
মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ অসংখ্য ইকারুসের জন্মদাত্রী
২৪ শে আগস্ট, ২০০৭ ভোর ৬:৫৫
কষ্ট হয়, নষ্ট হয়
কষ্টেরা সব নষ্ট হয়
কিছুই থাকেনা প্রভূ
তোমারি বন্দনা করি না কভূ
আপন নিয়তি সরবে ঠুকি তোমার জ্ঞানবৃক্ষে
কিছুই টেকে না প্রভূ
তুমি আমি সকল বন্দনাকারী
সকলি বিলীন হয়...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫০বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানাই
২০ শে আগস্ট, ২০০৭ রাত ১১:০১
যে কোন পরিস্থিতিতেই ঢাকা বিশ্ববিদ্যায়ে বর্বর পুলিশী হামলার নিন্দা জানাই , প্রতিবাদ জানাই। যখন সেপাইয়ের বর্ম ভেদ করে ত্রসরেণু রুপী আন্দোলন ঢুকতে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান হয় আক্রান্ত। দেশব্যাপী বন্যা মোকাবেলায়, ডায়রিয়া মোকাবিলায় যখন প্রয়োজন সদাজাগ্রত শিক্ষার্থীদের তখনই এহেন ঘৃণ্য কাজের প্রতি নিন্দা জানাই।
তীব্র এবং স্পষ্ট ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
- ৫৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৭২বার পঠিত
টেকমোল্লাতন্ত্রের হেডঅপিসঃ সামহোয়্যার
৩০ শে জুলাই, ২০০৭ রাত ১১:২৫
সাধুর পোস্ট কেন মুছলো, কেন বার বার মুছলো এবং কেন মন্তব্য করলে, সামনের পাতায় আহে না, এইটা পোস্টের বক্ত্যব্যে হৃদয়ঙ্গম হয়। যেই মুচছে, সে নিজেরে ছাগলের পয়দা না ভাবলে সাধুর পোস্টে মন্তব্য আকারে নিশ্চয়ই কইতো।
টেকমোল্লাতন্ত্রের জন্ম দিতাছে সামহোয়্যার, এই সার্ভারে আরেকটা লাল মসজিদ জন্মানোর আশংকা করতাছি, তা না হইলে...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮১বার পঠিত
শহীদ জননী তোমায় সালাম
০২ রা জুলাই, ২০০৭ রাত ১২:০০
লম্বা সময় পর হপ্তাখানেকের একটা ছুটি নিয়েছিলাম সমস্ত কাজ থেকে। সত্যিকারের বিরতি। ছুটির মাঝে একবারের জন্যে, কাজ নিয়ে গবেষণা নিয়ে ভাবিনি। সকালে ঘুম থেকে উঠে ভরপেট খাওয়া, এক কাপ চা, একটা সিগারেট। এরপর আড্ডা কিছুক্ষণ। অবশ্য ছুটিতে সিগারেট খাওয়া কিছুটা কমে গিয়েছিলো। এটার কারণ হতে পারে, কাছের মানুষদের সাথে সময়...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯০বার পঠিত
ভালোবাসা এবং মায়াঃ সম্পর্কের উপজাত
০৯ ই জুন, ২০০৭ রাত ৯:৩৯
ভালোবাসা এবং মায়া, দুটো শব্দে বিস্তর তফাৎ। ভালোবাসা'র উপজাত হিসেবে মায়া তৈরি হওয়া আমাদের জীবনের বহুলঘটিত বিষয়। মায়ার উপজাত হিসেবে ও ভালবাসা হয়। তবে পরিস্থিতি কিছুটা ভিন্ন।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে একটা জিন্স কিনেছিলাম চট্টগ্রাম হকার্স থেকে। সেই পাৎলুন সকাল থেকে রাত অবধি সাড়ে পাঁচ বছর আমাসংলগ্ন থেকে সারা দেশ দেখেছে।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৫বার পঠিত
হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন
০২ রা জুন, ২০০৭ ভোর ৬:২১
মাহবুব মোর্শেদের নতুন শব্দ, অব্যবহৃত শব্দ পোস্টগুলো দেখে অনুপ্রাণিত। কিছু আঞ্চলিক শব্দ আছে যেগুলো সারাদেশের লোক জানেনা। এখন সেইরকম আর ব্যবহার ও হয় না। অন্তত আমি দেখিনা কাউকে ব্যবহার করতে। সেরকম কিছু শব্দের কথা ভাবছি মাঝে মাঝে বলবো।
এতে দুটো কাজ হবে। আম ও পাবো, ছালা ও পাবো। পোস্টের সংখ্যা...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৮বার পঠিত
অ্যাবসার্ডঃ স্মৃতিখেলাপী
৩১ শে মে, ২০০৭ সকাল ১১:৪০
বড় ধরণের বিপর্যয় হবে যদি, একদিন সব কথা শেষ হয়ে যায়। সেরিবেলাম উল্টে পাল্টে, দেখা যাবে দেউলিয়া ঘোষিত হয়েছি। কিম্বা স্মৃতিখেলাপী ও ঘোষণা করা হতে পারে। ভেস্ট্রিবিউলোসেরেবেলামের বদৌলতে উচ্চ সুদের হারে স্মৃতি ধার করতে হবে। জলপাই মামাদের মত কিছু ধূসর পদার্থ হাঁটুতে স্থানান্তর একটা গ্রহণযোগ্য সমাধান হতে পারে। সে ক্ষেত্রে...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪৩বার পঠিত
আজাইরা-১৩
২৮ শে মে, ২০০৭ সকাল ১১:২৬
আইজ দেখলাম আমাদের সেরা ব্লগার আলী ভাই প্রেমিকা চাই শিরোনামে পোস্টাইছে। সেইটা দেইখা একটা মজার স্মৃতি মনে পড়লো। নটরডেমে আমি আছিলাম গ্রুপ সেভেনে। আমাদের বাংলা ক্লাস নিতো মুখতার স্যার। উনার একটা নিজস্ব স্টাইল আছিলো। আইজকা স্টাইল নিয়া কমু না। আইজকা প্রেমপত্র বিষয়ে। প্রেমপত্র বিষয়ে স্যারের একটা প্রধান মূলনীতি হইলো, বাবা’রা...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৬বার পঠিত
সবার লাইগা
২৮ শে মে, ২০০৭ রাত ১:০৬
ভাল্লাগলেও পাঁচ, না লাগলেও পাঁচ।
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৭৮বার পঠিত
কর্তৃপক্ষঃ চিত্রত্যাচারের প্রতিবাদ করবার হাতিয়ার চাই
২৬ শে মে, ২০০৭ রাত ১১:২১
প্রিয় কর্তৃপক্ষ
যূথচারীর ফাঁকা পোস্ট গুলো দেখে মনে হলো পেছনে গিয়ে দেখি কোন কলংক ঢাকবার জন্য সে ফাঁকা পোস্ট দিচ্ছে। যূথচারীকে ধন্যবাদ দিতেই হয়। বাঙ্গালী হয়ে লজ্জা পাওয়ার মত একটা কলংকই সে ঢাকতে চাইছিল। গোলাম আযমের খাপসুরত দেওয়া একটা পোস্ট।
সচরাচর এ ধরণের একটা অশ্লীল, কদাকার এবং নৃশংস পোস্ট দেখলে...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯৭বার পঠিত



