শুরু হচ্ছে বিপিএল। শুনছি এ নিয়ে নাকি বিসিবি অনেক আয়োজন করছে। বলিউড তারকা ঋত্বিক রোশন আসছেন। এছাড়াও ঢালিউড তারকা অনন্ত জলিল ও বর্ষাকে তাদের নৈপুণ্য প্রদর্শনের আমন্ত্রন জানানো হয়েছে। অনন্ত জলিল নাকি হেলিকপ্টার চেয়েছিলেন। উনি নাকি হেলিকপ্টার থেকে নেমে পারফর্ম করতে চেয়েছিলেন। কিন্তু হেলিকপ্টার না পাওয়ায় উনি আসতে চাচ্ছেন না। খবরটি যখন পড়লাম, আমি একচোট হেসে নিলাম। আসলে আমরা বাঙালী উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমি জানিনা আমরা বিপিএল খেলা হবে কিনা। আমরা আগেরবার বিপিএলে খেলোয়াড়দের দেনা পরিশোধ করতে পারিনি, কিন্তু আমরা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। বিসিবি এখন একটি হাসির পাত্রে পরিনিত হয়েছে। আমরা ক্ষমতা পাবার জন্য যে কোন জায়গায় রাজনীতি ঢুকাতে আমরা দ্বিধাবোধ করিনা। একবার বললাম আমরা পাকিস্তান যাব, আরেকবার বললাম যাব না। একটা প্রতিষ্ঠান দুইরকম কথা বলবে কেন? এখন যা হবার তাই হয়েছে। পিসিবি বলল তারা কোন পাকিস্তানী খেলোয়াড় বিপিএলে পাঠাবে না। আগের দেনা পাওনা পরিশোধ না হওয়ায় অন্যান্য বিদেশি খেলোয়াড় আসতে দ্বিধাবোধ করছে। তাই প্রতিযোগিতাটি এখন আকর্ষণ হারাতে পারে।
আমি একটা বিষয় বুঝি না। আমরা যেখানে খেলোয়াড়দের দেনা পরিশোধ করতে পারছি না। সেখানে এত খরচ করে এত জমকালো অনুষ্ঠান করার দরকার কি? আর আমাদের দেশে ক্রিকেটকে ধর্ম মানা হয়। সেক্ষেত্রে দর্শক টানার জন্য এত খরচ করার দরকার কি? পার্থ বড়ুয়া, আইয়ুব বাচ্ছু আর রিয়েলিটি শো এর কিছু তারকা দিয়ে একটা কনসার্ট করলে মানুষকে আনন্দ দেওয়া যাবে আবার অর্থও সঞ্চয় হবে। কিন্তু তার আগে বিপিএল হবে কিনা তা নিশ্চিত করতে হবে। বিসিবি কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ক্রিকেট আমাদের ধর্ম। দয়া করে এটাকে হাসির পাত্র বানাবেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



