somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট মুনিয়ারা,ছোট্ট লিরা

১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গল্পটা ছোট্ট লিরাকে নিয়ে আর লিরার সেই ছোট্টবেলার মুনিয়াদের নিয়ে....

ক্লাস টুয়ে পড়া ছোট্ট লিরার দুনিয়াটা পুতুল খেলা,পুতুলের বিয়ে,ছোট্ট ছোট্ট হাড়ি-পাতিল আর ওর মতোই ছোট্ট খুকিদের নিয়ে,এর বাহিরে যে আর কিছু ভাবতেই পারেনা সে..স্বপ্নেও ভাবে পুতুলগুলো কেমন আছে,ঘুমাচ্ছে তো!!
এক শুক্রবারে লিরার আব্বু চারটা মুনিয়া নিয়ে হাজির।লিরারতো চক্ষু বিস্ফোরিত হবার যোগাড়।কারন আম্মু যে বাসায় পশু-পাখি দেখতে পারেনা একদমই,অথচ আব্বু বিনা নোটিসে এইভাবে মুনিয়া নিয়ে হাজির!
অবশ্য লিরার খুশি দেখে আম্মু কোন আপত্তি করেনি।তবে কিছু বিধি-নিষেধ দিয়ে দেয় আম্মু কিন্তু কে শোনে বিধি নিষেধ?;)
আম্মু ঘুমিয়ে পড়ার সাথে ষাথে লিরা ব্যস্ত হয়ে পড়ে মুনিয়াদের নিয়ে।:)
ধীরে ধীরে লিরা সব কিছু বাদ দিয়ে মুনিয়াদের নি্যে নিজের একটা জগত করে তোলে।এখন সবকিছুতেই মুনিয়া পাখিদের তার পাশে থাকা চাই।খাওরার সময় মুনিয়া,হোমওয়ার্কের সময় পাশে ওরা,পুতুল খেলার সময়ও তাই।লিরার বন্ধুরা এখন লিরার বাড়িতেই আসে খেলতে।
লিরা কোথাও বেড়াতেও যায়না ওর মুনিয়াদের ছেড়ে।
মুনিয়াদের সাথে খেলা করা ছাড়াও লিরার আর একটা প্রিয় কাজ ছিলো ওদের গোসল করানো।মুনিয়ারা গোসল করার সময় ডানা ঝাপটায় আনন্দে এটা লিরার খুব ভালো লাগে।:)
এভাবে ভালোই চলল কয়েকমাস।হঠাৎ লিরা খেয়াল করে যে একটা মুনিয়া খুব ঘুমায় কয়েকদিন যাবত।লিরার বান্ধবী লোটাস লিরাকে বলে তোমার এই পাখিটা মনে হয় বাচঁবেনা।খুব রাগ হয় লিরার রাগ করে বলে এইভাবে আর বলবানা।
কিন্তু কয়েকদিন পর পাখিটা মরে যায়।:((
পাগলের মত হয়ে যায় লিরা।
এর করেকদিন পর খাচাঁর আর একটা পাখি কেমন করে জানি উড়ে যায়।লিরার আরো মন খারাপ হয়।উড়ে যাওয়া পাখিটা মাঝে মাঝে আসে ওর পুরানা সঙ্গীদের কাছে,কিনতু লিরাকে দেখলেই উড়ে যায়:((লিরা আরো কষ্ট পায়।যাদেরকে এতো ভালোবেসেছে তারা ওকে বুঝতেই পারছেনা।কিছুদিন পর লিরার উপলব্ধি হয় যে এই অবুঝ প্রাণীদের কাছে ও যা চাইছে তারা তা চাইছেনা।ওরা চায় নিজেদের মত থাকতে,প্রাণ খুলে উড়তে।
কাউকে কিছু না বলে বাকি পাখি দুইটাকে উড়িয়ে দেয় লিরা।
আর তারপর ভীষণ মনমরা হয়ে পড়ে লিরা।
আম্মু এই অবস্হা দেখে বলে মন খারাপ করার দরকার নাই।আবার পাখি কিনে দিবো।
এইবার বাসায় আসে একটা টিয়া।কিছুদিন ভালো্ই চলল,আগের মত পাখির যত্ন-আত্তি।কিন্তু কোথায় যেনো কিছু একটা গোলমেলে,কি যেনো হয়েছে লিরার:|
আবারো কাউকে কিছু না বলে এই টিয়াটাকেও উড়িয়ে দেয় লিরা।
কিযেনো ভেবে মেয়েটা বাসায় ঘোষনা দেয় এরপর আর কেউ,কোনদিন খাচাঁয় পাখি কিনে আনবেনা।
আজ ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে,অনেক বড়ো,আর তার সেই প্রিয় মুনিয়াদের মনে করছে আজ।

love u dear
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:০৮
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×