আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল 

আক্রান্ত সুন্দর

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৮

টেবিলের রাখা ফুলদানিতে ফুল নেই
দোকানে বাহারি ফুল জমা আছে থরে বিথরে
বর্ষার কদম ফুলটি নেই।
নেই বলেই ফিরে এলাম শূন্য হাতে।

ও পথে আর হাঁটি না
একদিন হঠাৎ বিকেলের সমস্ত সৌন্দর্য
একটি নীল পরিকে ঘিরে নাচছিল...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৮

খোলা চুলের মতো পৃথিবীর পিঠে নদীর চলাচল
খোপার মতো এক একটি লতা-গুল্মের ঝোপ
মসৃন
ঢেউ খেলানো
নদী আর মানবীর সমস্ত চরাচর

পথিক ক্লান্ত হলে
ঘড়ির কাঁটার নিয়মে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সুনির্মল বসুর কবিতা 'সবার আমি ছাত্র'

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭

সবার আমি ছাত্র
সুনির্মল বসু
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

শৈশবে পড়া শেখ ফজলুল করিমের ‌'তুলনা' কবিতাটি পোস্ট দিলাম

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৪

সাত শত ক্রোশ করিয়া ভ্রমণ জ্ঞানীর অন্বেষণে,
সহসা একদা পেল সে প্রবীণ কোনো এক মহাজনে।

শুধাল, ”হে জ্ঞানী! আকাশের চেয়ে উচ্চতা বেশি কার?”
জ্ঞানী বলে, ”বাছা, সত্যের চেয়ে উঁচু নাহি কিছু আর।”

পুনঃ সে কহিল, ”পৃথিবীর চেয়ে ওজনে ভারী কি আছে?”
জ্ঞানী বলে, ”বাছা, নিষ্পাপ জনে দোষারোপ করা মিছে।”...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

খসড়া

০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১২:০৩

মেঘে মেঘে বেলা হলো অনেক
এবার কোমল বৃষ্টি আসুক
ঢেউ খেলানো চালে, ডালে, আর থিরথির পুকুরে

দগ্ধদুপুরগুলোতে বৃষ্টি নামজপ করি
অথচ বৃষ্টি মেয়ের ছায়া পর্যন্ত পাই না

হঠাৎ কখনো মাঝরাত্রির ঝুমবৃষ্টিতে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অরণ্য

০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৭

তোমার মসৃণ চরাচর কেবলি তৃষ্ণা জাগায়
বিভোর পরিব্রাজক নেশায় চুর।

দূর লাইট হাউসে দাঁড় কাকের মেলা
অপসৃয়মান দিনের আলো ঠোঁট উল্টে
বিকট হেসে ভেঙচে গেল।

ঝর্ণার ঢাল ভাঙে পাহাড়ের এবড়ো পাথর...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

খসড়া

০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১০

এই শীতে এই হিমে পাখিরা ছেড়েছে নীড় অথবা উড়ে গেছে কোন দূরতম দেশে যেখানে বিচরণ ছিলনা তোমার। ছিল গভীর রাতের ক্রন্দন, মাটির কাছাকাছি শুয়ে মুহুর্তের বিভ্রান্তি আমাদের পথে, বিচ্যুতি মেনে নাকি মেনে নিতে হয় বলে; অনেক কালের ক্ষরণ আজো বুকে জমে আছে, যেখানেই গিয়েছি শুনেছি তোমার ডাক; নির্বাক থেকে থেকে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

বিক্ষোভ

০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৬

অনেক কথার প্রশ্ন হলে সময়ঘুরে সময় এলে
ভ্রান্তি বাড়ে,
পষ্ট কথায় শান্তি লাগে
তবুতো যে পষ্ট কথা শুনতে বড়ো কষ্ট লাগে।

বাজারগুলো ঘুমোয় আলোয়
রাত্রি হলে জাগতে থাকে,
হাতের কাছে শব্দ থাকে,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

স্মৃতির আয়না

৩১ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৫

অনেক দিন পর অবসর
অনেক অনেক দিনপর
একদিন ঘড়িরও দম ফুরায়
প্রতিদিন সূর্য আর চাঁদ জাগে আকাশে
সন্ধ্যের বাতাসে মাখা থাকে বকুলের ঘ্রাণ

আজকের চেয়ে মধুর মোলায়েম স্মৃতির শৈশব
তবু জানিনা, কতকাল গেলে পর...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

দু:খ মানব

১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৩

করতলে দু:খ রেখেছি জ্বলন্ত কয়লার মতো
আমার আদুরে দু:খ, ছায়ার মতো
অনুপাতে সূত্রের মতো।

হীরে নেই, জহরত নেই , তবু দু:খ আছে
সযতনে রেখে দেয়া বিদেশি মুদ্রার মতো
দু:খঋণ আদালত আমাকে নির্বাসনদন্ড
শুনিয়েছে, শুনানি হয়নি কোনো।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.২৫৬১ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ.
চুনি উঠল রাঙা হয়ে।
আমি চোখ মেললুম আকাশে-
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’
সুন্দর হল...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৩টি
  • মন্তব্য করেছেন: ৭৪টি
  • মন্তব্য পেয়েছেন: ১১টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১০৯৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই