মেঘে মেঘে বেলা হলো অনেক
এবার কোমল বৃষ্টি আসুক
ঢেউ খেলানো চালে, ডালে, আর থিরথির পুকুরে
দগ্ধদুপুরগুলোতে বৃষ্টি নামজপ করি
অথচ বৃষ্টি মেয়ের ছায়া পর্যন্ত পাই না
হঠাৎ কখনো মাঝরাত্রির ঝুমবৃষ্টিতে
জেগে উঠি বৃষ্টি মেয়ের ডাকে
তারপর স্বপ্ন স্নান
তারপর কদম রেনুর মাখামাখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


