আজকে “ফ্লেবার” রাউন্ড এর শেষ রাউন্ড ছিল। কিছু কিছু বিষয় আমার চোখে পড়েছে। এগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
আজকে প্রতিযোগীরা যেসব গান করেছে, সেসব গান আর যে গায়ক এই গান করেছে, তার নাম দেওয়া উচিত ছিল।
তাসমিনার গান ভাল লেগেছে।
খিং শাই মং এর গান ভাল লেগেছে। ও বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছে দেখে ভাল লাগল।
কখন বিজ্ঞাপন বিরতি হয়, তা জানানো উচিত।
অবন্তি দেব ইজ হট। ওর গান ভাল লাগছে। বিচারকরা দেখি লাফাইল। মনে হয় “শীর্ষ-১০” এ যাবে।
মিতু পারভিন খুব ভাল গাইসে। ও “শীর্ষ-১০” এ যাবে।
সাগর রায়ের গান ভাল লাগেনি। তবে যে গানটি গেয়েছে তা আমার প্রিয় ছিল। এটা ছিল আইয়ুব বাচ্চুর “পাগলা হাওয়া”
ঋতুরাজ “শীর্ষ-১০” যাবে। ওর গলা দারুন। কিন্তু গানটি সমসাময়িক কিনা জানিনা।
হাবিবুর রহমান এর গান শুনে আমার তখনই তাকে বাদ দিতে চাইছি। আমার মনে হয় ও “শীর্ষ – ১০” এ যেতে পারবে না। ও এক পায়ে দাঁড়িয়ে কেন গান গাইল বুঝলাম না। খারাপ গান গাওয়ার জন্য বিচারক মনে হয় শাস্তি দিছে। ও বাদ দেওয়া ঠিক ই হইছে।
তবে আজকে সবাই খুব আত্মবিশ্বাস নিয়ে গান করছে। এটা আমার ভাল লেগেছে ।
একটা চশমা পরা ছেলে দেখি ফরমাল হয়ে আসছে, গান গাওয়ার পরে মনে হয় গানের বিভিন্ন বিষয় নিয়ে বিচারকদের পরে “প্রেজেন্টেশন” দিবে।
“সায়নি সানযান” কে ধন্যবাদ। ও আমার আজকে খুব প্রিয় গান করেছে।
“আয়শা” এটা কি পরে আসছিল? ও কি জানে এটা তে ওকে অশ্লীল দেখাচ্ছিল। আমি জানি এখন যে আমাকে অনেকে জামায়াত মনে করবে। কিন্তু আমি মনে করি ও যে পোশাক টা পড়ছিল তাতে আমাদের সমাজের মূল্যবোধের অবক্ষয় হচ্ছিল।
যাই হোক সব মিলিয়ে অনুষ্ঠান টি ভাল ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




