সরাইলে এক স্ত্রীর স্বামী দাবিদার দুই ব্যক্তি। কিন্তু বাদ সেধেছে বেরসিক পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্ত্রীকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রকৃত স্বামী বাছাইয়ের জন্য তিনজনই বর্তমানে আদালতে। ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে। এলাকাবাসী জানান, বর্তমান ইউপি সদস্য সফিকুল ইসলাম ছোট্ট মিয়ার কন্যা তাহমিনা আক্তার মিনুর (৩০) ১১ বছর আগে একই ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের মৃত নোয়া গাজীর ছেলে মো. রতন মিয়ার (৩৮) সঙ্গে বিয়ে হয়। বর্তমানে মিনুর ৩ সন্তান। ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে নবম শ্রেণীর ছাত্র। স্বামী রতন মিয়া দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। স্বামী প্রবাসে থাকার সুযোগে মিনু প্রেমের সম্পর্ক গড়ে তোলে জেলার সুলতানপুরের ইরন মিয়ার (৩৮) সঙ্গে। তাদের সম্পর্ক গভীর হলে গত ৩ জানুয়ারি মিনু পাশবিক নির্যাতন, যৌতুক দাবি ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে এফিডেভিটের মাধ্যমে স্বামী রতন মিয়াকে তালাক দেয়। গত ১৫ মার্চ ২ লাখ ২০ হাজার টাকা দেনমোহর ধার্য করে মিনুকে আবার বাড়িতে নিয়ে আসেন রতন। কিন্তু রতনের কাছে থাকতে নারাজ মিনু। দ্বিতীয় স্বামী ইরনের কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকেন। নিজ স্ত্রীকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চান ইরন। গতকাল সকালে রতন মিয়ার বাড়ি থেকে মিনুকে উদ্ধার করে পুলিশ। বিধি মোতাবেক বৈধ স্বামী রতন না ইরন সেই সিদ্ধান্তের জন্য মিনু এখন আদালতে।
আলোচিত ব্লগ
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।