আপনারা কেউ কি ক্লোজ আপ এর অফিসিয়াল ব্লগে মুহিনের সাক্ষাৎকারটি পড়েছেন? আমি এইমাত্র পড়লাম। ভালই লাগল। তবে আমার কাছে কিছু বিষয় ছিল অবাক করার মত। উনি নাকি ব্যবসা করে। আমি জানিনা উনি কিসের ব্যবসা করে কিন্তু আমার মনে হয় আর যাই হোক এটা গানের সাথে জড়িত নয়। সেক্ষেত্রে আমার মনে হয় গান উনার প্রধান পেশা নয়, উনার দ্বিতীয় পেশা। আমি জানিনা আমি এ পর্যন্ত ৩টা সাক্ষাৎকার পড়লাম, ৩ জনের কেউই গান নিয়ে পড়াশোনা করেননি। আমি জানিনা কেন। আমার মনে হয় ক্লোজ আপ ওয়ানে যারা গান গাইতে আসে, তারা বাসায় গান শিখছে এবং এখন ক্লোজ আপ ওয়ানে গাইতে আসছে। সবচেয়ে মজার ব্যাপার হল যারা “শীর্ষ-১০ এ” যেতে পারছে, তারা আর গান শিখছে না। এই কারনেই তাদের জনপ্রিয়তা শুধু “ক্লোজ আপ ওয়ান” পর্যন্তই সীমাবদ্ধ। আমার মনে হয় তাদের আমাদের দেশের শিল্পীদের দিকে না তাকিয়ে বাইরের দেশের শিল্পীদের দিকে তাকানো উচিত। লতা মঙ্গেশকর, যিনি গানকে এতই ভাল বেসেছেন যে, উনি আর বিয়েই করেননি। আমি বলছিনা যে আমাদের দেশের শিল্পীদের বিয়ে করা উচিত না। কিন্তু ওনাদের যে আরও পরিশ্রম করতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি কিছু ওদের কে নিয়ে কিছু মিউজিক প্রোডাকশন হাউজ এ কথা বলেছি, ওঁরা আমাকে বলল, ক্লোজ আপ ওয়ানের শিল্পী যারা, তারা মারাত্মক আনপ্রফেশনাল ও বেয়াদব। তারা নাকি সময়মত আসে না, আর তাদের ব্যবহার খারাপ। এটি খুব খারাপ। আমার মনে হয় এটা তাদের পরিবর্তন করা উচিত। নাহলে তারা সময়ের স্রোতে হারিয়ে যাবে।
যারা মুহিনের সাক্ষাৎকটি পড়তে চান তারা নিম্নের লিঙ্কে যেতে পারেন_
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




