এবারের বছরকে আমি “নাটকের বছর” বলে খেতাব দেওয়া যায়। এই বছরে আমরা খালি নাটক দেখছি। প্রথমে হল পিসিবি-বিসিবি নাটক। একবার শুনছি বাংলাদেশ পাকিস্তানে যাবে আরেকবার শুনছি যাবে না। এই কারনে এখন আমাদের ক্রিকেট বোর্ড এখন সাড়া বিশ্বে হাসির পাত্র হয়েছে। এখন হচ্ছে বিপিএল নাটক। কে খেলবে তার ঠিক নেই, খেলার সময়সূচী, উদ্বোধনী অনুষ্ঠানসহ বাকি সবকিছু ঠিক। সবচেয়ে মজার ব্যাপার হল যাদেরকে তাদের নৈপুণ্য প্রদর্শনের জন্য আমন্ত্রন জানানো হচ্ছে, তাতে বিসিবি বোধহয় জানেনা যে বিপিএলের দর্শকদের কারা। টিকিট নিয়ে শুরু হল নাটক। প্রথমে শুনলাম টিকিট নাকি প্রাইম ব্যাংকে বিক্রি হবে, পরে জানলাম প্রিমিয়ার ব্যাংক, এখন শুনলাম ইউ সি বি ব্যাংক।
নাটক শুধু খেলার মাঠে নয়, আছে টেলিভিশনেও। সব জায়গায় এখন রেয়ালিটি শো এর বন্যা হয়ে যাচ্ছে। এন টিভিতে “ক্লোজ আপ ওয়ান”, চ্যানেল নাইনে “পাওয়ার ভয়েস”। আবার এখন শুরু হচ্ছে “বাংলাদেশী আইডল”। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। আচ্ছা “বাংলাদেশী আইডল” কি পরের বছর করা যেত না? মানুষ যখন “ক্লোজ আপ ওয়ান” দেখে ক্লান্ত থাকবে, তখনই শুরু হবে “বাংলাদেশী আইডল”। আরও দেখানো হচ্ছে নতুন একটা চ্যানেল এ। আর যে ধরনের বিচারক নিয়োগ করা হয়েছে, আমি মনে করি না এটি জনপ্রিয়তা পাবে।
আমি শুনেছি এ বছরই নাকি নির্বাচন হবে। যে ভাবে হরতাল দিচ্ছে তাতে সামনে যে আরও নাটক হবে এটা বুঝতে খুব বেশি মেধাবী হওয়া লাগে না। কাজেই এই বছর হবে “নাটকের বছর”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



