Phi এর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতির আনাচে কানাচে সৌন্দযর্্যমন্ডিত যা কিছু আছে সবখানেই এর অস্তিত্ব বিদ্যমান। Phi এর উপস্থিতি বিদ্যমান দুইটি জিনিসের অনুপাত বা একই জিনিসের দুইটি অংশের অনুপাতের মধ্যে। Phi এর আরেকটি নাম হচ্ছে Golden Ratio
বিখ্যাত সকল শিল্পীরাই তাদের শিল্পকর্মে Phi এর সার্থক প্রয়োগ ঘটিয়েছেন। অন্যভাবে বলা যায় একটি শিল্পকে সবার কাছে নন্দনীয় করতে হলে তাতে Phi এর প্রয়োগ ঘটাতেই হবে।
কোথায় নেই Phi এর অবস্থান? Phi এর দেখা পাওয়া যায় -
1) পা থেকে মাথা পর্যন্ত মানব দেহে
2) অন্যান্য প্রানী দেহে
3) গাছ-গাছালীতে
4) DNA তে
5) আমাদের সোলার সিস্টেমে
6) বিখ্যাত ও জনপ্রিয় হওয়া Art/Architecture/Music
এ ফাই এর দুটি রুপ আছে। Phi এবং phi। খেয়াল করুন একটা বড় হাতের P আর আরেকটা একটা ছোট হাতের p
Phi==1.618033988749895... phi==0.618033988749895...
অর্থাৎ
ফাই সম্পর্কে ধারনা পাওয়ার জন্যে ছবিটি দেখুন। দুটি সমান আকারের সরল রেখা। নীচেরটি হচ্ছে A আর উপরেরটিকে এমন ভাবে B ও C অংশে ভাগ করা হয়েছে যাতে A ও B এর অনুপাত এবং B ও C এর অনুপাত সমান হয়। তাহলে এই অনুপাতটাই হবে ফাই।
(চলবে)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



