আমাদের দেশে এখন দেখি চ্যানেল খুললেই খালি “রেয়ালিটি শো” দেখি। যাই হোক এখন এত চ্যানেল যে এখন সব সাধারন মানুষ একজন সেলেব্রিটি। সবাই একটা করে রেয়ালিটি শো করে। সবাই ওখানে অংশগ্রহন করে বিখ্যাত হয়ে যায়। তবে যাই হোক আমার খুব অবাক লাগে যখন আমি বিচারকদের দেখি। আমি জানিনা মৌসুমী “পাওয়ার ভয়েস” এ কি করছে। উনি ছিলেন নায়িকা। আবার দেখলাম নায়ক ফেরদৌস হলেন নাচের একটি অনুষ্ঠানের বিচারক। আমি জানিনা কেন। একজন বিচারকের কাজ হল একজন প্রতিযোগীর ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে তাকে সাহায্য করা। গান বা নাচ সবকিছু একটা শিল্প এবং এখানে খুঁটিনাটি অনেক কিছু আছে। একজন বিচারক যদি যদি গান বা নাচের টেকনিক্যাল দিক না বোঝেন, তাহলে প্রতিযোগীর সমস্যা ধরবেন কিভাবে? এখন যদি দেখানোর জন্য রায় দেন “তোমার গান আমার ভাল লাগছে বা ভাল লাগেনি” তো তাতে খুব একটা লাভ হয়না। শুরু হচ্ছে বাংলাদেশ আইডল। এখানে যে ৪ জন বিচারক আছে, তারা সবাই গানের জগতের জড়িত।যে কারনে একটা ব্যাপার দেখা যায় যে যখন অন্য বিচারক যে ধরনের রায় দেন, ওনারাও একী ধরনের রায় দেন। কিন্তু আমি একজন বিচারকের কথা বলব আমার মতে বিচার করার মত যোগ্যতা অর্জন করেনি। এরকম হলে যেটা হয় একে তো অনুষ্ঠান জনপ্রিয়তা হারায় আর প্রতিযোগীরাও অনুষ্ঠানের পরে হারিয়ে যায়। শুধু “ক্লোজ আপ ওয়ান” এর সমস্যাটি নেই। এখানে যে ৩ জন বিচারক আছেন তারা সবাই গানের জগতে নিজ গুনে প্রতিষ্ঠিত। তাই আমি মনে করি “ক্লোজ আপ ওয়ান” এই সেরা শো।
আলোচিত ব্লগ
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন
কি মানুষ বানাইলা

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।