আমি নতুন মানুষ এবং ব্লগ জগতে নতুন তেমন কিছু বুঝিনা । তবে লেখা লেখীর ইচ্ছে অনেক ছোট থেকেই । সংসারিক অভাব আর
টাণাটাণি থাকায় তেমন লেখা পড়া করা হয়নি আর লেখালেখী ইচ্ছেও পূরণ হয়নি। তবে আমি মনে করি বা আমর মনে হয় আমার মত
সল্প লেখা পড়া বা শিক্ষ্যা যোগ্যতা কম থাকলেও ব্লগিং করা সম্ভব যদি মনে সত সাহস এবং ইচ্ছে থাকে ।আমি নতুন লেখা পড়া তেমন
করিনি ৬কি ৭ক্লাস পড়েছি তাই ব্লগ কালচার সম্পর্কে তেমন কিছু জানা বা ধারণা নাই,তবে মনে ইচ্ছে শক্তি প্রচুর ব্লগিং করার আর একজন
ব্লগার হওয়ার।
নতুন হিসেবে আমি পুরণো সকল ব্লগারদের কাছে সাহায্য কামনা করি।লেখা পড়া কম বলে হয়ত আমার বানানে কিছু সমস্যা হতে পারে
সে ক্ষেত্রে কোনো ব্লগার নিজেও বিভ্রান্ত হবেন না এবং আমাকেও বিভ্রান্ত করবেন না।আর পুরাতন সকল ব্লগার হলেন আমার গুরু আমিই না শুধু আমার মনে হয় আমাদের মত সকল নতুন ব্লগারদের আপনাদের পুরাণদের কাছে অনেক কিছু শেখার আছে।
যেমন আমরা মায়ের গর্ভ থেকে কেউ কোন কিছু শিখে আসিনি জন্মে পর থেকে প্রথম কথা মায়ের মুখে শুনে আমাদের শেখা তেমন
লেখা পড়াও কারো না কারো থেকেই শিক্ষা নেয়া । আবার হাটার বয়স হলে কারো না কারো হাত ধরেই হাটা শেখা।
এর পর যখন কর্ম জীবনের বয়স হয় তখনো কারো না কারো কাছ থেকেই শিখতে হয়। তেমনি আমার মনে হয় লেখা পড়া করলেই
যে কেউ ব্লগার হয়ে যাবো তা নয়। লেখা পড়া কম জানলেও দেখতে দেখতে আর পড়তে পড়তেও আমাদের মত একজন সল্প লেখাপড়া করা ব্লগ করা শিখতে পরে আর এর জন্য মনের জোরই বড় জোর আর কিছু জ্ঞান।
তাই আমার সকল পুরণো ও নতুন ব্লগারদের কাছে অনুরোধ বা আহ্ববান আসুন আমরা রাজনীতি দন্দ মুক্ত একটা ব্লগ পরিবেশ সর্বদা
সজাগ থাকি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




