somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাটর্নি জেনারেলকে বিতর্কিত করলো কারা? | প্রিয় বরিশাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপ কমিটি নিয়ে আওয়ামী লীগের বিতর্ক যেন কাটছেই না। গত উপ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল রিজেন্ট হাসপাতালের প্রতারক সাহেদকে। সাহেদ ধরা পড়ার পর এটি নিয়ে লুকোচুরি খেলাও হয়েছিল। শেষ পর্যন্ত কয়েকটি ছবিতে দেখা গেল যে, সাহেদ আন্তর্জাতিক উপ কমিটির বিভিন্ন বৈঠকে যোগদান করেছেন। এমনকি বিভিন্ন টকশোতেও তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। তখন আন্তর্জাতিক উপ কমিটির পক্ষ থেকে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এটি অস্বীকার করা হয়নি এবং কোন প্রতিবাদও জানানো হয়নি ।

এসব বিতর্কের প্রেক্ষিতে এবার উপ কমিটি গঠন নিয়ে অনেক সর্তকতা অবলম্বন করা হয়েছিল। আওয়ামী লীগের সংগঠনের একবছরেরও বেশি সময় পর এই উপকমিটিগুলো ঘোষিত হচ্ছে। কিন্তু উপ কমিটি নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে, এমন সব ব্যক্তিকে উপ কমিটিতে রাখা হয়েছে যাদেরকে রাখার কোন প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, এমন ব্যক্তিকেও রাখা হয়েছে। আবার এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যে ব্যক্তিরা স্পর্শকাতর সরকারি দায়িত্ব পালন করেন, যাদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত থাকা উচিৎ নয়। এমনই একটি ঘটনা ঘটেছে এডভোকেট আমিন উদ্দিনকে নিয়ে। এডভোকেট মাহবুব আলমের মৃত্যুর পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একজন আইন কর্মকর্তা। এধরণের দায়িত্বে থেকে কেউ সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা অনুচিত এবং অনৈতিক। অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনকে কেন উপ কমিটিতে রাখা হলো, তিনিই বা কেন রাজি হলেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে একধরণের অসন্তোষ তৈরি হয়েছে। আওয়ামী লীগের একজন বিশেষজ্ঞ বলেছেন যে, অ্যাটর্নি জেনারেলের উচিৎ ছিল না এই উপ কমিটিতে থাকা।

উপ কমিটিতে অ্যাটর্নি জেনারেলের নাম দেখে বিএনপি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন যে, অ্যাটর্নি জেনারেলের রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা এবং সাংবিধানিক পদের ব্যক্তি যখন আওয়ামী লীগে যোগ দেন তখন তা অবিশ্বাস্য। এরপর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এটির পাল্টা জবাব দেন এবং তিনি প্রমাণের চেষ্টা করেন যে, অ্যাটর্নি জেনারেল পদটি কোন সাংবিধানিক পদ নয়। কিন্তু এটি সাংবিধানিক পদ হোক কিংবা না হোক, শেষ বিচারে এই পদটি একটি নিরপেক্ষতার প্রতীক। দেশের প্রধান আইন কর্মকর্তাকে কেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মন হবে?

এইরকম বিতর্কের মুখে অ্যাটর্নি জেনারেল নিজেই উপ কমিটিতে থাকতে অস্বীকৃতি জানালেন। কিন্তু সবচেয়ে ক্ষতি হলো আওয়ামী লীগের নাকি অ্যাটর্নি জেনারেলের পদটির। এর ফলে অ্যাটর্নি জেনারেল পদটিকে বিতর্কিত করা হলো এবং ভবিষ্যতে এটিকে একটি ইস্যু করা হবে। আবার আওয়ামী লীগও এই মানুষকে রাখতে পারলেন না। তার পরিবর্তে অন্য একজনকে দিলেন। পুরো ব্যাপারটা একটি লেজে-গোবরে করা হলো এবং যার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো সরকার। আওয়ামী লীগের ভিতর এই অতি উৎসাহী কারা, কারা এভাবে সরকারি চাকুরী বা অ্যাটর্নি জেনারেলের মত স্পর্শকাতর ব্যক্তিদেরকে উপ কমিটিতে রাখে, তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন। আর এই সমস্ত অযথা বিতর্কে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতার।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়া বড় কঠিন বিষয় !

লিখেছেন মেহবুবা, ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪০


মায়া এক কঠিন বিষয় ! অনেক চেষ্টা করে জয়তুন গাছ সংগ্রহ করে ছাদে লালন পালন করেছি ক'বছর।
বেশ ঝাকড়া,সতেজ,অসংখ্য পাতায় শাখা প্রশাখা আড়াল করা কেমন আদুরে গাছ !... ...বাকিটুকু পড়ুন

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

×