খোলা চুলের মতো পৃথিবীর পিঠে নদীর চলাচল
খোপার মতো এক একটি লতা-গুল্মের ঝোপ
মসৃন
ঢেউ খেলানো
নদী আর মানবীর সমস্ত চরাচর
পথিক ক্লান্ত হলে
ঘড়ির কাঁটার নিয়মে
খোজেঁ জল আর ছায়া
নতজানু নতমস্তক
উভয়ের কাছে
ধুয়ে নেয়, মুছে নেয়
মেখে নেয় ফুলের রেণুর মতো
তোমার করুণার ভালোবাসা
কী লাভ কাছে কাছে থেকে,
যাত্রীর দায় নেই সময়ের কাছে
তবু চাকা ঘুরে বা থেকে ডানে
ক্রমাগত নিম্নাঞ্চলে
নদী-নারী উভয়ে গড়ায়
পাড় ভাঙ্গে, চর জাগে
সাপ-লুডু খেলে যায়
ভীষণ কেউ
দাস নয়--
রাশ টেনে ধরা ছুটন্ত অশ্ব
আরবে মড়ক লেগেছে
কী হয় জেনে?
জলে জেগে আছি
বৃষ্টিস্নাত দিনে
শিশিরের গন্ধ পাই
শৈশবের উঠোনে
ছড়ানো দু'একটি
তাজা বকুল
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


