’ এই শিরোনামগুলো ও নিউজের ভেতরে বার বার ‘উৎসব’ শব্দটি ব্যবহার করা না হতো ।

‘সিডরের দিন ঢাকা শহরে কোন এক নাম করা ক্লাবে ধনির দুলালের জাঁকজমক পূর্ণ বিয়ে হয়’ গত বছর চারুকলার ছবির হাটের সিডর ও বিয়ের জাক্সটাপোজিসন কে থিম করে প্রদর্শিত ফোটো প্রদর্শনী থেকে আমরা তা জানি । এরকম আরো অসংখ্য ঘটনার কথা নিশ্চই অনেকেরই জানা থাকবে । বিস্মিত হই যখন দেশের বহুল পঠিত পত্রিকা ,যা আবার শুধু পত্রিকাই নয় বরং নানা মুখি সামাজিক কাজ করছে বলে দাবি করে বা আমরা তা জানতে পায়, এখন আবার দিন বদলের অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছে -এরকম একটি ডেইলি সংবাদপত্রে একই সাথে পাশাপাশি দুটি নিউজ এভাবে উপস্থাপন প্রথম পাতাতে কি ভাবে ঘটে তা বেধগম্য নয়।

বাদিকে দেখছি কোথাও একুশজরে মৃত্যু কোথাও বাইশজন জেলে সহ ট্রলার ডুবি কোথাও শিশু মৃত্যু ,বাধঁ ভেঙ্গে যাবার খবর আবার ডানদিকে চোখে পড়ছে-‘উৎসব’‘ ‘বদলে দাও, বদলে যাও- স্লোগানটি চৌদ্দ কোটি মানুষের ঠোঁট ছুয়ে যাবার কথা’- এই প্রক্রিয়ায় কতটুকু বদল বা আদৌ সম্ভব কিনা তা ভেবে দেখবার বিষয় কিন্তু গত কাল, আজ বা আগত দিনগুলোতে বাংলার একাংশ মানুষের জন্য এক বিরাট বদল ঘটিয়ে দিয়ে গেলো ঘূর্ণিঝড় ‘আইলা’। এইসব অভাগা মানুষের ঠোঁটে নিশ্চয় লেগে থাকবে স্বজন হারানোর আহাজারি আর বুকেপেটে ক্ষুধা ও মৃত্যু যন্ত্রণা ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৯ সকাল ১০:১৪
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×