আমাদের দেশে এখন এত বেশি রিয়েলিটি শো হচ্ছে। ব্যাপারটি এক দিক দিয়ে ভাল আবার এক দিক দিয়ে খারাপ। ভাল হল এটা একজন তরুন বা তরুণী যে কখনও তার গান বা অভিনয় করার প্রতিভা বিকশিত করার সুযোগ পায়নি, সে একটি মঞ্চ পায় এটাকে বিকশিত করার। আমাদের দেশে বাবা মারা কখনও চান না তাদের ছেলে মেয়েদের মিডিয়ার জগতে কাজ করুক। কারন এ জগতটা অনেক অনিশ্চিত। একারনে গান, নাচ বা অভিনয়কে কেউ কখনও পেশা হিসেবে নিতে চান না। কিন্তু একটি রিয়েলিটি শো পারে একটি তরুন বা তরুণীকে অনুপ্রানিত করতে গান বা নাচকে পেশা হিসেবে নেওয়ার জন্য। তাই এটা একদিক দিয়ে ভাল। কিন্তু এক দিক দিয়ে এটি খারাপ কারন অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে রিয়েলিটি শো এর কারনে। অনেক প্রতিযোগী গানকে বা অভিনয়কে প্রধান পেশা হিসেবে নেওয়ার আশায় তার চাকরি বা পড়ালেখা ছেড়ে দিচ্ছে। শেষ পর্যন্ত যখন ওই পেশায় সফলতা অর্জন করতে পারে না তখন জীবনকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এছাড়া এসব রিয়েলিটি শো এ দর্শকরা এসএমএস করে তাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দেয়। কিন্তু নিপুন্য প্রদর্শনের উপর নির্ভর না হয়ে এই ভোট সাধারণত করা হয় আবেগের উপর। এজন্য যোগ্য প্রতিযোগী কখনও তার সঠিক মূল্যটি পায় না। আরেকটি বিষয় দেখা যায় যে, প্রতিযোগীরা প্রতিযোগীর পর হারিয়ে যায়। এর কারন হল তারা যে শিল্পকে তাদের প্রধান পেশা হিসেবে নিতে চায়, তারা সেটা নিয়ে কোন শিক্ষা নেয় না বা চর্চা করে না।
কিছু খারাপ দিক থাকলেও আমি মনে করি রিয়েলিটি শো এর প্রয়োজন আছে। কারন এর মাধ্যমে শিল্পকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এবং অনেক তরুন তরুণী মেয়ে কে অনুপ্রানিত করছে তাদের স্বপ্নকে পুরন করার।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



