আমার এখন ভাবতে ভাল লাগে যে দেশ এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ যখন অর্থনৈতিক মন্দার সাথে লড়ছে, সেখানে আমাদের দেশে প্রবৃদ্ধির হার দিন দিন বেড়েই চলছে। যে দেশকে একসময় বলা হত অকার্যকর রাষ্ট্র। সে দেশকে এখন উপাধি দেওয়া হচ্ছে “নেক্সট এশিয়ান টাইগার”। শুধু অর্থনীতিতে নয়, আমাদের দেশ এখন খেলার মাঠেও দারুন নৈপুণ্য দেখাচ্ছে। ক্রিকেট এ এখন প্রতিটি দেশ বাংলাদেশকে সমীহ করছে। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটার ঘরোয়া লিগ এখন ফ্রাঞ্ছাইজভিত্তিক হচ্ছে। ফুটবলে বাংলাদেশ তেমন আগাতে না পারলেও এখন নিয়মিত পেশাদার লিগ হচ্ছে। এখন আমাদের দেশে থ্রী জী নেটওয়ার্ক হচ্ছে। নতুন প্রজন্মকে বলা হচ্ছে তাই “থ্রী জী জেনেরেশন”। কিন্তু এতদিকে আমরা এগুচ্ছি, কিন্তু আমরা টিভি জগতে নকল করা বন্ধ করতে পারি না। আমার মনে হয় আমাদের এখন নকল করার প্রবণতা কমানো উচিত। আমি জানিনা, আমাদের টেলিভিশনে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ লাক্সের বিজ্ঞাপণ দেখাবে কেন? আমাদের দেশে ভাল মডেল নেই? আমাদের যে নাটক যা নিয়ে এতদিন আমি গর্ব বোধ করতাম, তা এখন ইন্ডিয়ান সিরিয়ালের অনুকরণ করে করা হচ্ছে। শুধু তাই নয়, আমি দেখছি, যেসব রেয়ালিটি শো ভারতে দেখানো হয়, তা কয়েকদিন পর বাংলাদেশে শুরু হয়। এই এখন “ক্লোজ আপ ওয়ান” দেখানো হচ্ছে তা একদম “ইন্ডিয়ান আইডল” এর নকল করা হচ্ছে। ক্লোজ আপ ওয়ান শুরুর আগে ক্লোজ আপ ওয়ানের যে প্রমো হয় তা “ইন্ডিয়ান আইডল-৬” শুরুর প্রমোর নকল। এমন কি “ইন্ডিয়ান আইডল-৬” যেমন সপ্তাহে ২ দিন দেখানো হত তেমনি এটাও নাকি সপ্তাহে ২ দিন দেখানো হচ্ছে। এত নকল কেন? আমাদের দেশের সিনেমার গান ভারতীয় গানের নকল হয়। আমার মনে হয় এখন আমাদের বেরিয়ে এসে আপন শক্তিতে গর্জে উঠতে হবে। তবেই দেশ এগুবে।
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।