" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হ্রদয়ের অভ্যন্তরে খুব গোপনে, যেখানে আলোয় আলোয়
ভরে যায় আমার অন্ধকার আলয়।
তুমি ছিলে আমার সেই নি:শ্বাস যেখানে লুকানো থাকে নীরব
এক প্রার্থনা,যেখানে নেই কোনো কোলাহল,
নেই কোনো অহেতুক শব্দগাঁথা, আছে শুধু নীরব এক অন্তহীন
অনুভবের গভীরতা।
পৃথিবীর ব্যস্ততায় যে যত দূরেই থাকুক,প্রত্যেক টা ক্লান্ত দিনে
ঠিক একদিন অবশ্যই থমকে দাঁড়াতে হয়
ভালোবাসায় জড়ানো সেই স্মৃতির আঙিনায়।
অনুভবে যদি দূর থেকে পূর্ণতা পাওয়া যায় তবে ভালো থাকুক
সেই অদেখা দূরত্ব। যেখানে চাওয়া নেই, নেই কোনো দাবি,
আছে শুধু নির্মল এক অনুভবের ছোঁয়া।
কারণ সত্যি কারের ভালোবাসা কখনো হারায়না,
সে থেকে যায় নীরবে, নিভৃতে নি:শ্বেষ না হওয়া
বিরহী এক গল্পের মতো ।
--------------
৩০/৮/২০২৬ইং।
Zinat nazia.
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




