আমার দিনলিপি

কিছুটা কালোয়, কিছুটা সাদায় 

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী-শেষ

০১ লা মার্চ, ২০১০ রাত ২:০৩

আমি আর টারজান কাছ থেকে আমার ফুফুর চিরনিদ্রায় শায়িত হওয়ার দৃশ্য দেখছি। সবাই কাঁদছেন; স্রেফ আমি আর টারজান কাঁদছি না। আব্বা হু হু করে কাঁদছেন। তাঁর একমাত্র বোন দুনিয়া থেকে বিদায় নিলেন। আমাদের তল্লাটে আব্বাই এখন সবচে' বয়সী। আজ্রাইলের পরবর্তী টার্গেট সম্ভবত তিনিই!
কবরে শুইয়ে দিয়ে ফুফুর মুখটা খুলে দেওয়া হয়েছে।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী-১

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১১

গতকালের বৃষ্টির পানি এখনও ছাদে জমে আছে। আজ মনটা উদাস। ছাদের পানিতে নিজের চেহারাটা দেখছি। কখনও এমন ছিলাম না। এখন পানিতে নিজের ছবি দেখতে মন চায়। পানিতে বাতাস লাগলে চেহারায় ঢেউ খেলে। ভাল লাগে। এই ঢেউয়ের সঙ্গে পুরনো দিনের মজার মজার গানও মনে পড়ে।
আমি ছাদের বদ্ধ পানিতে নিজের চেহারা দেখতে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী-৪

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০২

এ-মুহূর্তে হয়ত তুষির কথা ভাবির ভাল লাগছে না। লাগার কথা নয়। এখন তাঁর কাছে স্বামীই চিন্তার বিষয়। তিনিও হয়ত বুঝতে পারছেন, শিগগির শহরে না নিলে নাসের ভাই টিকবেন না।
আমি টেলিফোন করে আমার আব্বার সঙ্গে কথা বলতে যাচ্ছি। এম্বুলেন্স দরকার। কিন্তু অজপাড়া গ্রামের হাসপাতালে এম্বুলেন্স পাওয়া যায় না। ট্যাক্সি করে নাসের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী-৩

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩০

পুলিশের নির্দেশ অনুযায়ী আমি তার পেট, পিঠ, তলপেটের চারপাশে একবার শক্ত করে হাত বুলিয়েছি। তার দেহের বেড় এত সুন্দর সুঠাম, আগে স্রেফ দেখেছি; এখন নিজ হাতে তা পরখ করেছি, চমৎকার! এরপর তার কোমরটাকে তন্ন তন্ন করার নির্দেশ পাই। আমি যথাযথভাবে নির্দেশ পালন করেছি। তুষি সাবলীল দাঁড়িয়ে আছে। তার উরু থেকে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী-২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২১

আমি গলাখাকারি দিয়ে দেখলাম তাঁর ঘুম ভাঙে কি না। ছোট মাঝারি বড় এভাবে তিনবার খাকারি দিয়েছি। না, নাসের ভাইয়ের ঘুম ভাঙবার নয়। লাশটা আমার পায়ের সঙ্গে লাগছে। আমি একটু ঠেলে দিয়েছি।
আমি বললাম, 'তুষি, তুমি কি জান, মুর্দা রাতে নড়াচড়া করে!'
'যাহ, সব ভুয়া কথা।'
'দেখলে না, আমার ফুফু আমার পায়ের দিকে চলে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কবিতারা আসে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৩

স্বপ্নে ফুলের মতো কবিতারা আসে।
বলে, গন্ধ নেবে?
ভাল্লাগে না গন্ধ- না।

কবিতারা রোজ আসে মেঘের মতো।
বলে, জল নেবে?
সিক্ত হয়ে কী লাভ- না।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

চিতার শপথ, আর চাই না দুর্মুখ নারীর হাড্ডি

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

পঞ্চপ্রদীপ নিয়ে থরথর হাতটা এগিয়ে নিই তোমার দিকে।
জানি না, কেমন আরতি তোমার পছন্দ!
জলঘটের সিঁদুরটাকে মনে হচ্ছে
কেমন জীবন্ত, অপলক চেয়ে আছে আমার দিকে!
কিছু বলবে, অথচ কিছু বলবে না।
চন্দন, অষ্ট ধাতুর ছোঁয়া,
গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গয়া, আরও বিশটা নদির জল,
আমের পঞ্চপলক নিয়ে কেমন সম্ভ্রান্ত সোনারঙের ঘট!...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

শরীফা : অসমাপ্ত সমাপ্তি

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

বান্ধবীরা কত করে বলছে, বিয়ে কর। শরীফা বিয়ে করছে না। 'এখন তোমার বয়স হয়েছে। দেখো, সময়ে 'হ্যাঁ' না করলে পরে দুর্ভোগ পোহাতে হয়। অসময়ে মশাল দিয়ে খুঁজলেও স্বামী পাওয়া যায় না। তাছাড়া, জাহেদ ছেলেটা তো ভালই।'
সব জানে শরীফা। তবু বলে, 'না'।
শরীফা চাকরি করে। সকাল ন’টায় বাসা থেকে বেরোয়; ফিরে রাত...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

জোছনায় একাকী

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬

জোছনা, তারা, সবুজের বুকে এক চিলতে জল, নিশুতি রাতে বাঁশঝাড়ে জোনাকির গান- ইদানীং বেশ ভালো লাগে বিষয়গুলো। আজ জোছনারাত। ছাদে বসে বসে আকাশের গান গাইছি- 'আকাশের ঐ মিটিমিটি তারার সাথে...'।
একদিন এভাবে গান গাওয়ার সময় পেছন থেকে তপু এসে বলেছিল, 'হেলেনা, এ-ই হেলেনা'।
'তোমার না আরো আগে আসার কথা ছিল।'
'ছিল; তবু আসিনি।'
'কেন!'
'তোমার...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

আমি অপ্রত্যাশিত এবং কিছুটা উপেক্ষিত

২৬ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৩

আমি অপ্রত্যাশিত এবং কিছুটা উপেক্ষিত।
পরিষ্কার করেই বলি।
আমি বাবা-মা'র সপ্তম সন্তান।
ছেলেবেলায় শুনেছি, বাবার অসতর্কতার কারণেই
মা আমাকে নিয়ে গর্ভবতী হয়েছিলেন।
মায়ের বয়স তখন ৪৫; বাবা ৫৭।
গর্ভধারণের কষ্টে কিছু সুন্দর স্বপ্নের যোগ না হলে
বিষয়টা কত বিরক্তিকর,...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.১৩৯৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১টি
  • মন্তব্য করেছেন: ৬৫টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৭টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ৫৭৫৬ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই